M Abdus Salam

M Abdus Salam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M Abdus Salam, Video Creator, Pabna.

হযরত মাওলানা এম আব্দুস সালাম,পাবনা
প্রতিষ্ঠাতা পরিচালক,মাদরাসাতুল এহসান আল ইসলামীয়া,ঈশ্বরদী,পাবনা।
কামিল (তাফসীর, হাদিস, ফিকহ), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। বি.এস.এস অনার্স এন্ড এম.এস.এস মাস্টার্স, (জা. বি, ঢাকা)।
যোগাযোগঃ+8801734744368(Whatsapp/Imo)

02/09/2026

যারা জীবন নিয়ে হতাশ তারা শুনুন✅
এম আব্দুস সালাম পাবনা।
মোবাইল:০১৭৩৪৭৪৪৩৬৮

আলহামদুলিল্লাহ!দুই দিনের সিলেট সফর শেষ করে বাড়ির উদ্দেশ্যে।প্রিয়দের কাছে দোয়ার দরখাস্ত‼️
30/08/2026

আলহামদুলিল্লাহ!দুই দিনের সিলেট সফর শেষ করে বাড়ির উদ্দেশ্যে।প্রিয়দের কাছে দোয়ার দরখাস্ত‼️

মাশা আল্লাহ..!হযরত শাহজালাল (রহ.) এর মাজার,জাফলং,ভোলাগঞ্জ সাদাপাথর এবং বিছানাকান্দিতে ঘোড়াঘুড়ি।আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক ...
30/08/2026

মাশা আল্লাহ..!হযরত শাহজালাল (রহ.) এর মাজার,জাফলং,ভোলাগঞ্জ সাদাপাথর এবং বিছানাকান্দিতে ঘোড়াঘুড়ি।আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ‼️

যে মানুষটাকে নিয়ে এত রোস্ট করা হয়েছে,তার নানা কাজ নিয়ে হাসি-ঠাট্টা ক্রা হয়েছে—আজ সেই মানুষটাই অসুস্থ।জীবনে মতের অমিল থাক...
28/08/2026

যে মানুষটাকে নিয়ে এত রোস্ট করা হয়েছে,তার নানা কাজ নিয়ে হাসি-ঠাট্টা ক্রা হয়েছে—আজ সেই মানুষটাই অসুস্থ।

জীবনে মতের অমিল থাকতে পারে, কারও কাজ ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। কিন্তু অসুস্থতার সময় একজন মানুষকে মানুষ হিসেবেই দেখতে হয়। ❤️

রোস্ট, সমালোচনা—এসব চলতেই পারে, কিন্তু কারও অসুস্থতা কখনোই আনন্দের বিষয় হতে পারে না।

আজ আমার একটাই কথা—আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।
জীবন খুব ছোট, তাই মানুষের প্রতি একটু মানবিক হই।

আলহামদুলিল্লাহ.!মাদরাসাতুল এহসান আল ইসলামীয়ার সম্মানিত উস্তাদদের নিয়ে সিলেট সফরে বেড় হলাম।প্রিয়দের কাছে দোয়ার দরখাস্ত,ইন...
28/08/2026

আলহামদুলিল্লাহ.!মাদরাসাতুল এহসান আল ইসলামীয়ার সম্মানিত উস্তাদদের নিয়ে সিলেট সফরে বেড় হলাম।প্রিয়দের কাছে দোয়ার দরখাস্ত,ইনশা আল্লাহ‼️

26/08/2026

প্রিয়নবী মুহাম্মাদ (সা.) এর জীবনী থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা‼️
এম আব্দুস সালাম,পাবনা।
মোবাইল:০১৭৩৪৭৪৪৩৬৮

আলহামদুলিল্লাহ ।এমন একজন মহামানবের উম্মত হতে পেরেছি যার চরিত্রের সার্টিফিকেট শুধুমাত্র পৃথিবীর কোন সাধারণ মানুষ নয় বরং ...
26/08/2026

আলহামদুলিল্লাহ ।
এমন একজন মহামানবের উম্মত হতে পেরেছি যার চরিত্রের সার্টিফিকেট শুধুমাত্র পৃথিবীর কোন সাধারণ মানুষ নয় বরং স্বয়ং আল্লাহ তায়ালা নিজেই দিয়েছেন।
আল্লাহ তায়ালা বলেছেন:
لَّقَدْ كَانَ لَكُمْ فِى رَسُولِ ٱللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌۭ لِّمَن كَانَ يَرْجُوا۟ ٱللَّهَ وَٱلْيَوْمَ ٱلْـَٔاخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرًۭا

সেইজন্য আদর্শ হিসেবে কেবলমাত্র মুহাম্মদুর রাসুলুল্লাহ (সাঃ) কেই গ্রহণ করতে হবে।
মহান রবের বানী:
وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمْ عَنْهُ فَٱنتَهُوا۟ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ

যার প্রতি শুধুমাত্র ফেরেশতা, মানুষ, জিন ও সমস্ত সৃষ্ট মুখলুকাত নয় এমনকি স্বয়ং মহান আল্লাহ তায়ালা পর্যন্ত দুরুদ পড়েন।
পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে:
إِنَّ ٱللَّهَ وَمَلَـٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

আজকের এই দিবস এই মাস সহ জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে যেন তার প্রতি পেশ করতে পারি হাজারও দুরুদ ও সালাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

