News24x7

News24x7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News24x7, Media/News Company, Pabna.

pabnainfo.com, a new-generation multimedia news & wab portal from Pabna, Bangladesh, disseminates round-the-clock news in both Bangla and English from a highly interactive platform. => www.pabnainfo.com

২০২৪ সা‌লের জুলাই অভ্যুত্থানের ছাত্র হ/ত্যা মা'ম'লা'য় পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন‌কে গ্রে'ফ'...
13/12/2025

২০২৪ সা‌লের জুলাই অভ্যুত্থানের ছাত্র হ/ত্যা মা'ম'লা'য় পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন‌কে গ্রে'ফ'তা'র করেছে পুলিশ।

13/12/2025

পাবনায় মদপানে দুই যুবকের মৃত্যু

পাবনা শহরে মদপানে দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন।

মৃত দুই যুবক হলেন, সুমন সরকার (৩৫) ও মামুন (৩২)। সুমন পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে এবং মামুন রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে।

ফুলকুঁড়ি আসর পাবনা শাখার শিশু-কিশোর সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পাবনা সংবাদদাতা “পৃথিবীকে গড...
01/11/2025

ফুলকুঁড়ি আসর পাবনা শাখার শিশু-কিশোর সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা
“পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজে গড়ো” মূলমন্ত্র নিয়ে পালিত হলো ফুলকুঁড়ি আসর পাবনা শাখার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (১ নভেম্বর) সকালে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে জমকালো আয়োজনে শিশু কিশোর সমাবেশ, পুরস্কার বিতরণীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হলো প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা। ফুলকুঁড়ি আসর পাবনা শাখার উপদেষ্টা পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেন রাজুর সভাপতিত্বে পরিচালক মোঃ খাদেমুল হকের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আখতারুজ্জামান, প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব।
প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক মোঃ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম খান, ফুলকুঁড়ির সাবেক পরিচালক অধ্যাপক শামীম আহসান, রুহুল আমিন রিয়াজী। অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু,জাগির হোসেন একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মতিন, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সি এস ডি সম্পাদক ইমরান জাবের,বিশিষ্ট ব্যবসায়ী আবুল আসাদ মন্ডল প্রমুখ ।
বক্তারা ফুলকুঁড়ির সদস্যদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গঠনে তোমাদের ভূমিকা থাকবে অবিস্মরণীয়। এই কাজগুলো করতে হলে তোমাদেরকে মেধা খাঁটিয়ে পরিশ্রম করে নিজের জীবনকে শিক্ষা ও চরিত্রের মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানের দিকে সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখবেন তবে প্রয়োজনের অতিরিক্ত কোন বিষয় নিয়ে তাদের সাপোর্ট করবেন না।
ফুলকুঁড়ির সদস্যদের উদ্দেশ্যে তারা বলেন, তোমরা বাবা-মার পজিটিভ দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে নিজের উন্নত জীবন গড়ে তুলবে। তোমার শিক্ষা, স্বাস্থ্য ও আচরণে পরিবর্তনের মাধ্যমে আমরা একটা উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে পারবো। তোমার বাবা-মা ও দেশ এ প্রত্যাশা করে। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ফুলকুঁড়ির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত❝মনোবল সাহস আর হাতে রেখে হাতনতুন স্বদেশে আনি আলোর প্রভাত❞এই...
10/10/2025

ফুলকুঁড়ির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত

❝মনোবল সাহস আর হাতে রেখে হাত
নতুন স্বদেশে আনি আলোর প্রভাত❞

এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, পাবনা শাখা কর্তৃক আয়োজিত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা। ফুলকুঁড়ির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, দেশাত্মবোধক গান ও হামদ-নাত প্রতিযোগিতা।

অনুষ্ঠানটি শাখার অফিস সম্পাদক মুরাদ হোসেনের ব্যবস্থাপনায় এবং সহকারী পরিচালক মুবাশ্বির হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগির হোসেন একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর, পাবনা শাখার সাবেক পরিচালক রুহুল আমিন রিয়াজী এবং বিশিষ্ট সংগীত শিল্পী তারেক মাহমুদ।

পাবনা শহরের বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতাটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ও আনন্দমুখর আয়োজন।

পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পাবন...
10/10/2025

পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট দাখিল করেন।

তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় বিভিন্ন সময় ৩৫ জন গ্রেপ্তার রয়েছে। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে পাবনা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল বলেন, রাতেই তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেছেন বলে তদন্ত কর্মকর্তা নিজেই ফোনে জানিয়েছেন। চার্জশিটের কোনো কপি বা অনুলিপি এখনো হাতে পাইনি। এ মামলার এজাহারে ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এদের মধ্যে সম্ভবত একজনের স্বাভাবিক মৃত্যু ঘটে। এক্ষেত্রে তদন্তে আরও ৩৪ জনকে আসামি করা হয়েছে। এজাহার থেকে কারো নাম বাদ যায়নি বলে জেনেছি। এজাহারের কপি হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ হামলা ও গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সদরের চর বলরামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং হাজিরহাট বেতেপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ও শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হাসান নিলয় (১৬) নিহত হন। এ ঘটনায় ওই বছরের ১০ আগস্ট নিহত ছাত্র জাহিদুল ইসলামের বাবা মো. দুলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে আবু সাইদ চেয়ারম্যান ও সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ অনেক নেতাকর্মীদের আসামি করা হয়। এর প্রায় এক বছর পর এ মামলার চার্জশিট দাখিল করা হলো।

রাকিব হাসনাত

08/11/2024

পাবনা টাউন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

সর্বোচ্চ নিরাপত্তায় দ্বিতীয় বারের তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান পৌঁছালো রূপপুরে
02/11/2024

সর্বোচ্চ নিরাপত্তায় দ্বিতীয় বারের তেজস্ক্রিয় জ্বালানির প্রথম চালান পৌঁছালো রূপপুরে

02/11/2024

হজের খরচ কমেছে ১ লক্ষ টাকার বেশি!

ফুলকুঁড়ি আসর পাবনা শাখার সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত। গতকাল (১ নভেম্বর) শুক্রবার বিকেল ৩ টায় পাবনা জেলা পরিষদের রশিদ হলে...
02/11/2024

ফুলকুঁড়ি আসর পাবনা শাখার সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত।

গতকাল (১ নভেম্বর) শুক্রবার বিকেল ৩ টায় পাবনা জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত হলো জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, পাবনা শাখার 'সুবর্ণ জয়ন্তী উৎসব'।
শাখা পরিচালক তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এবং প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় আসরের সাবেক প্রধান পরিচালক হুমায়ুন কবির, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কাশিনাথপুর শাখার ম্যানেজার ও ফুলকুঁড়ি আসর, পাবনা শাখার সহ-সভাপতি সাজ্জাদ হোসেন রাজু।
পাবনার বিভিন্ন স্কুল থেকে আগত দুই শতাধিক শিশুকিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আয়োজিত উৎসব মুখর ছিলো নানা আয়োজনে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ফুলকুঁড়ি আসর পাবনা শাখা কর্তৃক আয়োজিত, আবৃত্তি, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা সহ ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় সর্বমোট ৯৪টি পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা আবৃত্তি, থিম সং সহ বিভিন্ন পরিবেশনায় মুখরিত ছিল এ উৎসব। উৎসবে আগত অতিথিরা ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করে ফুলকুঁড়ি আসরের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

15/09/2024

পাবনা-৫ আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের দুর্নীতির তদন্ত করবে দুদক!..
সোর্স কমেন্টে

Address

Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when News24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News24x7:

Share