News Noakhali

News Noakhali বিশ্বের চোখে নোয়াখালীর চিত্র "নিউজ নোয়াখালী" হৃদয়ে নোয়াখালীর প্রতিচ্ছবি

সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট 'সাইবার পুলিশ ইউনিট' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার ব...
02/10/2026

সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট 'সাইবার পুলিশ ইউনিট' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্বোধনের মধ্য দিয়ে ইউনিটটির কার্যক্রম শুরু হয়।

নতুন এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুরের সন্তান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল হোসেন। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাইবার অপরাধের বিস্তার মোকাবিলা, প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্ত এবং এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে নতুন ইউনিটটি কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার রাতে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র ইকবাল হোসেনের নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুরের সন্তান হিসেবে পুলিশের গুরুত্বপূর্ণ এই ইউনিটের নেতৃত্বে ইকবাল হোসেনের দায়িত্ব পাওয়া স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

𝘋𝘪𝘴𝘤𝘭𝘢𝘪𝘮𝘦𝘳: 𝘛𝘩𝘪𝘴 𝘤𝘰𝘯𝘵𝘦𝘯𝘵 𝘪𝘴 𝘴𝘩𝘢𝘳𝘦𝘥 𝘪𝘯 𝘢𝘤𝘤𝘰𝘳𝘥𝘢𝘯𝘤𝘦 𝘸𝘪𝘵𝘩 𝘔𝘦𝘵𝘢 𝘊𝘰𝘮𝘮𝘶𝘯𝘪𝘵𝘺 𝘚𝘵𝘢𝘯𝘥𝘢𝘳𝘥𝘴. 𝘐𝘵 𝘪𝘴 𝘪𝘯𝘵𝘦𝘯𝘥𝘦𝘥 𝘴𝘰𝘭𝘦𝘭𝘺 𝘧𝘰𝘳 𝘫𝘰𝘶𝘳𝘯𝘢𝘭𝘪𝘴𝘵𝘪𝘤 𝘱𝘶𝘳𝘱𝘰𝘴𝘦𝘴 𝘢𝘯𝘥 𝘪𝘴 𝘣𝘢𝘴𝘦𝘥 𝘰𝘯 𝘷𝘦𝘳𝘪𝘧𝘪𝘦𝘥 𝘪𝘯𝘧𝘰𝘳𝘮𝘢𝘵𝘪𝘰𝘯. 𝘞𝘦 𝘥𝘰 𝘯𝘰𝘵 𝘦𝘯𝘥𝘰𝘳𝘴𝘦 𝘰𝘳 𝘱𝘳𝘰𝘮𝘰𝘵𝘦 𝘷𝘪𝘰𝘭𝘦𝘯𝘤𝘦, 𝘱𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘢𝘭 𝘣𝘪𝘢𝘴, 𝘰𝘳 𝘩𝘢𝘳𝘮𝘧𝘶𝘭 𝘣𝘦𝘩𝘢𝘷𝘪𝘰𝘳.

ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীফেনী জেলার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন...
01/10/2026

ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনী জেলার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বেলা আড়াইটার দিকে ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ এবং নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কৃষি উৎপাদন ও স্থানীয় জনজীবনেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের কৃতি সন্তান এবং চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মা...
27/09/2026

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের কৃতি সন্তান এবং চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাজহারুল সুমন পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) ২০২৫’ অর্জন করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ হাতে মাজহারুল সুমনের বুকে এই সম্মাননা পদক পরিয়ে দেন।

চাঁদপুর জেলায় দায়িত্ব পালনকালে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, ডাকাতি মামলার আসামি ও ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার, চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে বিশেষ ভূমিকা রাখেন তিনি।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতা ও দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তিনি এই মর্যাদাপূর্ণ পদক অর্জন করেন।

বর্তমানে মাজহারুল সুমন লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত রয়েছেন।

🇧🇩 নোয়াখালীর এই কৃতি সন্তানের এমন অর্জনে গর্বিত চাপরাশিরহাটবাসী ও পুরো নোয়াখালী।

❤️ অভিনন্দন ও শুভকামনা, মাজহারুল সুমন।

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম র দে হ উদ্ধার
20/09/2026

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম র দে হ উদ্ধার

ঢাকা পলিটেকনিকে বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটিঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত বৃহত্তর নোয়াখ...
20/09/2026

ঢাকা পলিটেকনিকে বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও উন্নয়নমূলক সামাজিক সংগঠন ‘বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশন’-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে নাফি ইব্রাহিম চৌধুরীকে সভাপতি এবং মো. নাঈমুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি সাদনান ভূঁইয়া; সহ-সভাপতি আরমান রহমান ও রিয়াজ মাহমুদ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির সিফাত; যুগ্ম সাধারণ সম্পাদক মুরসালিন মোহাম্মদ সানজিদ, শাহাদাত হোসেন জয় ও নিশান দাস; সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন; সহ-সাংগঠনিক সম্পাদক মো. অন্তর ও তাহসিন ইসলাম; দপ্তর সম্পাদক নাঈমুল ইসলাম ফারহান; সহ-দপ্তর সম্পাদক জুনায়েদ সিদ্দিক নিরব; প্রচার সম্পাদক সাইফ রৌদ্র এবং কার্যনির্বাহী সদস্য আল আমিন ও রুদ্র চন্দ্র দাস।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বৃহত্তর নোয়াখালী থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন কল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।

