Ishwardir Khabor

Call Directions Website Contact the business

Ishwardir Khabor All time News of Ishwardi

 #ব্রেকিং_নিউজ!রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ!নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন স্পিকারর...
24/07/2026

#ব্রেকিং_নিউজ!
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ!
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমকে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, “এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।” পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বলে দিছি, বুঝে নেন।”

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগরও গণমাধ্যমকে জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়েই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে স্পিকার বক্তব্য দিতে পারেন।

জানা গেছে, স্পিকারের ব্যাংকক থেকে দেশে ফেরার নির্ধারিত তারিখ ছিল আগামী ২৬ জুলাই। তবে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুরু হওয়ার পর তিনি সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দুপুরেই দেশে ফেরেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এর আগে বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করা হয়েছে। তবে স্পিকার দেশে না থাকায় তা জমা দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়েছিল।

বঙ্গভবনের দায়িত্বশীল একটি সূত্রের দাবি, কয়েক দিন আগে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “ওরা আমাকে চলে যেতে বলেছেন। হয়তো আমার চলে যেতে হবে। তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো করে চলে যাও।” তবে ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়ে একটি ব্যতিক্রমী নজির স্থাপন করেন।

৭৪ লাখ টাকার ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতিঈশ্বরদীতে চালক-হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি হয়। এ ...
23/07/2026

৭৪ লাখ টাকার ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতি
ঈশ্বরদীতে চালক-হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতি হয়। এ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝুটসহ ট্রাক দুটি উদ্ধার করেছে। কিন্তু ডাকাতদলের কাউকে গ্রেফতার করা যায়নি। ট্রাকে প্রায় ৭৪ লাখ টাকার ঝুট ছিল বলে জানান পুলিশ।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে একটি ওজন স্কেলে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পাকশীর যুক্তিতলা গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল এলাকার একটি ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন নেওয়ার সময় মোটরসাইকেল নিয়ে ১০-১২ জনের একটি সশস্ত্র দল সেখানে পৌঁছে। তারা অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও ওজন স্কেলের কর্মচারীদের মারধর করে এবং ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনিয়ে নেয়।

ডাকাতরা প্রথমে ট্রাক দুটি পাকশীর নতুন রূপপুর স্কুলসংলগ্ন একটি কড়ইগাছের নিচে কিছু সময় রাখে। পরে সেগুলো পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন করিয়ে বাইপাস সড়কসংলগ্ন গাছপাড়া এলাকায় নিয়ে যায়।

খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ রাতভর অভিযান চালিয়ে জিম্মি ট্রাকচালকদের উদ্ধার এবং ঝুটসহ ট্রাক দুটি নিজেদের হেফাজতে নেয়।

পাবনা জেলা ডিবি ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনাকে শুধু ছিনতাই বললে ভুল হবে। এটি পরিকল্পিত ডাকাতি। কারণ ১০-১২ জনের একটি সশস্ত্র দল এতে অংশ নেয়। অভিযানের আগেই তারা প্রাইভেট কারে পালিয়ে যায়। তবে জড়িতদের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

রুশ নাগরিক বহনকারী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহতরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত রুশ নাগরিকদে...
22/07/2026

রুশ নাগরিক বহনকারী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত রুশ নাগরিকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ৮ রুশ নাগরিক ও দুই গাড়ির চালক-হেলপারসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকটির হেলপার ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নাটোর থেকে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গামী নিকিমথ কোম্পানির রুশ নাগরিক বহনকারী একটি মিনিবাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ইমনের মৃত্যু হয়। এসময় উভয় গাড়ির চালক-হেলপারসহ মিনিবাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে চার নারীসহ আটজন রুশ নাগরিক রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার উদ্ধার তৎপরতা শেষে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে রাত ১১টার দিকে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

19/07/2026
19/07/2026

এসএসসির ফল পেতে লাগবে আরও ৮-১০ দিন

সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘো...
18/07/2026

সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ জুলাই) থেকে দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে, যা পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সব ব্লকে সম্প্রসারণ করা হবে।

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী ষষ্ঠ-স্নাতক শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেয়ার উ...
18/07/2026

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী ষষ্ঠ-স্নাতক শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন....

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের কথা ছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষা বোর্ডগুলো ফল প্র...
18/07/2026

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশের কথা ছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের প্রস্তুতিও নিচ্ছিল। তবে প্রশাসনিক ব্যস্ততায় তা কিছুটা পিছিয়ে যাচ্ছে। নতুন দিনক্ষণ জানা না গেলেও চলতি মাসে এ ফল প্রকাশ করা হবে।

আগস্টেই রূপপুর থেকে গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
17/07/2026

আগস্টেই রূপপুর থেকে গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলা সোশ্যাল মিডিয়ায় ভ...
14/07/2026

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে এবার বাংলাদেশে জন্ম নিলো ‘ব্রয়লার চিকেন পার্টি’।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলে বাংলাদেশের জেনজিরা।

‘We are not insulted, We are awakened’ স্লোগানে খোলা ফেসবুক পেজটিতে বেলা পৌনে ৫টা পর্যন্ত ১ হাজার ৩ জন ফলোয়ার যুক্ত হয়েছে।

Address

Ishwardi
Pabna
6620

Alerts

Be the first to know and let us send you an email when Ishwardir Khabor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ishwardir Khabor:

Shortcuts

Share