মদিনার চারপাশ তখন শান্ত,গভীর রাত।,পেটে প্রচণ্ড ক্ষুধার জ্বালা নিয়ে ঘর থেকে বের হলেন আবু বকর (রা.)। রাস্তায় দেখা হলো উমর ...
24/08/2026

মদিনার চারপাশ তখন শান্ত,গভীর রাত।,পেটে প্রচণ্ড ক্ষুধার জ্বালা নিয়ে ঘর থেকে বের হলেন আবু বকর (রা.)।
রাস্তায় দেখা হলো উমর (রা.)-এর সাথে। জানা গেল, তিনিও একই কারণে ঘর থেকে বের হয়েছেন। ঠিক তখনই সেখানে এলেন স্বয়ং রাসূলুল্লাহ (সা.)! প্রিয় দুই সাহাবীকে রাতের এই অসময়ে রাস্তায় দেখে তিনি কারণ জানতে চাইলেন।
তাঁরা যখন ক্ষুধার কথা জানালেন, তখন নবীজি (সা.) বললেন, "যাঁর হাতে আমার প্রাণ, তাঁর কসম! যে জিনিসের তাড়নায় তোমরা বের হয়েছ, সেই একই জিনিস আমাকেও আজ ঘর থেকে বের করে এনেছে।"
হাদীসটি বলার সময় সাহাবী আবু হুরাইরা (রাদি.) বলছেন, "নবীজি (সা.) সচরাচর এই সময়ে ঘর থেকে বের হন না।" অর্থাৎ তিনি ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরেই সেদিন রাতে বের হয়েছিলেন।
দৃশ্যটা একবার কল্পনা করুন পাঠক! যিনি দুই জাহানের সর্দার, যিনি চাইলে ওহুদ পাহাড় সোনা হয়ে যেতে পারত, তিনি এবং তাঁর শ্রেষ্ঠ দুই সাহাবী ক্ষুদার্ত পেট নিয়ে রাতের অন্ধকারে মদিনার রাস্তায় হাঁটছেন!
মাঝে মাঝে সীরাতের এমন কিছু ঘটনা স্মরণ হলে চোখে পানি চলে আসে। হায় আল্লাহ! আমি যদি আল্লাহর রাসূলকে সেদিন খাওয়াতে পারতাম! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
নবীজি (সা.) তাঁর প্রিয় দুই সাহাবীকে নিয়ে হাঁটতে হাঁটতে একটি বাড়ির সামনে পৌঁছালেন। বাড়িটা আবুল হাইসাম ইবনুত তাইহান (রা.) নামক এক আনসারি সাহাবীর।
সাহাবী তখন বাড়িতে ছিলেন না, পানি আনতে গিয়েছিলেন বাহিরে। তাঁর স্ত্রী ঘরের ভিতর থেকে বিশ্বের শ্রেষ্ঠ তিন মেহমানের শব্দ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন।
একটু পর সেই আনসারি সাহাবী ফিরে এলে তিনিও নিজের আবেগ আটকে রাখতে পারলেন না। আনন্দে বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ! আজ পৃথিবীতে আমার চেয়ে বেশি সম্মানিত মেহমান আর কারো ঘরে নেই!"
সাহাবী দৌড়ে গিয়ে তাঁর বাগানের একটি ডাল ভেঙে আনলেন, যেখানে কাঁচা, পাকা ও শুকনো, সব ধরনের চমৎকার খেজুর ছিল। এরপর তিনি মেহমানদারির জন্য একটি পশু জবাই করতে ছুরি হাতে নিলেন।
নবীজি (সা.) তাকে মনে করিয়ে দিলেন, "দুধ দেয় এমন কোনো প্রাণী জবাই কোরো না।" সাহাবী একটি নর ছাগল জবাই করলেন। এরপর তাঁরা তৃপ্তি মিটিয়ে গোশত ও খেজুর খেলেন এবং সুপেয় ঠান্ডা পানি পান করলেন।
ক্ষুধার্ত পেটে এই খাবার পড়ার পর যখন তাঁদের শরীরে কিছুটা শান্তি এল, তখন নবীজি (সা.) আবু বকর ও উমর (রা.)-এর দিকে তাকালেন।
দীর্ঘ অনাহারের পর এমন খাবার পেয়ে আমরা হয়তো তৃপ্তির ঢেঁকুর তুলতাম, কিন্তু নবীজি (সা.) উম্মতকে এক বিশাল আধ্যাত্মিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করালেন।
তিনি সূরা তাকাসুরের আয়াতের দিকে ইঙ্গিত করে বললেন, "যাঁর হাতে আমার প্রাণ, তাঁর কসম! কিয়ামতের দিন এই নেয়ামত সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তীব্র ক্ষুধা তোমাদের ঘর থেকে বের করেছিল, আর ঘরে ফেরার আগেই তোমরা এই অসাধারণ নেয়ামত লাভ করলে।"
দিনের পর দিন অনাহারে থাকার পর সামান্য খাবার পেয়ে শ্রেষ্ঠ নবী যদি আল্লাহর কাছে হিসাব দেওয়ার কথা স্মরণ করেন, তবে প্রতিদিন টেবিলভর্তি খাবার খেয়ে আমরা কতটুকু শুকরিয়া আদায় করছি?
আল্লাহ আমাদের মাফ করুক।

Address

Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when M Abdus Salam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Abdus Salam:

Shortcuts

Share

Category