IAB Batiya Union

IAB Batiya Union মুক্তির মূল মন্ত্র
ইসলামী শাসনতন্ত্র।

১আগষ্ট মহাসমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন : মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)সিনিয়র নায়েবে আ...
12/07/2026

১আগষ্ট মহাসমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন : মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)
সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

10/07/2026

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল

জিকিরের সাথে যোগ দিন সফল করুন।
07/07/2026

জিকিরের সাথে যোগ দিন সফল করুন।

ইসলাম,দেশ,ও মানবতার সেবায় আপোষহীন নেতা, ইসলাম ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানে। মাওলানা ইসমাইল সিরাজী ভাইয়ের বিকল্প নেই।
05/07/2026

ইসলাম,দেশ,ও মানবতার সেবায় আপোষহীন নেতা, ইসলাম ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানে। মাওলানা ইসমাইল সিরাজী ভাইয়ের বিকল্প নেই।

04/07/2026

৪রে জুলাই

01/07/2026

স্বৈরাচার পতন আন্দোলনের সূচনালগ্ন ২০২৪ সালের জুন মাসেও রাজপথে সরব থেকে শিক্ষার্থীদের পাশে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ।
ফিরে দেখা
জুন ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি গঠন।মাওলানা গাজী আতাউর রহমান নবমনোনীত মহাসচিব।অদ্য ২৭ জুন ২০২৬ ইসলামী আন্দোলন বাংল...
27/06/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি গঠন।
মাওলানা গাজী আতাউর রহমান নবমনোনীত মহাসচিব।

অদ্য ২৭ জুন ২০২৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বিজয় নগরস্থ ফারস হোটেল এন্ড রিসোর্টসে। নির্বাচনোত্তর কার্যক্রম পর্যালোচনান্তে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ আগামী রাজনীতির জন্য দলকে আরো সুসংহত করতে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগেই বিশেষ শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়৷ শুরার অধিবেশনে ২০২৫-২৬ সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। রাজনৈতিক কৌশল ও পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোন রাজনৈতিক সংগঠন না বরং শরীয়াহ পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। শরীয়াহ ও ইসলামকে প্রধান্য দিয়েই আমরা রাজনৈতিক কৌশল নির্ধারণ করি তাতে বাহ্যিক চড়াই-উৎরাই আমরা মেনে নেই। সময় থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। সেজন্য দলকে আরো সুসংহত করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ জাতির প্রত্যাশা পূরণে দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে তুলছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বৈঠকে বিগত সেশনের সামগ্রিক প্রতিবেদন উপস্থাপন করেন যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, রাজনৈতিক প্রতিবেদন পেশ করেন সিনিয়র যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

প্রতিবেদন উপস্থাপনের পরে শুরার সাথে পরামর্শ করে নতুন কমিটি ঘোষনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল, পীর সাহেব চরমোনাই। নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। এর সাথে চারজন যুগ্মমহাসচিব ও চারজন সহকারী মহাসচিব ও ৪৮ সদস্যের নাম ঘোষণা করা হয়।

যুগ্মমহাসচিববৃন্দ হলেন, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব হিসেবে মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান ও শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করা হয়।

বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদকে দলের সর্বোচ্চ পরিষদ প্রেসিডিয়ামে সদস্য করা হয়েছে। অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ ২০০৮ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দলের প্রতি তার অবদানকে স্বীকৃতি দিয়ে শুরা অধিবেশনে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

শুরার বৈঠকে ৫৪ জন সদস্যের নাম ঘোষণা হয়। পরবর্তীতে তাদের দফতর বন্টন করা হয়। সদস্য হিসেবে যাদের নাম ঘোষণা করা হয় তারা হলেন,

