19/09/2026
০২নং সুন্দলপুর মডেল ইউনিয়নের ০১নং ওয়ার্ড (পূর্ব রাজুর গাঁও) থেকে মেম্বার প্রার্থী হিসেবে সকলের দোয়া প্রত্যাশী হুমায়ুন কবির।
দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার মানুষের সঙ্গে সু-সম্পর্ক ও আন্তরিকতার মাধ্যমে যোগাযোগ রেখে চলেছেন। দায়িত্বশীলতা, অসহায় ও গরিব-দুঃখী মানুষের কথা শোনা এবং এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিকতা এসব গুণের মাধ্যমে তিনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। সাধ্য অনুযায়ী সবার বিপদ-আপদে এগিয়ে আসার মানসিকতাও রয়েছে তার।
পূর্ব রাজুর গাঁও এলাকার মানুষের প্রত্যাশা, স্থানীয় বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যতেও যেন জনগণের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
゚