তারা আরও জানান, শিক্ষার্থীদের শিক্ষা, আবাসন, পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে সহযোগিতা করার মাধ্যমে সংগঠনটিকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

© Noakhailla Tv

নতুন বেতনকাঠামোতে গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেত...
19/09/2026

নতুন বেতনকাঠামোতে গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

এ ছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। গত ১ জুলাই থেকে যেহেতু নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে, তাই বকেয়া বেতনও পাবেন কর্মকর্তা–কর্মচারীরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন বেতনকাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন।

নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।

তারেক রহমান বলেন, এসডিজি অর্জনে বিশ্ব অনেকটাই পিছিয়ে আছে। এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে...
19/09/2026

তারেক রহমান বলেন, এসডিজি অর্জনে বিশ্ব অনেকটাই পিছিয়ে আছে। এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।

বিস্তারিত কমেন্টে 👇

বিস্তারিত কমেন্টে 👇
19/09/2026

বিস্তারিত কমেন্টে 👇

‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি জানতে চাই। আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটাই কি আমার অন্যায়? আমার ...
19/09/2026

‘আমার ছেলে কী অন্যায় করেছে, আমি জানতে চাই। আমাকে জবাব দেন। আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটাই কি আমার অন্যায়? আমার ছেলে কী অন্যায় করেছে, আমি শুধু সেটার জবাব চাই। আমার ছেলের কী দোষ ছিল- আমি আপনাদের কাছে জানতে চাই।'

এভাবেই একমাত্র ছেলে অপ্রতিমের ম/রদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
একজন মা-ই জানে এই য/ন্ত্র/না কতটুকু। হয়তো বলা হবে ১৫ দিনের মধ্যে এর বিচার করা হবে, কিছু টাকা হয়তো ক্ষতিপূরণ দেওয়া হবে। কিছুদিন পরে সবাই ভুলে যাবে, আবার হয়তো কোন বাবা এমন যন্ত্রনার মুখোমুখি হবে, যেমনটা হয়েছিল রামিসার বাবা। প্রতিশ্রুতি ছিল ১ মাসের মধ্যে বিচার হবে। হয়নি। তবুও বলা হয় আইনশৃংখলা নাকি স্বাভাবিক! লজ্জা।

ছেলে হারিয়ে আজ কান্নাজড়িত কণ্ঠে ড. নাহিদা বেগম বলেন, ‘এটা কোন দেশ? আমি বাঁচব কীভাবে? আমার তো একটাই ছেলে। কীভাবে আমার জীবন কাটাব? আপনারা সবাই বলেন, ওকে ছাড়া আমি আমার জীবন পার করব কীভাবে?’

এই ক্ষতি যার হয় নাই, সে হয়তো কিছুক্ষনের জন্য সামান্য আবেগি হয়ে ভাবতে থাকবে, তারপরে নিজের আপনজন নিয়ে, পোলাও-মাংস খেয়ে পরের দিন থেকে জীবন-যাপন করবে। কিন্তু এই মা আজীবন তার সন্তানের জন্য কাদবে।

𝘋𝘪𝘴𝘤𝘭𝘢𝘪𝘮𝘦𝘳: 𝘛𝘩𝘪𝘴 𝘤𝘰𝘯𝘵𝘦𝘯𝘵 𝘪𝘴 𝘴𝘩𝘢𝘳𝘦𝘥 𝘪𝘯 𝘢𝘤𝘤𝘰𝘳𝘥𝘢𝘯𝘤𝘦 𝘸𝘪𝘵𝘩 𝘔𝘦𝘵𝘢 𝘊𝘰𝘮𝘮𝘶𝘯𝘪𝘵𝘺 𝘚𝘵𝘢𝘯𝘥𝘢𝘳𝘥𝘴. 𝘐𝘵 𝘪𝘴 𝘪𝘯𝘵𝘦𝘯𝘥𝘦𝘥 𝘴𝘰𝘭𝘦𝘭𝘺 𝘧𝘰𝘳 𝘫𝘰𝘶𝘳𝘯𝘢𝘭𝘪𝘴𝘵𝘪𝘤 𝘱𝘶𝘳𝘱𝘰𝘴𝘦𝘴 𝘢𝘯𝘥 𝘪𝘴 𝘣𝘢𝘴𝘦𝘥 𝘰𝘯 𝘷𝘦𝘳𝘪𝘧𝘪𝘦𝘥 𝘪𝘯𝘧𝘰𝘳𝘮𝘢𝘵𝘪𝘰𝘯. 𝘞𝘦 𝘥𝘰 𝘯𝘰𝘵 𝘦𝘯𝘥𝘰𝘳𝘴𝘦 𝘰𝘳 𝘱𝘳𝘰𝘮𝘰𝘵𝘦 𝘷𝘪𝘰𝘭𝘦𝘯𝘤𝘦, 𝘱𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘢𝘭 𝘣𝘪𝘢𝘴, 𝘰𝘳 𝘩𝘢𝘳𝘮𝘧𝘶𝘭 𝘣𝘦𝘩𝘢𝘷𝘪𝘰𝘳.

মনে রাখবেন আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনো দিন' ও চাইবে না আপনি তাদের চেয়ে বড়লোক হন।অভিনেতা, জিয়াউল হক...
19/09/2026

মনে রাখবেন আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনো দিন' ও চাইবে না আপনি তাদের চেয়ে বড়লোক হন।

অভিনেতা, জিয়াউল হক পলাশ

Address

Noakhali
Noakhali Sadar Upazila
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share