Hanif Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hanif, Digital creator, Noakhali Sadar Upazila.

14/06/2025

“মানুষের আচরণ” আমাদের মনে.. তাদের অবস্থান পরিবর্তন করে!

08/06/2025

- বাবাকে জড়িয়ে ধরার যে অনূভুতি টা -
- কখনো বাবা'কে জড়িয়ে ধরে বলতে পারিনি বাবা তোমাকে অনেক ভালোবাসি...!🥺🖤🥀

_মাঝে মাঝে মন খারাপের কোন কারণ পাইনা,কারণ পাইনা একাকিত্বের,শুধু বুঝতে পারি আমি ভালো নেই!💔😅Hanif
11/05/2025

_মাঝে মাঝে মন খারাপের কোন কারণ পাইনা,কারণ পাইনা একাকিত্বের,শুধু বুঝতে পারি আমি ভালো নেই!💔😅
Hanif

28/02/2025

গণতন্ত্র কি ইসলামের সাথে সাংঘর্ষিক?

ধরুন কোন ব্যক্তি নিয়ত করলো যে পিতামাতা/অভিভাবক ও এলাকাবাসী যদি বাঁধা না দেয় ও রাজি থাকে সে সালাত, যাকাত ও সিয়াম রাখবে আর যদি বাঁধা দেয় তাহলে বিরত থাকবে। অথবা কোন ব্যক্তি স্ত্রী রাজি থাকলে হজ্ব, যাকাত দিবে ও দাঁড়ি রাখবে আপত্তি করলে পালন করবে না, তার ইবাদত কি কবুল হওয়ার যোগ্য? অথচ ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, কেউ পক্ষে থাকুক ও বিরোধিতা করুক পালন করতে হবে।

এইক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির সাথে বান্দার সন্তুষ্টি ও অসন্তুষ্টি একত্রিত করলো। সে সামান্য বান্দার বাধায় ও অখুশিতে যদি দ্বীন পালন ছেড়ে দেয় তাহলে আল্লাহর ভয়ের চেয়ে বান্দার ভয় বড় হয়ে গেল, জাহান্নামের ভয়ের চেয়ে দুনিয়ার ভীতি বড় করে ফেললো। তেমনি দ্বীন প্রতিষ্ঠার মূল্য উদ্দেশ্য হবে - আল্লাহর সন্তুষ্টি অর্জন যার বিনিময়ে আল্লাহ জান্নাতে নেয়ামত দিবেন। কিন্তু জনগণ/সংসদ সদস্য রাজি থাকলে ইসলামী আইন চালু করবে আর বিরোধিতা করলে আপাতত স্থগিত। সেক্ষেত্রে ইবাদতের উদ্দেশ্য পরিবর্তন নয় কি- আল্লাহর সন্তুষ্টির সাথে বান্দার সন্তুষ্টি জড়িত হয়ে গেল। বরং আল্লাহর নির্দেশের চেয়ে, বান্দার ইচ্ছে ও নির্দেশ বড় হয়ে যায়। জনগণ সন্তুষ্ট না থাকলে আল্লাহর আইন কার্যকর হবে না, সেই কারণে যদিও আল্লাহ অসন্তুষ্ট হয় হোক?

আবার কোন ব্যক্তি নিয়ত করলো সালাত পড়বে ঠিকই তবে রসুলের (সা:) নির্দেশমত ওয়াক্তে নয়, বরং তার ইচ্ছেমত (সূর্য উঠা ও সূর্য ডুবার সময়) সেই কি সালাতের সওয়াব পাবে নাকি গোনাহগার হবে? অথবা কোন ব্যক্তি সিদ্ধান্ত নিলো রমাদানে রাতে উপোস থাকবে, দিনে আহার করবে। এটা কি সিয়াম হিসেবে কবুল হবে কি!? এগুলো এজন্যই কবুল হবে না- কারণ সে রসুলের (সা:) সুন্নাহ বাদ দিয়ে নিজের খেয়ালখুশির অনুসরণ করলো। এই ইবাদত কবুলযোগ্য নয় বরং বিদআত, কুফরী। কারণ সে জেনেশুনে রসুলের (সা:) সুন্নাহে পরিবর্তন আনলো।

