09/09/2026
এক লোক বৌ এর জন্য নাকের পলিপস এর ঔষধ নিয়েছিল।। পরে টাকা দিবে বলে আর দিয়ে যায়নি। পথে ঘাটে দেখা হলে লোকটা বলত যে, তাঁর বৌ ভালো হয়নি আমার ঔষধ এ। তাই তাকে ঢাকা নিয়েছে বড় ডাক্তারের কাছে। আর এই সেই করে টাকাও দিয়ে যায়নি। তো ঔলোক তার বৌ কে আজকে আবার আনল, বললাম যে আমার ঔষধ এ ভালো হয়নি বলে তো ঢাকা নিছিলেন। এখন আবার আনছেন কেন! লোকটার বৌ বলে কি বলেন এরজন্য তো ঢাকা যাইনি। আপনার ঔষধ খাওয়ার পর গত ২-৩বছর তো ভালো ছিলাম৷ এখন আগের মত সেসব প্রবলেম নেই৷ শুধু নাকে একটু ব্যথা তাই এসেছি। অতঃপর লোকটার বৌ ঔষধ নিয়ে যাওয়ার সময় বলল যে আপনার আংকেল এসে টাকা দিয়ে যাবে,লোক টা প্রত্যেকবারের মত বৌ কে রেখে আগেই ই নিজের দোকানে চলে গেছে৷ বললাম আগের টাকাও তো দেয়নি!🙂 বলে যে, আরে আমি তো আবার আসব।। এই আসা আর আগামী ২-৪বছরে হবেনা🙃। কারো টাকা মেরে খেতে পারলে যে কি শান্তি লাগে এইসব লোকের কাছে। এইসব কিছু চিটিংবাজদের চেম্বারে দেখলে বিরক্তিতে মন টা তেঁতে উঠে।