Nevrith - A Soul's Moving Window

Nevrith - A Soul's Moving Window Step into Nevrith: A Soul's Moving Window — Where stories breathe, emotions whisper, and echoes dance through words and images.

A journey of unseen reflections and timeless feeling........!!!!

01/08/2026

শহরের বৃষ্টি স্নান....!!!

26/07/2026

Standing alone does not mean you are lonely; it means you are strong enough to handle the journey by yourself. So where you are grown up it doesn’t matter. , even if you are the only one there.

(Nisith...)!!

21/07/2026

Wave of passion.... CU.

"Bangladesh"

20/07/2026

ট্রফি তো কাচের শোকেসে থাকে.... , কিন্তু এই যে ভালোবাসাটা এটা একটা অমরত্ব!
একটি ফুটবলারের ক্যারিয়ার পরিমাপ করা হয় গোল, অ্যাসিস্ট আর ট্রফির সংখ্যা দিয়ে...। সেক্ষেত্রে মেসির শোকেসে কোনটা নেই...?
৮টি ব্যালন ডি'অর, ৬টি গোল্ডেন বুট, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা, আর কাতার বিশ্বকাপের সেই সোনালী ট্রফিটা....!
ফুটবলের ইতিহাসের সব ব্যাকরণ তিনি ভেঙে চুরমার করেছেন বারংবার ...।
কিন্তু ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে মেসি ফুটবলকে যা দিয়েছেন, তা ট্রফি বা গোল দিয়ে মাপা অসম্ভব..।
গত ফাইনালের দিন ঐ ১২০ মিনিট হয়তো তার সহজাত "মেসি ম্যাজিক" ছিল না...। দল হেরেছে, সত্যি বলতে প্রিয় দল বেশ বাজে ভাবেই হেরেছে... যার ফলে ট্রফিটাও হাতছাড়া হয়েছে।
এটা সাধারণ যেকোনো ফুটবলারের জন্য এমন রাত হতো ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্র্যাজেডি..। সব সমর্থকরা ক্ষোভে মাঠ ছাড়ত, সমালোচকরা ধুয়ে দিত।
কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে ফুটবল দুনিয়া এক অদ্ভুত পরাবাস্তবতার সাক্ষী হলো...। রেফারির শেষ বাঁশির পর গ্যালারির হাজার হাজার মানুষ মাঠ ছেড়ে চলে যায় নি...। তারা দাঁড়িয়ে রইল তাদের রাজার জন্য...।পরাজয়ের মাঝেও রাজকীয় কুর্নিশে পুরো স্টেডিয়ামের আকাশ-বাতাস কাঁপিয়ে তুলেছিল.... সেটা কোনো ক্ষোভের স্লোগান নয়, বরং প্রতিধ্বনিত হচ্ছিল একটিই নাম—"মেসি...মেসি!"
পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে সন্মান জানালো - তাদের ভালোবাসায় সিক্ত করলো ....।
কারণ তারা এটা জানে যে, এই একটা ম্যাচের পরিসংখ্যান দিয়ে ২০ বছরের সেই ঈশ্বরপ্রদত্ত শ্রেষ্ঠত্বকে বিচার করা যায় না।
চ্যাম্পিয়ন দল যখন ট্রফি উঁচিয়ে ধরার আনন্দ ভুলে এই পরাজিত মহানায়ককে 'গার্ড অব অনার' দিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, তখন ফুটবল খেলাটার চেয়েও একজন মানুষ বড় হয়ে ওঠেন...।অধরা বলতে তার আর কিছুই নেই!
তার আর নতুন করে প্রমাণ করার কিচ্ছু নেই...। ফুটবল তাকে সবকিছু দিয়েছে, আর তিনিও ফুটবলকে দুহাত ভরে দিয়েছেন..। মাঠের সবুজ ঘাসে তিনি যে পায়ের ছাপ রেখে গেছেন, তা কোনোদিন মুছে যাওয়ার নয়। ট্রফি জেতা যায়, কিন্তু ফুটবলপ্রেমীদের হৃদয়ে এই স্তরের ভক্তি আর অমরত্ব অর্জন করা যায় না...।
তিনি সত্যিই 'The Greatest of All Time'—যার শ্রেষ্ঠত্ব ট্রফির ওপর নির্ভর করে না, বরং যার উপস্থিতিতে ট্রফি নিজেই ধন্য হয়...!
এখন তার শুধুই শান্তিতে বিশ্রামের সময়, কারণ ফুটবলের রাজপুত্রের আর কোনো অপূর্ণতা নেই।
এবং সবশেষে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে অন্যদের এগিয়ে চলা উচিত....!!
The true inspiration of the sports world.... Messi!! 🤍❤️🤍🖤❤️🤍!!