পবিত্র কোরআনে এসেছে,

আমি তাকে বললাম, ‘হে দাঊদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার কর এবং খেয়াল-খুশীর অনুসরণ করো না, করলে এ তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ পরিত্যাগ করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচার দিনকে ভুলে থাকে।’ (সুরা সোয়াদ-২৬)

তেমনি কেউ যদি রসুলের (সা:) সুন্নাহ বাদ দিয়ে আব্রাহাম লিংকন, কার্ল মার্কসের পদ্ধতি অনুসরণ করে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, স্বপ্ন দেখায়, অন্যদের আহবান করে তা কি প্রতিষ্ঠিত হবে! না তার আমল গ্রহণযোগ্য হবে?

অনেকে যুগের পর যুগ গণতন্ত্রসহ বহু মতবাদে নিজ দলকে ক্ষমতায় নেওয়ার প্রচেষ্টা চালায়, হতাশ হয় না। ইসলামের নিয়ম মেনে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বললে তারা প্রশ্ন ছুঁড়ে - এভাবে হবে না, এগুলো অনেক সময়ের ব্যাপার! এগুলো কি নেফাক নয়?

সবাই যদি গাছ লাগানোর সময় এই ধারণায় দৃঢ় থাকতো ফল খাবার আগে আমরা মৃত্যু আসবে। গাছ রোপন করে লাভ কি? তাহলে পৃথিবী ফল, বৃক্ষশূন্য, মরুভূমি হতো। তাই আমরা ইসলামের বীজ বুনে যাবো - একদিন সেখান হতে মুমিনের অশ্রুসিক্ত দুআ (পানি), সবর (সার), প্রচেষ্টায় বেড়ে উঠবে। ইনশাআল্লাহ একদিন সাফল্যের ফসল আসবে।

ইসলাম প্রতিষ্ঠা হবে রসুলের (সা:) পথে। মুমিন সেই পথে প্রচেষ্টা করতে থাকবে যতসময় লাগুক, উদ্দেশ্য হবে আল্লাহর নির্দেশ পালন ও সন্তুষ্টি অর্জন।

02/02/2025

বাইরের পৃথিবীটা যেন সুখ আর সম্পদের মেলা। কিন্তু এই ঝলমলে জীবনের আড়ালেও আমার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা। কী যেন নেই, কী যেন অপূর্ণ থেকে গেছে৷

রাতের পর রাত দুঃস্বপ্ন আমাকে তাড়া করে ফেরে। দিনের আলোতেও সেই অতৃপ্তির অনুভূতি আমাকে গ্রাস করে রাখে। সবকিছু কেমন যেন বিভীষিকাময় মনে হয়। জীবনের অর্থ খুঁজে পাই না, যেন সবকিছু মিছে।

তোমাদেরকে জাতি ভুলে গেলে জাতি শ্রেষ্ঠ গাদ্দার হিসেবে বিবেচিত হবে কারণ তোমরা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জাতিকে নতুন সূর্য ...
01/02/2025

তোমাদেরকে জাতি ভুলে গেলে
জাতি শ্রেষ্ঠ গাদ্দার হিসেবে বিবেচিত হবে কারণ তোমরা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জাতিকে নতুন সূর্য দেখার সুযোগ করে দিয়েছো❤️
Nur Mohammod Hanif

01/02/2025

অতিরিক্ত আশা,
মানুষের মুখের হাসিটুকু কেড়ে নেয়....!😅💔

একটু বুদ্ধিমান না হলে, আজকাল চলা মুশকিল😒
16/12/2024

একটু বুদ্ধিমান না হলে, আজকাল চলা মুশকিল😒

01/12/2024

যেখানে নিজের Family তোমায় বোঝেনা, সেখানে অন্য কেউ কী করে তোমাকে বুঝবে ?
Reallity বুঝতে শেখো 😌

29/11/2024

চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে এই চা চীনা শব্দ। আবার বিস্কুট ফরাসি শব্দ। বিস্কুটের সাথে থাকা চানাচুর হিন্দি। চায়ে যে চিনি ও পানি থাকে সেখানে চিনি চীনা অথচ পানি হিন্দি শব্দ। আবার চা ভর্তি পেয়ালাটা ফারসি কিন্তু কাপটা ইংরেজি শব্দ। এদিকে ইংরেজি শব্দটাই আবার পর্তুগিজ।😫🤪

