Ashik

Ashik I'm a practicing Muslim.

✅তাকবীরে তাশরীক কী?اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ وَل...
27/05/2026

✅তাকবীরে তাশরীক কী?

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
উচ্চারণঃ
“Allahu Akbar Allahu Akbar, La ilaha illallahu wallahu Akbar, Allahu Akbar wa lillahil hamd.”

কতদিন পড়তে হবে?

👉 ৯ জিলহজ ফজরের নামাজ থেকে
👉 ১৩ জিলহজ আসরের নামাজ পর্যন্ত.।

প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব। অর্থাৎ মোট ২৩ ওয়াক্ত নামাজের পর পড়তে হবে।

✅সাহাবায়ে কেরামের আমল।

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত—
أَنَّهُ كَانَ يُكَبِّرُ مِنْ صَلَاةِ الْفَجْرِ يَوْمَ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ يَوْمِ النَّحْرِ

“তিনি আরাফার দিন (৯ জিলহজ) ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ আসর পর্যন্ত তাকবীর বলতেন।”

—[ মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস : ৫৬২১]

আরেক বর্ণনায় এসেছে—
كَانَ عَلِيٌّ وَابْنُ مَسْعُودٍ يُكَبِّرَانِ مِنْ صَلَاةِ الْفَجْرِ يَوْمَ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ

“হযরত আলী রা. ও ইবনে মাসউদ রা. আরাফার দিন ফজর থেকে আইয়্যামে তাশরীকের শেষ দিন আসর পর্যন্ত তাকবীর বলতেন।”

— [সুনানে দারাকুতনী : ১৭২৮]

✅কার উপর ওয়াজিব?

★প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী-পুরুষের উপর, যারা ফরজ নামাজ আদায় করে।
★নামাজ জামাতে হোক বা একাকী— উভয় অবস্থাতেই পড়তে হবে।

✅গুরুত্বপূর্ণ কিছু মাসআলা।

★ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে পড়তে হবে।
★ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহ হবে।
★নারীরাও পড়বেন, তবে আস্তে পড়বেন।
★সুন্নত বা নফল নামাজের পরে নয়; শুধুমাত্র ফরজ নামাজের পরে।

আসুন, এই বরকতময় দিনগুলোতে আল্লাহর তাকবীর, তাহলীল ও ইবাদতে নিজেদের ব্যস্ত রাখি। আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করুন। আমীন।🤍

🕋 হজ ও গুনাহমুক্ত জীবনের অফুরন্ত নেয়ামত!​রাসূলুল্লাহ ﷺ হজের মতো একটি মহান ইবাদতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আমাদের এক অপূ...
25/05/2026

🕋 হজ ও গুনাহমুক্ত জীবনের অফুরন্ত নেয়ামত!

​রাসূলুল্লাহ ﷺ হজের মতো একটি মহান ইবাদতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আমাদের এক অপূর্ব সুসংবাদ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি নিষ্ঠার সাথে, নিজেকে সমস্ত পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে রেখে হজ সম্পাদন করতে পারে, তবে সে যেন এক নতুন আধ্যাত্মিক জন্ম লাভ করে।

​📜 হাদিসের ইবারত :

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ».

​অনুবাদ :
​রাসূলুল্লাহ ﷺ বলেন, "যে ব্যক্তি হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও গুনাহ থেকে বেঁচে থাকল, সে ওইদিনের মতো (নিষ্পাপ) হবে, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল।"

— [সহীহ বুখারী, হাদিস: ১৫২১]

​💡 কিছু অনুভুতি ও শিক্ষা:

​পুনর্জন্মের সুযোগ: হজের মাধ্যমে একজন মুমিন তার অতীতের সব গুনাহ ধুয়ে-মুছে একদম নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসার সৌভাগ্য লাভ করে।

​শর্তযুক্ত ক্ষমা: এই ক্ষমার মূল চাবিকাঠি হলো হজের সময় সমস্ত প্রকার অশ্লীলতা, ঝগড়া-বিবাদ এবং পাপাচার থেকে নিজেকে কঠোরভাবে মুক্ত রাখা।

​আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহীহ নিয়তে, মাকবুল ও মাবরুর হজ নসীব করুন এবং আমাদের জীবনকে গুনাহমুক্ত করার তাওফীক দান করুন। আমীন! 🤲✨

​ #হজ #হাদিস

14/05/2026

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! 🤍

রাতে চেম্বার থেকে বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে দরজায় টোকা না দিয়েই চুপচাপ দাঁড়িয়ে থাকলেন ডাক্তার সাহেব। উনার...
10/05/2026

রাতে চেম্বার থেকে বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে দরজায় টোকা না দিয়েই চুপচাপ দাঁড়িয়ে থাকলেন ডাক্তার সাহেব। উনার মা ও স্ত্রী ভেতরে গল্প করছেন আর খিলখিল করে হাসছেন। দরজার বাইরে থেকেই শোনা যাচ্ছে সেই হাসির শব্দ। চার বছরের বিবাহিত জীবনে ডাক্তার সাহেব কোনোদিন এ রকম হাসি শোনেননি; বরং এর বিপরীতটাই শুনেছেন দিনের পর দিন। ডাক্তার দাঁড়িয়ে রইলেন, আনন্দে তার গলা ভারী হয়ে এল।

ওই ডাক্তারের মতো সব ছেলেই চায় তার মা ও স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক থাকুক। কেননা পুরুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ এই দুজন নারী। সংসারে এই দুই নারীর আন্তরিক মেলবন্ধন সবচেয়ে বেশি আনন্দ দেয় পুরুষকে।

সংসার জীবনে ব্যাপক আলোচিত গুরুত্বপূর্ণ এই নারীদ্বয়ের সম্পর্কের সমীকরণ মিলানোর এক রোমাঞ্চকর আয়োজন—অন্দরমহল!

📙 অন্দরমহল
✍️ উম্মে মুসআব

🌙✨ কেয়ামতের দিন আলোর নূর চাই? সূরা কাহফ পড়ুন!অনেকেই কেয়ামতের দিনের ভয়াবহতা নিয়ে চিন্তা করি।সেদিন চারদিকে অন্ধকার, আতঙ্ক,...
08/05/2026

🌙✨ কেয়ামতের দিন আলোর নূর চাই? সূরা কাহফ পড়ুন!
অনেকেই কেয়ামতের দিনের ভয়াবহতা নিয়ে চিন্তা করি।
সেদিন চারদিকে অন্ধকার, আতঙ্ক, বিভ্রান্তি—কিন্তু মুমিনদের জন্য আল্লাহ তাআলা রাখবেন নূরের ব্যবস্থা।

আর সেই নূরের একটি বড় মাধ্যম হলো— সূরা কাহফ।

📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ فِي يَوْمِ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ

অর্থ:
“যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমার মাঝখানের সময় পর্যন্ত নূর (আলো) আলোকিত করে দেওয়া হবে।”

[সুনান আল-কুবরা (আল-বায়হাকী), হাদিস: ৫৯৯৬] [মুস্তাদরাক আল-হাকিম, হাদিস: ৩৩৯২]

নম্রতার কারণে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন!عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ:وَمَا تَو...
02/05/2026

নম্রতার কারণে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন!

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ:
وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ

অর্থ:
"কেউ আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করলে আল্লাহ তাকে অবশ্যই মর্যাদায় উন্নীত করে দেন।"

জুম'আর দিনের 𝗚𝗼𝗹𝗱𝗲𝗻 𝗛𝗼𝘂𝗿 ⏰মিস করছেন না তো?জাবের ইবন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত_রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল...
01/05/2026

জুম'আর দিনের 𝗚𝗼𝗹𝗱𝗲𝗻 𝗛𝗼𝘂𝗿 ⏰
মিস করছেন না তো?