20/07/2026

" Everything is fair in love� & war�....!! "
" সব ভাই-ব্রাদার, বাবা-মা, চাচা-চাচী, পাড়া-প্রতিবেশী, কলিগস, কর্পোরেট সুধী বস মহোদয়রা.... ঘরে ঘরে নন-আর্জেন্টাইনদের বিপক্ষে দুর্গ গড়ে তোলো...।
সব কর্পোরেট স্যার মহোদয়, আপনারা যারা আর্জেন্টিনার ভক্ত তারা একযোগে নন-আর্জেন্টাইনদের সমস্ত ইনক্রিমেন্ট, প্রমোশন, সব ধরনের রিকমেন্ডেশন স্টাক করে দিন.... উপরন্তু তাদের ছুটিছাটা বন্ধ করে তাদের ধুমাই প্রেসারের উপর রাখুন।
আর যেসব বস্-রা আর্জেন্টিনার বিপক্ষে, তাদের সব কাজ ঝুলিয়ে দাও প্রিয় জুনিয়র ভাই-ব্রাদাররা...।
শ্রদ্ধেয় বাপ-মায়ের দল, যেই পোলা বিপক্ষে আছে তাদের ভাত বন্ধ করে দাও—হাত খরচ বন্ধ করে দাও!
আর যেই বাবা-মা আর্জেন্টিনার বিপক্ষে তা হলে তোমরা পোলাপানেরা সব পড়াশোনা বন্ধ করে দাও....বই খাতা বেচে চিল করো!!
সব বদলা (দিনমজুর) হইবা—কৃষক হইবা নো ইস্যু.... বাট ইগো জারি রাখো!!
এই (AI)-এর যুগে বদলা আর কৃষকের ভাত মারার ক্ষমতা স্যাম অল্টম্যানেরও নাই.... নাকে তেল মেরে গোঁ ধরে বসে থাকো!!নোলান ভাই আমাদের শিখিয়েছে হিথ লেজার আমগো ইনার ফ্যাসিনেশন এবং মূল রাইট....সেল্ফ ফ্রীডমের উপর আর কিছু নাই !!
সো, নো কম্প্রোমাইজ.... হোয়াই সো সিরিয়াস!!তারা আমগোরে গুন্ডার ট্যাগ দেয়, কিন্তু ছেঁচড়া গুন্ডা হয়ে কোনো লাভ নাই... গুন্ডামির ফাউন্ডার হইতে হবে—রেভোলিউশন ঘটায় দিতে হবে...!!
ঘাড় ত্যাড়া করার সাথে সাথে তাদের গুড়া চিংড়ি মাছের মতো তাদের মাথা টিপে দাও...!!
"ডমিন্যান্ট-ডমিন্যান্ট-ডমিন্যান্ট.... চাপে রাখো অপজিশনদের... ভ্রু অলওয়েজ কুঁচকে রাখো....!!"
সকাল থেকে সেই পলিসিতে ভ্রু কুঁচকে কপাল দলা করে পুরো বাসা-অফিস সব জায়গায় জারি রাখছি.... কোনো ছাড় নাই.....!!
সুফি সাব হয়ে কোনো ভাত নাই.... বলুক সবাই অ্যারোগ্যান্ট ..... ইগোর আগে দুনিয়াতে সব ফিকে... এই কল্লা ঝুকেগা নেহি!!

( Baddies Signature.... Nisith)

Address

Maijdee Old College, Noakhali
Noakhali Sadar Upazila
3801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nevrith - A Soul's Moving Window posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share