21/05/2026
লিথুনিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দের জন্য নতুন কিছু নিয়ম শুরু হতে যাচ্ছে।কিছু ভালো,কিন্তু অনেক কিছুই জটিল ,বিশেষ করে যারা নতুন লিথুনিয়াতে আসতে চাচ্ছেন।
১. International Students কাজের নতুন নিয়ম>>
1st & 2nd year students
এখন থেকে শুধুমাত্র সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারবে।
❌ ফুল-টাইম কাজ করা যাবে না
✅ তবে Summer holiday ও mandatory internship এ ফুল-টাইম করা যাবে।
3rd & 4th year + ’s students
এরা ফুল-টাইম কাজ করতে পারবে
📅 কার্যকর: ২২ মে ২০২৬
বি:দ্র: এছাড়াও লিথুয়ানিয়ার ভাষা না জানলে আপনি পাবলিক সার্ভিস রিলেটেড জব( যেই জবে ডিরেক্ট পাবলিকের সাথে কথোপকথন করতে হয়), ফুড ডেলিভারি, ট্যাক্সি এই কাজগুলা করতে পারবেন না।
সো এসেই জব করতে পারবেন না।আবার ফুড ডেলিভারিও না করতে পারেন তাহলে টোটালি জবলেস।আবার জব ও ২০ ঘন্টার বেশি করতে পারবেন না।
সুতরাং যারা লিথুনিয়াতে নতুন আসতে চাচ্ছেন তারা অনেক চিন্তা ভাবনা করে প্রস্তুতি নিবেন।