জাবের ইবন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত_
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জুম'আর দিনের বার ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে, তখন কোন মুসলিম আল্লাহর নিকট যা-ই দু’আ করে আল্লাহ তা-ই কবুল করেন। তোমরা এই মুহূর্তটিকে আসরের শেষে অনুসন্ধান কর।

[সুনান আবু দাউদ : ১০৪৮]

গুনাহের কারণে যেসব ক্ষতি হয়আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাঁর “আত-তিব্বু ওয়াল ফাওয়াইদ” গ্রন্থে গুনাহের বহু ক্ষতিকর প...
30/04/2026

গুনাহের কারণে যেসব ক্ষতি হয়
আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাঁর “আত-তিব্বু ওয়াল ফাওয়াইদ” গ্রন্থে গুনাহের বহু ক্ষতিকর প্রভাব উল্লেখ করেছেন। যেমন—

ইলম (জ্ঞান) থেকে বঞ্চিত হওয়া।

অন্তরে শূন্যতা ও অস্থিরতা অনুভব করা।

কাজকর্ম কঠিন ও ভারী মনে হওয়া।

শারীরিকভাবে দুর্বলতা অনুভব করা।

আল্লাহর আনুগত্য ও ইবাদতের তাওফিক হারিয়ে ফেলা।

কাজেকর্মে বরকত না থাকা।

কাজকর্মে সমন্বয় ও শৃঙ্খলা নষ্ট হয়ে যাওয়া।

গুনাহের কাজে অভ্যস্ত হয়ে পড়া।

আল্লাহর ব্যাপারে উদাসীনতা ও গাফিলতি তৈরি হওয়া।

মানুষের কাছে সম্মান কমে যাওয়া এবং লোকজনের অশ্রদ্ধার শিকার হওয়া।

জীবজন্তুরাও গুনাহকারীকে লানত করে।

সর্বদা অপমান ও লাঞ্ছনার মধ্যে পতিত হওয়া।

গুনাহকারীর অন্তরে সিলমোহর পড়ে যাওয়া।

লানতের শিকার হয়ে দুআ কবুল না হওয়া।

তার কারণে স্থলে ও জলে বিপর্যয় সৃষ্টি হওয়া।

আত্মমর্যাদাবোধ ও আত্মসম্মান কমে যাওয়া।

লজ্জা-শরম উঠে যাওয়া।

নিয়ামত দূর হয়ে যাওয়া।

আল্লাহর আজাব আপতিত হওয়া।

অন্তরে সর্বদা ভয় ও অস্থিরতা বাস করা এবং শয়তানের বন্ধুতে পরিণত হওয়া।

মন্দ অবস্থায় জীবনের সমাপ্তি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাওয়া।
পরকালের শাস্তি অনিবার্য হয়ে যাওয়া (যদি তাওবা না করে)।

📚 বই: তাওবা করতে চাই কিন্তু...

স্বামী হিসেবে আপনার দায়িত্ব হলো, আপনার স্ত্রীকে শরিয়াহ অনুযায়ী পরিপূর্ণ পর্দায় রাখা। স্ত্রী দোকানের পুতুল নয়, বাজারের সদ...
28/04/2026

স্বামী হিসেবে আপনার দায়িত্ব হলো, আপনার স্ত্রীকে শরিয়াহ অনুযায়ী পরিপূর্ণ পর্দায় রাখা। স্ত্রী দোকানের পুতুল নয়, বাজারের সদাইও নয়; স্ত্রী মহামূল্যবান সম্পদ!

[বই : দ্য বিউটি অব রিলেশন ইন ইসলাম]


ইতিকাফ (الاعتكاف)১. ইতিকাফ কী?ইতিকাফ শব্দটি আরবি اعتكاف থেকে এসেছে। এর অর্থ হলো—কোনো স্থানে অবস্থান করা, নিজেকে আবদ্ধ রা...
05/03/2026

ইতিকাফ (الاعتكاف)

১. ইতিকাফ কী?

ইতিকাফ শব্দটি আরবি اعتكاف থেকে এসেছে। এর অর্থ হলো—কোনো স্থানে অবস্থান করা, নিজেকে আবদ্ধ রাখা, বা কোনো কাজে একাগ্র হয়ে থাকা।

শরিয়তের পরিভাষায়—
আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়তসহ মসজিদে/ মহিলারা ঘরের নির্দিষ্ট একটি স্থানে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়।

কুরআনে আল্লাহ তাআলা বলেন:
وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ
“তোমরা যখন মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তখন স্ত্রীদের সাথে সহবাস করো না।”
📖 সূরা আল-বাকারা: ১৮৭

এই আয়াত থেকে বোঝা যায়, ইতিকাফ একটি স্বীকৃত ইবাদত।

২. ইতিকাফ কেন করব?

