29/12/2021
বুধবার ২৯ ডিসেম্বর, ২০২১
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মকর।
আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও চন্দ্র।
২৯ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর চন্দ্রর প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ২, ১১, ২০ ও ২৯।
আপনার শুভ বর্ণ: নীল ও সাদা।
শুভ গ্রহ ও বার: শনি ও সোম।
শুভ রত্ন: নীলা ও মুক্তা।
আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য নীল ও সাদা রং সৌভাগ্য বয়ে আনবে।
সকল শুভ কাজের জন্য যে সময় উত্তম: সকাল: ৬:৫১-৯:০১, ১১:০৯-১:১৭, দুপুর: ২:০০-৪:০৯, রাত: ৬:২৬-৭:২০, ৯:০৮-৪:১২ পর্যন্ত।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে।
১০মী দুপুর: ১২:০৩ পর্যন্ত পরে ১১শী তিথি চলবে।
আজকের দিনের পরিত্যাজ্য খাদ্য: আজ দুপুর: ১২:০২ পর্যন্ত কলমিশাক পরে শিম খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ- ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। অংশিদারী বিনিয়োগে ভালো লাভের আশা করতে পারেন। আয় রোজগারের চেষ্টায় আসবে সফলতা। জীবন সাথীর জন্য আজ কিছু কেনাকাটার প্রয়োজন হবে। অবিবাহিতদের বিয়ের বাজার করতে অর্থ প্রয়োজন। পাশে এসে দাড়াবে কোনো পরিচিত জন।
বৃষ রাশি (২১ এপ্রিল- ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে অগ্রগতির আশা। কাজের লোক ও অধিনস্ত কর্মচারীদের সহায়তায় ব্যবসায় অগ্রগতি আশা করতে পারেন। সৌখীন দ্রব্যর ব্যবসায় কাঙ্খীত লাভ হবে না। ব্যবসায়ীক গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। কারো চালাকি ধরতে পারার কারনে বড় ধরনের ক্ষতি হতে রক্ষা পাবেন।
মিথুন রাশি (২১ মে- ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শিল্প কলার জন্য বলবান। নাটক ও সিনেমা নির্মাতারা ভালো আয় রোজগার করতে পারবেন। সন্তানের পড়াশোনা নিয়ে ব্যস্ততা দেখা দেবে। নতুন করে জীবনে প্রেমের পদধ্বনি শুনতে পাবেন। অনৈতিক সম্পর্ক থেকে সতর্ক হতে হবে। সৌখিনতার পেছনে অর্থ ব্যয়ের যোগ।
কর্কট রাশি (২১ জুন- ২০ জুলাই): আজ কর্মক্ষেত্রে সাফল্য লাভের বছর। নতুন বছরের পূর্বেই পদোন্নতির সুযোগ আসবে। আর্থিক অগ্রগতির চেষ্টায় নিকটাত্মীয়দের সাহায্য সহাযোগিতা পাবেন। নিজের গৃহ আবাসনের স্বপ্ন পূরণের সুযোগ পাওয়ার আশা। মায়ের কাছ থেকে অর্থ লাভ হবে। বাহন ক্রয় করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার বৈদেশিক অর্ডার লাভের আশা। ছোট ভাই বোনের সাহায্য পাওয়া যাবে। অনলাইন ক্রয় বিক্রয়ে কাঙ্খীত লক্ষ্যমাত্রা অর্জন করা হবে সহজ। মিডিয়াতে কাজের সুযোগকে কাজে লাগাতে হবে। তবে সকল প্রকার অপপ্রচার থেকে সাবধান। নিজের উপর আস্থা থাকতে হবে।
কন্যা রাশি (২২ আগষ্ট- ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি বকেয়া বেতন আদায়ের। খাদ্য পানিয় ও হোটেল রেস্তোরা ব্যবসায় আশানুরুপ আয় রোজগারের যোগ। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ সাফল্য পাবেন। প্রবাসী আত্মীয় কুটম্বদের দেশে আগমন হতে পারে। তাদের কাছ থেকে প্রত্যাশিত সংবাদ লাভের যোগ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি সাফল্যের। নিজের ধৈর্য্য ও মেধা দিয়ে কর্মক্ষেত্রে সফল হতে পারবেন। ব্যবসায়ীদের ব্যবসায়ীক কাজে পরনির্ভরশীলতা আজ বাদ দিতে হবে। অংশিদারী কাজে সাফল্য পেতে পারেন। আপনার মধ্যস্ততায় দক্ষতার কারনে আজ বিশেষ সুযোগ আসবে। জীবন সাথীর সাথে মান অভিমান কমাতে হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভিসা সংক্রান্ত কাজের জন্য শুভ। নতুন বছর বরনের জন্য বিদেশে বেড়াতে যেতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতির আশা। পরিবহন ব্যবসায়ীদের ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসী কোনো বন্ধুর সাহায্য আশা করতে পারেন। গৃহে অতিথি আগমনের যোগ।
ধনু রাশি (২১ নভেম্বর- ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার আজ ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতি হবে। চাকরিজীবীদের বকেয়া কোনো বিল লাভে হবে অগ্রগতি। কর্মস্থলে কোনো বন্ধুর সাহায্য পাওয়া যাবে। ব্যবসায়ীক বকেয়া আদায়ে সকাল সকালই আলোচনা করতে পারেন। বড় ভাই বোনের বিবাহ শাদীর আলোচনায় অগ্রগতি হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দূর হয়ে যাবে সকল ভুল বুঝাবুঝি। পিতার সাথে চলতে থাকা মনমালিন্য কাটিয়ে উঠতে পারবেন। নতুন কর্ম লাভের সুযোগ আসবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির দিন। ব্যবসায়ীক ক্ষেত্রে বড় কোনো পরিকল্পনা করবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়া যাবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি- ১৮ ফেব্রুয়ারি): কুম্ভের জাতক জাতিকার আজ উচ্চ শিক্ষা শুভ। ভাগ্য উন্নতির সুযোগ পাবেন আজ। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ভাগ্য আপনার সহায় হবে। আয় রোজগারের ক্ষেত্রে বিদেশ থেকে কিছু অর্থ লাভের আশা। জীবন জীবীকার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন। চাকরির সাক্ষাৎকারে অনেক ভালো ফল লাভের আশা।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ): মীনের জাতক জাতিকার দিনটি সতর্কতার। নিজের ভুলেই আজ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মূখীন হতে পারেন। রাস্তাঘাটে দূর্ঘটনা থেকে সতর্ক হতে হবে। আয় রোজগাওে ক্ষেত্রে আজ শেয়ার ব্যবসায়ীরা কিছু লাভের আশা করতে পারেন। মামলা মোকর্দ্দমার সম্মূখীন হবেন। ব্যংক ঋণ পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ প্রাপ্তির আশঙ্কা।