16/04/2026
────Ꮗ জীবনসঙ্গী নির্বাচন করাটা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। মানুষের কাছে আপনি কার সাথে সংসার করছেন সেটা বড় কথা হতে পারে, কিন্তু দিনশেষে বন্ধ দরজার ওপাশে আপনার শান্তি কতটুকু, সেটা কেউ দেখতে আসে না।লোক দেখানোর জন্য বা তথাকথিত 'পারফেক্ট' জোড়া হওয়ার চক্করে এমন কাউকে সঙ্গী করবেন না, যে আপনার ড্রয়িংরুমের শোভা বাড়াবে ঠিকই, কিন্তু আপনার মনের হাহাকারটুকু বুঝবে না।
একটি সুন্দর চেহারার চেয়ে একটি সুন্দর মনের সাথে জীবন কাটানো অনেক বেশি তৃপ্তির। ফটোফ্রেমে যাকে রাজপুত্তুর বা রাজকন্যা মনে হয়, বাস্তব জীবনের কঠিন লড়াইয়ে সে যদি আপনার হাতটাই শক্ত করে ধরতে না পারে, তবে সেই সৌন্দর্যের কোনো মূল্য নেই। জীবনটা তো আর কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, এটা এক দীর্ঘ পথচলা-যেখানে হোঁচট খাওয়ার ভয় পদে পদে।🤍