ইতিকাফের মূল উদ্দেশ্য হলো দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে থেকে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করা।

মানুষ সারাবছর নানা কাজে ব্যস্ত থাকে। তাই রমজানের শেষ দশকে কিছু সময় আল্লাহর ঘরে অবস্থান করে ইবাদত, তওবা ও আত্মশুদ্ধি করার সুযোগই হলো ইতিকাফ।
রাসূলুল্লাহ ﷺ এর আমল:
كَانَ النَّبِيُّ ﷺ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ
অর্থ:
রাসূলুল্লাহ ﷺ রমজানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করতেন, এমনকি আল্লাহ তাঁকে মৃত্যু দেওয়া পর্যন্ত।

📖 সহিহ বুখারি: ২০২৬
📖 সহিহ মুসলিম: ১১৭২

৩. ইতিকাফের উদ্দেশ্য কী?
ইতিকাফের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে:

(ক) আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা
মসজিদে অবস্থান করে বেশি বেশি নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়া করা।

(খ) লাইলাতুল কদর লাভের চেষ্টা
রমজানের শেষ দশকেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি।

রাসূল ﷺ বলেছেন:
تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
অর্থ:
রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো।

📖 সহিহ বুখারি: ২০২০
📖 সহিহ মুসলিম: ১১৬৯

(গ) আত্মশুদ্ধি ও তওবা
ইতিকাফ মানুষের হৃদয়কে গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহর দিকে ফিরে আসতে সাহায্য করে।

৪. কখন ও কীভাবে ইতিকাফ করব?

সময়:
রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া।

পদ্ধতি: ২০ রমজানের সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করে/মহিলারা ঘরের নির্দিষ্ট একটি স্থানে অবস্থান করে নিয়ত করতে হবে এবং ঈদের চাঁদ দেখা পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে।

নিয়ত
মনে মনে নিয়ত করবে:
نَوَيْتُ الِاعْتِكَافَ لِلّٰهِ تَعَالَى
অর্থ:
আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফের নিয়ত করলাম।

৫. ইতিকাফে কী করব?

ইতিকাফ অবস্থায় বেশি বেশি—
*নামাজ
*কুরআন তিলাওয়াত
*জিকির
*দোয়া
*তওবা
*ইসলামী জ্ঞানচর্চা করতে হবে ।

৬. ইতিকাফ করলে ফজিলত ও লাভ কী?

ইতিকাফের অনেক বড় বড় ফজিলত রয়েছে।

(ক) গুনাহ থেকে বাঁচার সুযোগ
ইতিকাফ মানুষকে দুনিয়ার গুনাহ থেকে দূরে রাখে।

(খ) লাইলাতুল কদর পাওয়ার সুযোগ
লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেন:
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
অর্থ:
লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।
📖 সূরা আল-কদর: ৩

(গ) রাসূল ﷺ এর সুন্নত আদায়
ইতিকাফ রাসূলুল্লাহ ﷺ এর গুরুত্বপূর্ণ সুন্নত।

(ঘ) বড় সওয়াব
হাদিসে এসেছে:
مَنْ اعْتَكَفَ عَشْرًا فِي رَمَضَانَ كَانَ كَحَجَّتَيْنِ وَعُمْرَتَيْنِ
অর্থ:
যে ব্যক্তি রমজানে দশ দিন ইতিকাফ করে, সে যেন দুটি হজ ও দুটি উমরার সওয়াব পায়।
📖 বায়হাকি, শু‘আবুল ঈমান

আল্লাহ তাআলা আমাদের সমস্ত নেক আমল কবুল করুন। আমিন!

#ইতিকাফ

Address

Pabna

Telephone

+8801987230105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share