01/03/2025
পাবনায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে অন্তত ২০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক মহাসড়কের তলট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল ডাকাত গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। তারপর, দেশিয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করা হয়। চালানো হয় লুটপাট। ছিনিয়ে নেয়া হয় মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান মালামাল। পুলিশ বলছে, ডাকাতির সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।