04/01/2023
ব্যর্থতার ভয় মানুষের বড় লক্ষ্য পূরণের পথে সবচেয়ে বড় বাধা। অনেকেরই জীবনে বড় কিছু করার স্বপ্ন থাকে। কিন্তু বেশিরভাগই সেই স্বপ্ন পূরণ করার কাজই শুরু করতে পারে না। কারণ, ব্যর্থ হওয়ার ভয়। স্বপ্ন পূরণের পথে পা বাড়ানোর কথা ভাবলেই অনেক সময়ে মনে হয়: “আমার যথেষ্ঠ টাকা নেই”, “যথেষ্ঠ শক্তি নেই”, ”মেধা নেই” – ইত্যাদি।
এইসব নেতিবাচক বা নেগেটিভ চিন্তা কাজই শুরু করতে দেয় না। কাজ শুরু করার আগেই ব্যর্থ হওয়ার চিন্তা মানুষকে ব্যর্থ হওয়ার আগেই ব্যর্থ করে দেয়।