The Album Of PZS

The Album Of PZS পাবনা জেলা স্কুল এর স্বর্ণালী ও রঙিন মূহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করে পাশেই থাকুন।

ধন্যবাদ।

20/03/2026

সম্প্রীতি ও সৌহার্দ্যর বন্ধনে—পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশন এর ইফতার মাহফিলের দৃশ্যচিত্র!

সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ইফতার মাহফিলকে পরিপূর্ণ করতে যারা শ্রম, মেধা, সময় ও অর্থ দিয়ে সহায়তা করেছেন।
পরিশেষে, সকল এলামনাই ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের অংশগ্রহণে স্মৃতিময় ক্যাম্পাস প্রাণবন্ত ও মহোৎসব এ পরিণত হয়ে ওঠে!

ভিডিও কালেক্টেড: Pabna Zilla school Alumni Association

Eid Mubarak 🌙
20/03/2026

Eid Mubarak 🌙

পাবনা জিলা স্কুলের এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিলের কিছু চিত্র।
18/03/2026

পাবনা জিলা স্কুলের এলামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিলের কিছু চিত্র।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ৩য় শ্রেণীতে ভর্তির লটারি প্রথা বাতিল করে পূর্বের নিয়ম পুনঃপ্রবর্তন করা হয়েছে। এই নতুন সিদ্ধান...
17/03/2026

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ৩য় শ্রেণীতে ভর্তির লটারি প্রথা বাতিল করে পূর্বের নিয়ম পুনঃপ্রবর্তন করা হয়েছে। এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে, প্রকৃত মেধাবীরা তাদের প্রতিযোগিতামূলক দক্ষতা অনুযায়ী জায়গা পাবে এবং স্কুলের মানও আগের মতোই সমুন্নত থাকবে।
এতে, শিক্ষার্থীদের মধ্যে মেধার বিকাশ ঘটবে। প্রকৃত মেধাবীরা যোগ্যতা ও মেধার ভিত্তিতে তাদের আসন অলংকৃত করতে পারবে। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা আর অতিরিক্ত চাপের মধ্যে পড়বে না।
এখন থেকে, পাবনা জিলা স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীদের জন্য উন্মুক্ত হবে নতুন সুযোগ, যা তাদের ভবিষ্যত উন্নয়নে এক নতুন আলো জ্বালাবে। বিদ্যালয় তার পূর্বের মান ফিরে পাবে। লটারি প্রথা নিপাত যাক! মেধা যাচাই মুক্তি পাক!
ছবি: ডিবিসি নিউজের পুরনো ছবি, পাবনা জিলা স্কুল।

সুপ্রিয় সহজন,রমজান মোবারক! আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন। পবিত্র মাহে রমজানের আবহে বছর ঘুরে আবারও আমাদের প্রিয় ব...
08/03/2026

সুপ্রিয় সহজন,
রমজান মোবারক! আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন। পবিত্র মাহে রমজানের আবহে বছর ঘুরে আবারও আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হওয়ার অপূর্ব এক সুযোগ আসছে। আসছে ২৮ রমজান ১৪৪৭ হিজরি, ১৮ মার্চ ২০২৬, বুধবার, পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত ইফতার মাহফিল ২০২৬।
বন্ধু, বড় ভাই ও ছোট ভাইদের এই আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুগ্রহ করে নিবন্ধন সম্পন্ন করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করবেন, সাথে আপনার বন্ধুরও - এই আমাদের বিনীত অনুরোধ।
নিবন্ধন ফি : ২৫০ টাকা মাত্র
ভিজিট করুন : [কমেন্ট বক্সে দেয়া লিংকে]
নিবন্ধনের শেষ তারিখ: ২৩ রমজান ১৪৪৭ | ১৩ মার্চ ২০২৬, শুক্রবার
স্কুল প্রাঙ্গণে অফলাইন নিবন্ধন :
২৭ ফেব্রুয়ারি – ১৩ মার্চ ২০২৬
প্রতিদিন বিকাল ৪:০০ – ৫:৩০
আপনাদের প্রাণবন্ত উপস্থিতির প্রত্যাশায়
মোহাম্মদ হাবীব রশিদ এটম (১৯৮৫)
আহ্বায়ক, পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশন

Ramadan Mubarak! 🌙❤️
18/02/2026

Ramadan Mubarak! 🌙❤️

কিছু মাস আগের ঘটনা:এই ব্যাপারটি নিয়ে হয়তো অনেকেই অবগত নয়।গত ১৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে পাবনা জিলা স্কুলের প্রশাসনিক ভব...
07/02/2026