চা চীনা হলেও কফি কিন্তু তুর্কি শব্দ। আবার কেক পাউরুটির কেক ইংরেজি, পাউরুটি পর্তুগীজ। 😃😄

একটু দামী খানাপিনায় যাই। আগেই বলে রাখি, খানাপিনা হিন্দী আর দাম গ্রীক। রেস্তোরাঁ বা ব্যুফেতে গিয়ে পিৎজা, বার্গার বা চকোলেট অর্ডার দেয়ার সময় কখনো কি খেয়াল করেছেন, রেস্তোরা আর ব্যুফে দুইটাই ফরাসী ভাষার, সাথে পিৎজাও। পিৎজাতে দেয়া মশলাটা আরবি। মশলাতে দেয়া মরিচটা ফারসি! 😵😖

বার্গার কিংবা চপ দুটোই আবার ইংরেজি। কিন্তু চকোলেট আবার মেক্সিকান শব্দ। অর্ডারটা ইংরেজি। যে মেন্যু থেকে অর্ডার করছেন সেটা আবার ফরাসী।
ম্যানেজারকে নগদে টাকা দেয়ার সময় মাথায় রাখবেন, নগদ আরবি, আর ম্যানেজার ইতালিয়ান।
আর যদি দারোয়ান কে বকশিস দেন, দারোয়ান ও তার বকশিস দুটোই ফারসি।
😂🤓
এবার চলুন বাজারে, সবজি ফলমূল কিনতে। বাজারটা ফারসি, সবজিও। যে রাস্তা দিয়ে চলছেন সেটাও ফারসি। ফলমূলে আনারস পর্তুগিজ, আতা কিংবা বাতাবিলেবুও। লিচুটা আবার চীনা, তরমুজটা ফারসি, লেবুটা তুর্কী। পেয়ারা-কামরাঙা দুইটাই পর্তুগীজ। পেয়ারার রঙ সবুজটা কিন্তু ফারসি। 😃😛

ওজন করে আসল দাম দেয়ার সময় মাথায় রাখবেন ওজনটা আরবি, আসল শব্দটাও আসলে আরবি। তবে দাম কিন্তু গ্রীক, আগেই বলেছি।🤣😂

ধর্মকর্মেও একই অবস্থা। মসজিদ আরবি দরগাহ/ঈদগাহ ফারসি। গীর্জা কিন্তু পর্তুগীজ, সাথে গীর্জার পাদ্রীও। যিশু নিজেই পর্তুগীজ। কেয়াং এদিকে বর্মিজ, সাথে প্যাগোডা শব্দটা জাপানি। আর, মন্দিরের ঠাকুর হলেন তুর্কী। 😲😵

আর কি বাকি আছে? ও হ্যাঁ। কর্মস্থল! অফিস আদালতে বাবা, স্কুল কলেজে কিন্ডারগার্টেনে সন্তান। বাবা নিজে কিন্তু তুর্কী, যে অফিসে বসে আছেন সেটা ইংরেজি, তবে আদালত আরবি, আদালতের আইন ফারসি, তবে উকিল আরবি।🤩😃

ছেলে যে স্কুলে বা কলেজে পড়ে সেটা ইংরেজি, কিন্তু কিন্ডারগার্টেন আবার জার্মান! 🤠😃

স্কুলে পড়ানো বই কেতাব দুইটাই আরবি শব্দ। যে কাগজে এত পড়াশোনা সেটা ফারসি। তবে কলমটা আবার আরবি। রাবার পেনসিল কিন্তু আবার ইংরেজি!😲🤪

পুরোটা মনে না থাকলে অন্তত এটা মনে রাখবেন যে মন শব্দটা আরবি।🙏 ❤

শব্দের কেচ্ছা-কাহিনী এখানেই খতম। তবে কেচ্ছাটা আরবি, কাহিনীটা হিন্দি, উভয়ের খতমটা আরবিতে। মাফ চাইলাম না বা সরি বললাম না, কারণ মাফটা আরবি আর সরিটা ইংরেজি।

(সংগৃহীত)

Address

Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share