04/05/2026
মা হওয়ার পর থেকেই একটা কথা খুব শুনি লোকমুখে—
“এত কষ্ট করে সন্তান বড় করছো, বড় হয়ে যদি না দেখে তখন কেমন লাগবে?” 😑
প্রথমত, আমি বৃদ্ধ বয়সে দেখাশোনা পাওয়ার জন্য সন্তান জন্ম দিইনি। সন্তান নেওয়া আমার choice, ও তো এসে বলেনি “আমাকে পৃথিবীতে আনো, আমি পরে তোমার দায়িত্ব নেব!” 😄
এই ছোট্ট মানুষটা এখনও নিজের নামটাও ঠিকমতো বলতে পারে না, আর আমরা আগে থেকেই হিসাব শুরু করে দিই— বড় হয়ে দেখবে তো?
এটা কি কোনো contract নাকি?
“ডায়াপার বদলানোর বদলে বার্ধক্যে সার্ভিস দিতে হবে!” 😅
সন্তানকে বড় করা কোনো investment plan না, যে maturity date এ return আসবে।
ভালোবাসা দিয়ে বড় করুন, মানুষ হতে শেখান, মূল্যবোধ দিন। এরপর বাকিটা তার বিবেক, তার ভালোবাসা। ❤️
আর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হলে—
জমি কিনুন, সোনা কিনুন, ব্যাংকে FDR করুন 😄
সন্তানকে pension policy ভাববেন না!
সন্তান আপনার সম্পত্তি না, আপনার দায়িত্বও না চিরদিনের—
সে আপনার জীবনের একটা সুন্দর অধ্যায়।
তাই হিসাব না কষে parenting টা enjoy করুন…
এই সময়টা আর ফিরে আসবে না। 😇
মেয়ে জন্ম দিলে এমন কথা ভাবেন নাই?
ছেলে হলেই কেনো এমন চিন্তা??
কই মেয়ে কে তো বড় করেন একবারও তো আশা করেন না । মেয়ে দেখবে কিনা?
মেয়ে কে তো টাকা, পয়সা, সোনা দানা দিয়ে বিয়ে দিলেন কই ভাবলেন না তো ।এর জন্য কই পয়সা লাভ দিলো? , তাইলে ছেলে কে টাকা দিয়ে টাকার হিসাব কেনো?
সারা বছর ছেলে টাকা দিলে এটা নিয়ে কথা নাই, মেয়ে বছরে 2টাকা দিলে মেয়েই ভালো হইয়া উঠে কেনো?
মেয়ের টাকার হিসাব লেখা হয় ছেলের টাকার নামে হয় না কেনো ,মেয়ে টাকা দিলে সবাই জানে ছেলের টা জানে না কেনো?
তবে মেয়ে হলে যেমন বিয়ে দিবার চিন্তা থাকে মেয়ের জামাই ভালো কিছু করুক ,টাকা থাকুক। ঠিক এভাবেই ছেলে কে নিয়েও ভাবতে হয় কি ভাবে একটু প্রতিষ্ঠিত হতে পারে , কি ভাবে তাকে দার করিয়ে দিতে হবে ছেলে অবস্থা ভালো হলে,ছেলে রা আর যাই হোক মেয়ে জামাই এর মত ভারী মনে করবেনা ।
।খুব করে দেখলাম কিছু মানুষ ছেলে হলেই তার কাছে কাছেই যেনো যত চাওয়া পাওয়া আর মেয়ে হলে মাফ। এমন মানুষ কে খুব করে 5,6 টা মেয়ে দিয়ে মেয়ের জামাই বাড়ি থাকার তৌফিক দিক, সাথে জামাই এর টাকার কি দাম বুঝাক।
।
এসব মেন্টালিটি বাধ দিয়ে সন্তান যেটাই হোক আশা বন্ধ করে ওড়া ভালো থাকুক বড় হোক এটাই ভাবতে শিখুন। আর আপনি যদি ভালো ভালো করে থাকেন সন্তান খারাপ করবেনা ।।