পুর্ণাঙ্গ কমিটি

১) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই, আমীর
২) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমীর
৩) মাওলানা আব্দুল আউয়াল, নায়েবে আমীর
৪) মাওলানা আব্দুল হক আজাদ, নায়েবে আমীর
৫) মাওলানা গাজী আতাউর রহমান, মহাসচিব
৬) প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, যুগ্ম-মহাসচিব
৭) হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ যুগ্ম-মহাসচিব
৮) শাহ ইফতেখার তারিক, যুগ্ম-মহাসচিব
৯) মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, যুগ্ম-মহাসচিব
১০) মুফতি সৈয়দ এসহাক মুহা: আবুল খায়ের, সহকারী মহাসচিব
১১) মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, সহকারী মহাসচিব
১২) কে এম আতিকুর রহমান, সহকারী মহাসচিব
১৩) হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, সহকারী মহাসচিব
১৪) মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি), সদস্য
১৫) মাওলানা লোকমান হোসেন জাফরী, সদস্য
১৬) আলহাজ্ব হারুন অর রশীদ, সদস্য
১৭) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, সদস্য
১৮) শেখ আবু তাহের, সদস্য
১৯) মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, সদস্য
২০) অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সদস্য
২১) মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, সদস্য
২২) আলহাজ্ব আব্দুর রহমান, সদস্য
২৩) প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, সদস্য
২৪) মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, সদস্য
২৫) প্রফেসর ড. বেলাল নূর আজীজি, সদস্য
২৬) মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, সদস্য
২৭) বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সদস্য
২৮) মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, সদস্য
২৯) শেখ মুহাম্মদ নুরুন নাবী, সদস্য
৩০) হা: মাও: মাহমুদুল হাসান (এল.এল.বি.), সদস্য
৩১) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য
৩২) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সদস্য
৩৩) কে এম শরীয়তুল্লাহ, সদস্য
৩৪) এ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, সদস্য
৩৫) অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, সদস্য
৩৬) মুফতি মানসুর আহমাদ সাকী, সদস্য
৩৭) আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য
৩৮) মুফতি রেজাউল করীম আববার, সদস্য
৩৯) মুফতি শামসুদ্দোহা আশরাফী, সদস্য
৪০) আলহাজ্ব মুহাম্মদ আল ইকবাল, সদস্য
৪১) আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ, সদস্য
৪২) প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, সদস্য
৪৩) কে এম বেলাল হোসাইন, সদস্য
৪৪) মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সদস্য
৪৫) মুহাম্মদ আব্দুজ জলিল, সদস্য
৪৬) মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও), সদস্য
৪৭) ইঞ্জিনিয়ার শেখ মারুফ, সদস্য
৪৮) এম এম কামাল হোসাইন (ভোলা), সদস্য

25/06/2026

জুলাইয়ের অগ্রসৈনিক ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই-এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর

ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ের অগ্রনায়ক মুফতি ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানানোর পরিনতি ভালো হবে না-মাওলানা গাজী আতাউর রহমানইসলা...
24/06/2026

ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ের অগ্রনায়ক মুফতি ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানানোর পরিনতি ভালো হবে না
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ের একজন অগ্রনায়ক। চব্বিশের জুলাই-আগষ্টে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের মুখোমুখি হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে তাকে হয়রানী ও মামলার লক্ষ্যবস্তু বানানোর পরিনতি ভালো হবে না।

আজ ২৪ জুন, বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, আমরা জানতে পেরেছি যে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই এর বিরুদ্ধে সাইবাব সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে। মামলা যে দায়ের করেছে সে আগে যুবলীগের সাথে জড়িত ছিলো, এই সংক্রান্ত বহু ছবি আছে। সরকার বদলের পরে সে ভোলপাল্টে যুবদলের একটি ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে নিজেকে পরিচয় দেয়া শুরু করেছে; যদিও সেই ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ও জেলা যুবদলের সদস্যসচিবসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তাকে যুবদলের নেতা হিসেবে স্বীকৃতি দেয় না। আমরা মনে করছি, পতিত ফ্যাসিবাদের প্রেতাত্মারা ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ের অগ্রনায়কদের হয়রানী করতে মুফতি সৈয়দ ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

এখানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি জনাব রকিবুল ইসলামের ভূমিকাও সন্দেহজনক। মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই এর মতো একজন জাতীয় নেতার নামে যে কেউ একজন এসে এজহার দায়ের করলেই সেটা মামলা হিসেবে গ্রহণ করাটা সন্দেহজনক। আমরা সরকারের কাছে আহবান করবো, এই মামলা দায়েরের বিষয়টি তদন্ত করুন। সাবেক যুবলীগের এক নেতার দায়ের করা এজহারে তড়িঘড়ি করে একজন জাতীয় নেতার নামে মামলা নেয়া ফ্যাসিবাদের দোসরদের সংঘবদ্ধ অপচেষ্টা কিনা তা খতিয়ে দেখতে হবে। এই ওসি ফ্যাসিবাদের গুপ্ত দোসর কিনা তাও তদন্তে আনতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা আশা করছি, এই মামলার সাথে বিএনপি ও সরকারের কোন সম্পৃক্ততা নাই। বিএনপির দায়িত্বশীল বা নীতি নির্ধারনী কেউ এর সাথে জড়িত না। তথাপিও বিএনপির সাথে সম্পৃক্ততার পরিচয়ে একজন মামলা করেছে। সরকারের একজন কর্মকর্তা সেই মামলা গ্রহণও করেছে। এখন এর সমাধানের দায়িত্বও সরকারকেই নিতে হবে। আমরা দাবী করছি যে, অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে এবং যে মামলা করেছে এবং যে লীগের সাবেক নেতার দায়ের করা এজহারকে মামলা হিসেবে গ্রহণ করেছে তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে। এরা ফ্যাসিবাদের গুপ্ত দোসর হলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, আমরা সরকারের আচরন ও তৎপরতা লক্ষ করবো। আমরা চাইছি, বিষয়টি সহজে শেষ হোক। কারণ, মুফতি সৈয়দ মু. ফয়জুল করীমের বিরুদ্ধে অপতৎপরতার পরিনতি কারো জন্যই ভালো হবে না।

23/06/2026

গরীব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে ঋনমুক্ত বাজেট চাই আমরা -

মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখ চরমোনাই)
সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

Address

নোয়াখালী।
Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when IAB Batiya Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category