কিছু মাস আগের ঘটনা:
এই ব্যাপারটি নিয়ে হয়তো অনেকেই অবগত নয়।

গত ১৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে পাবনা জিলা স্কুলের প্রশাসনিক ভবনের সংস্কার কাজের উদ্ভোবন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, প্রশাসনিক ভবনের এই সংস্কার কাজের প্রধান অতিথি ছিলেন একটি রাজনৈতিক দলের প্রধান! অথচ মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে বিশেষ অতিথির স্থান দেওয়া হয়েছিল!
এখন প্রশ্ন হচ্ছে, কেনো পাবনা জিলা স্কুলের সংস্কার কাজের জন্য একজন রাজনৈতিক ব্যক্তিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। অথচ তিনি দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিনিধি নন; একজন রাজনৈতিক দলের নেতা! একই সাথে দলের বহু বহিরাগতদের প্রবেশ ঘটে!
এর জন্য দায়ী বিদ্যালয়ের অভ্যন্তরীণ কয়েকজন রাজনৈতিক সমর্থনকারী শিক্ষকবৃন্দ। যাদের মধ্যে সবার নজড়ে আসে, জনাব আসাদুজ্জামান খান স্যার। তিনি শুধুমাত্র তার নিজস্ব রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গৌরবের জায়গা, ঐতিহ্যের স্থান, হাজার হাজার শিক্ষার্থীদের আবেগের জায়গা পাবনা জিলা স্কুলকে প্রশ্নবিদ্ধ করছে এবং মর্যাদা ক্ষুন্ন করছে৷ শুধু একবার নয়; তিনি বহুবার একই কর্মকাণ্ড চালিয়েছেন বা চেষ্টা করেছেন। সেটা নিয়ে সবাই অবগত।
গত ৫ই আগস্টের পরে, পাবনা জিলা স্কুলে রাজনৈতিক দলের প্রধানের জন্মদিনের কেক কাটা এবং সেই সাথে স্লোগান দেওয়া, গত রমজানে স্কুলের অভ্যন্তরীণ রাজনৈতিক দলের ইফতার মাহফিল আয়োজনের ব্যর্থ প্রচেষ্টা, প্রশাসনিক ভবনের সংস্কার কাজে রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো।
এবং সবশেষে কয়েকদিন পূর্বের ঘটনা,
স্কুলের শিক্ষার্থীদের শহীদ মিনারের সামনে দাঁড় করিয়ে ক্যালেন্ডার বিতরণের মাধ্যমে একটি দলের পক্ষে শো-ডাউন করানো হয়! সেখানে স্পর্শভাবে একটি দলের প্রার্থীর ছবির মাধ্যমে নির্বাচনের পক্ষে সুপরিকল্পিতভাবে প্রচারণা করানো হয়!
এই সবকিছুতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন শিক্ষকের নাম সবার সামনে চলে আসে!
আজকেও এক রাজনৈতিক কর্মকান্ডে বিদ্যালয় আবার প্রশ্নবিদ্ধ! এর চর্চা ৫ই আগস্টের পরবর্তী সর্বপ্রথম কার/কাদের মাধ্যমে শুরু হয়? তারাই আজকের এই প্রশ্নবিদ্ধের জন্য দায়ী!
পরিশেষে, আমরা বিদ্যালয়কে সকল প্রকার রাজনৈতিক স্বার্থহাসিল থেকে মুক্ত দেখতে চাই; রাজনৈতিক নিরপেক্ষ দেখতে চাই।

২০০৪–২০০৫। ক্লাস ৩–৪।পাবনা জিলা স্কুল থেকে সাইকেলে শিলাইদহ ঘাট—ছোটদের দুরন্তপনা, নীরব আনন্দ।সময় বদলেছে, মানুষ বড় হয়েছে; ...
01/02/2026

২০০৪–২০০৫। ক্লাস ৩–৪।
পাবনা জিলা স্কুল থেকে সাইকেলে শিলাইদহ ঘাট—ছোটদের দুরন্তপনা, নীরব আনন্দ।
সময় বদলেছে, মানুষ বড় হয়েছে; স্মৃতি আজও অমলিন।
এই ছবিটিই সেই সময়ের নীরব সাক্ষী!

ছবি: Mushfik Ush Salehin

সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬ পাবনা জিলা স্কুল, পাবনা।
23/01/2026

সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৬
পাবনা জিলা স্কুল, পাবনা।

হে মহা বীর! আপনি পরম সৌভাগ্যবান। শহীদ শরিফ ওসমান হাদিকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। মহান আল্লাহ আপনাকে জান্নাত দা...
20/12/2025

হে মহা বীর! আপনি পরম সৌভাগ্যবান। শহীদ শরিফ ওসমান হাদিকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। মহান আল্লাহ আপনাকে জান্নাত দান করুক। আমিন।

পাবনা জিলা স্কুলে ভর্তি পরীক্ষায় লটারিতে এক মেয়ের নাম উঠেছে—এ কেমন অন্যায় ব্যবস্থা?জিলা স্কুল একটি ঐতিহ্যর জায়গা, একটি গ...
12/12/2025

পাবনা জিলা স্কুলে ভর্তি পরীক্ষায় লটারিতে এক মেয়ের নাম উঠেছে—এ কেমন অন্যায় ব্যবস্থা?

জিলা স্কুল একটি ঐতিহ্যর জায়গা, একটি গর্বের জায়গা। যেখানে মেধাবীদের আসন ছিল সেই আসন দখল করছে লটারি ভিত্তিতে ভর্তি হওয়া নামধারী মেধাবীরা। এর ফলে এসব সরকারি স্কুলগুলোর ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

যোগ্যতা, পরিশ্রম আর মেধার মূল্যায়ন না করে শুধু ভাগ্যের ওপর ভিত্তি করে ভর্তি—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মেধার সম্মান ফিরিয়ে আনতে হলে লটারির পরিবর্তে পরীক্ষাভিত্তিক ভর্তিই একমাত্র সমাধান।

লটারি প্রথা নিপাত যাক
মেধা যাচাই মুক্তি পাক!

জিলা স্কুল মানেই ব্র‍্যান্ড। ❤️
16/11/2025

জিলা স্কুল মানেই ব্র‍্যান্ড। ❤️

Pabna Zilla School.... Are you ready?
Shironamhin will be performing live on 22th December 2025.

The programme is organised by : ছন্দধারা '২৬ । পাবনা জিলা স্কুল, পাবনা

***কনসার্টটি শুধুমাত্র পাবনা জেলা স্কুলের প্রাক্তন এবং বর্তমান স্টুডেন্টদের জন্য।

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when The Album Of PZS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category