My Pabna

My Pabna My pabna page এ আপনাদের স্বাগতম।
(1)

আতাইকুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী
11/06/2026

আতাইকুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী

সাঁথিয়ায় মাদক ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড আজ বৃহস্পতিবার (১১ জুন) সাঁথিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে অ...
11/06/2026

সাঁথিয়ায় মাদক ব্যবসায়ীকে ৭ মাসের কারাদণ্ড

আজ বৃহস্পতিবার (১১ জুন) সাঁথিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে সাঁথিয়া উপজেলাধীন হাঁপানিয়া গ্রামের হরুন অর রশিদ মাদক ব্যবসায়ী মোঃ মনির কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড প্রদান করেন। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান ভ্রাম্যমান আদালত শেষে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাবনার সাঁথিয়া জোড়গাছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা) জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন।
06/06/2026

পাবনার সাঁথিয়া জোড়গাছা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা) জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন।

সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতে শামীম নামে এক মাদক ব্যবসায়ীকে ১৯ মাসের কারাদণ্ড আজ শুক্রবার (০৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্...
05/06/2026

সাঁথিয়ায় ভ্রাম্যমান আদালতে শামীম নামে এক মাদক ব্যবসায়ীকে ১৯ মাসের কারাদণ্ড

আজ শুক্রবার (০৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার ভ্রাম্যমান আদালতে সাঁথিয়া পৌরসভা এলাকার পিপুলিয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মৃত মেজাম্মেল হক এর ছেলে মোঃ শামিম (২৫) কে ১ বছর ৬ মাস এর কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানান প্রতিনিয়ত আমাদের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পিপুলিয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী শামীমকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের রায় শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

03/06/2026

পাবনার সাঁথিয়া জগন্নাথপুর ইছামতি নদীর পাড়ের মাটি অধিক খনন করে নেওয়ার ফলে এলাকাবাসীর প্রতিবাদ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাঁথিয়া উপজেলা শাখার উদ্য...
03/06/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

গণঅধিকার পরিষদের পাবনা জেলা কমিটি অনুমোদন সভাপতি -জাহাঙ্গীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক শেখ নবীর উদ্দিন।
25/05/2026

গণঅধিকার পরিষদের পাবনা জেলা কমিটি অনুমোদন সভাপতি -জাহাঙ্গীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক শেখ নবীর উদ্দিন।

জাল গেজেট নাম্বার দিয়ে প্রতারণা করছেন আব্দুল হালিম,প্রশাসনের  সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা জাল গেজেট নাম্বার দিয়ে মা...
25/05/2026

জাল গেজেট নাম্বার দিয়ে প্রতারণা করছেন আব্দুল হালিম,প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা

জাল গেজেট নাম্বার দিয়ে মানুষের সাথে প্রতারণা করছেন আব্দুল হালিম,১৯৭১ সালে মু্ক্তিযুদ্ধ হয়। সেই যুদ্ধে আপামর জনসাধারণ অংশ গ্রহণ করেন। তাদের অনেকেই মুক্তিযোদ্ধের স্বীকৃতি পেয়েছেন অনেকেই পাননি। আর এই না পাবার সুযোগে পাবনার সাঁথিয়া উপজেলাধীন নন্দনপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল হালিম জাল গেজেট নাম্বার বসিয়ে প্রতারণা করছেন। এবং নিজেকে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের সভাপতি দাবি করছেন।

আব্দুল হালিমের প্রতারণার শিকার হয়েছেন পাবনার সুজানগর উপজেলাধীন দুলাই গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মহিউল পুলিশ তার বেসামরিক গেজেট নাম্বার ১৪২৬ ও সাঁথিয়া উপজেলাধীন কাবারীকোলা গ্রামের কাছের মোল্লার ছেলে সোহরাব হাবিলদার তার গেজেট নাম্বার ১৪১৫
আব্দুল হালিম নিজের গেজেট নাম্বার ১৪২৪

13/05/2026

পাবনার সাঁথিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে “মাওলানা মতিউর রহমান নিজামীর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন সাংবাদিক হুজ্জাতুল্লাহ হীরা, দোয়া কামনামোহনা টিভির পাবনা প্রতিনিধি ও সাংবাদি...
05/05/2026

ঢাকায় অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন সাংবাদিক হুজ্জাতুল্লাহ হীরা, দোয়া কামনা

মোহনা টিভির পাবনা প্রতিনিধি ও সাংবাদিক হুজ্জাতুল্লাহ হীরা পায়ের জটিল অস্ত্রোপচারের জন্য আগামীকাল বুধবার ঢাকায় হাসপাতালে ভর্তি হচ্ছেন। তিনি তার সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
জানা যায়, গত ৪ আগস্ট পাবনার দাশুড়িয়া মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন হুজ্জাতুল্লাহ হীরা। এ সময় তাকে মারধর করে দোতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা স্ট্যান্ড ভেঙে ফেলা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই ঘটনায় তার পায়ের প্রধান রগ ছিঁড়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি এবং মাঝে মাঝে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অস্ত্রোপচারকে সামনে রেখে তিনি এক বার্তায় বলেন, “আল্লাহর রহমত ও সবার দোয়ায় যেন অপারেশন সফল হয় এবং দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারি।

Address

Ataikula
Pabna
6601

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share