13/08/2026
যা আমাদের সহ্য করা উচিৎ না, অথবা যেটুকু প্রশ্রয় দিলে আত্মসম্মান হারিয়ে যায়, কখনো কখনো আমরা সেসব সহ্য করি--অথবা প্রশ্রয় দেই। কারণ, আমরা প্রাণপণে চাই। উচিৎ না। তবু চাই। এরপর আমাদের সামনে আসে সেই ব্রেকিং পয়েন্ট যেখানে আমরা মরে যাই। যে অসুখে মৃত্যু অকল্পনীয় সে অসুখই আমাদের মেরে ফেলে। পৃথিবীর বাকি সবাই দেখে একটা একরোখা জেদী মৃত্যু অথচ আমরা জানি এর চেয়ে ক্লান্ত হওয়া সম্ভব না। এর চেয়ে এগিয়ে বেঁচে থাকা যায় না। এসব মৃত্যুকে ভালোবেসেই বোধহয় হুমায়ুন আজাদ লিখে রেখে গেছেন,
"আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা সৌন্দর্যের জন্যে।"