24/05/2026
অনেক খোজাখুজির পর থ্যালাসেমিয়া সন্তানের জন্য এক ব্যাগ রক্ত মেনেজ করে সন্তানের পাশে মা বসে আছেন। এটা যেন এই মাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে কারণ প্রতি মাসেই এমন কষ্ট করতে হয়। সন্তানের সুস্থতার কথা ভেবে এই কষ্ট যেন মায়ের কাছে কিছুই না। এক ব্যাগ রক্তের জন্য মায়ের যে কি হাহাকার তা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর মায়ের সাথে না মিশলে বুঝা যাবে না। আমার মা ও বোনদেরকে বলি আমরা যারা এখনো এই সমস্যার মধ্যে না পড়ছি তারা যেন ভবিষ্যতে না পড়েন এখনই সচেতন হয়ে যান। রক্তের Hb Electrophoresis Test করে যেনে নেন আপনি থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা। যদি বাহক হয়ে থাকেন, তাহলে অন্য বাহককে বিয়ে করবেন না আর যদি বিয়ে করে ফেলেন তখন সন্তান নেওয়ার পূর্বে রক্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া সন্তান নিবেন না। ইচ্ছায় অথবা অনিচ্ছায় কোনভাবেই এই ভুল করা যাবে না। মা-বাবার অসচেতনতার জন্য সন্তান সারাজীবন সাফার করবে সাথে মা- বাবার কষ্টের সীমা থাকবে না। আসুন নিজে সচেতন হই ও অন্যকে সচেতন করি।