23/01/2026
কারো চলে যাওয়ার সামান্য ভাবনাটুকুতেই যখন পৃথিবী অন্ধকার করে মৃত্যুর মতো যন্ত্রণা নেমে আসে। তার উপস্থিতিটুকু আসলে কতোটা জুড়ে ঠিক তখনই সেটুকু প্রতীয়মান হয়!
থেকে তো অনেকেই যায়, অথচ কেউ একজন না থাকলেই পৃথিবীর সমস্ত অবস্থান-প্রস্থান-আগমন সবকিছু কতো তুচ্ছ, কতো অর্থহীন হয়ে যায়।
শুধু একজনের উপস্থিতির কাছে জাগতিক বাকি সবকিছু অপ্রয়োজনীয়, সবকিছু ভীষণ ঠুনকো!
এই একজনকেই কেউ প্রিয়জন বলে, কেউ আপনার সবচেয়ে আপন মানুষ বলে, কেউ কেউ সম্পর্কের একশো নাম দিয়ে, একশো নামে সংজ্ঞায়িত করে আর কিছু মানুষ থাকে আমার মতো যারা শুধু নামটাই দিতে পারে না!
বুকের ভেতরে এক আকাশসম অনুভব পুষে রেখে বেনামেই রেখে দেয়া হয় সেই একজনকে বুকের গহীনে,যার উপস্থিতির উচ্ছ্বাসে জীবনে বসন্ত আসে আর যার প্রস্থানের বিষাদে বেঁচে থাকাটুকু ঠিক একটা পরিত্যক্ত কবরস্থানের মতো হয়ে যায়!
কেউ একজন থাকে এই ছোট্ট জীবনে যার প্রস্থানের বিষাদে একটা জীবন মুহূর্তেই একটা পরিত্যক্ত কবরস্থান হয়ে যায়, যেখানে সব থাকে শুধু কোনো জীবনের আয়োজন থাকে না, যেখানে বেঁচে থাকা নামক প্রহসন থাকে শুধু সেই বেঁচে থাকাটুকুতে আর কখনোই প্রাণ থাকে না!
তোমার প্রস্থানে জীবন এক পরিত্যক্ত গোরস্থান ।