06/06/2026
আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর কাছে আমি যেটা চাই আল্লাহ আমাকে দান করেন।
ইস্তেগফার।
কয়েক বছর আগে কোনো একদিন ফেসবুক থেকে ইস্তেগফার সম্পর্কে আমি জানতে পারি। নিজের গুনাহ থেকে মাফ পাওয়া এবং দোয়া কবুলের জন্য সবচেয়ে সহজ ও সুন্দর মাধ্যম হচ্ছে ইস্তেগফার। সবচেয়ে ছোট্ট এবং সহজ আমল। ইস্তেগফার শুরুর পর থেকে আমাকে আর কোনো মানুষের কাছে কিছু চাইতে হয়নি। যেটা প্রয়োজন মনে হয়েছে শুধুমাত্র আল্লাহকে বলেছি। আল্লাহর রহমতে আমি সেটা পেয়েছি। এতদিনের অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি মন থেকে আল্লাহর কাছে যে জিনিসটাই চাই না কেন আল্লাহ আমাকে সেটা দান করেন। অবশ্যই আমি কোনো আজগুবি জিনিস চেয়ে দোয়া করি না। এমনকি দোয়া কবুল হওয়ার জন্য যে সময়গুলো বেশি ভালো আমি সেরকম কোনো একটা সময়ও হাতছাড়া করি না। মুষলধারে বৃষ্টির সময়ের দোয়া, ভ্রমণকালীন সময়ের দোয়া, অসুস্থ অবস্থায় দোয়া, রোজা থাকা অবস্থায় দোয়া, বিপদগ্রস্ত অবস্থায় দোয়া এর কোনোটাই আমি বাদ দেই না। মনে একটাই আশা থাকে যে আল্লাহ হয়তো এই সময়ের দোয়াটি কবুল করে নিবেন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাকে হতাশ করেন না।