Dainik Paikgacha

Dainik Paikgacha Dainik Repoting This Page
https://www.instagram.com/dainikpaikgacha/
(1)

পাইকগাছায় বাইসাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।   পাইকগাছায় দরিদ্...
06/08/2026

পাইকগাছায় বাইসাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করেন এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও দুস্থ অসহায় মানুষের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরে এডিপির ( ৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দ) অর্থায়নে উপজেলার ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল, ২০ জন দুস্থ নারীকে সেলাই মেশিন এবং ৫ জন অসহায় ব্যক্তি কে ভ্যান বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আসাদুল ইসলাম, আবুল হাশেম ও শাহজামান বাদশা, এডভোকেট আব্দুস সালাম ও মুজাহিদুল ইসলাম।

05/08/2026

রা‌খে আল্লাহ, মা‌রে কে, দেখুন

05/08/2026

জুলাই গনঅভ্যুত্থান দিব‌সে প্রী‌তি ফুটবল খেলা অনু‌ষ্ঠিত
#জুলাই

05/08/2026

পাইকগাছায় বিএন‌পির আনন্দ র‍্যালি
#জুলাই

📢 পাইকগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদানখুলনার পাইকগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ আউয়াল কবির ...
05/08/2026

📢 পাইকগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান
খুলনার পাইকগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে শেখ আউয়াল কবির যোগদান করছেন।
নতুন ওসির যোগদানে পাইকগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেছেন।

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে বিএনপি নেতৃবৃন্দ'কে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি সহ জমি দখল চেষ্টার অভিযোগ পাইকগাছা (খুলনা)  প...
04/08/2026

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে বিএনপি নেতৃবৃন্দ'কে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি সহ জমি দখল চেষ্টার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ সুকেশ অনিমেষ গংদের বিরুদ্ধে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ওলামা দলের সদস্য সচিব'কে জড়িয়ে মানববন্ধনের নামে বিভ্রান্তি সৃষ্টি সহ জমি দখল চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী অধীর মন্ডল ও তার পরিবার । এ নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। সৃষ্ট বিরোধ নিষ্পত্তি না হলে ধান রোপণের সময় বড় ধরণের সংঘাত ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

বিষয়টি নিয়ে গত ২৮ জুলাই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে থানায় দু'পক্ষের মধ্যে বসাবসি হয়। মিমাংসা'র জন্য শুক্রবার পর্যন্ত সুকেশ-অনিমেশ মন্ডল সময় নেয়। জমির মালিকের অভিযোগ, এ ঘটনা ভিন্ন খাতে নিতে সুকেশ অনিমেষ গংরা অন্যের প্ররোচনায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার ও নালিশি জমির বর্গাচাষি উপজেলা উলামা দলের সদস্য সচিব শফিকুল ইসলাম এবং লিটন গাজী(দুখী) সহ আমার বিরুদ্ধে ভাংচুরসহ জমি দখল চেষ্টার কথিত বানোয়াট অভিযোগে মানববন্ধন করে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি এবং দলীয় নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

জানাগেছে, গত ১৫-২-২০০০ ও একই বছরের ৫ এপ্রিল সোলাদানার নুনিয়াপাড়ার বাসিন্দা সাবেক বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য অধীর মন্ডল তার পরিবারের সদস্যদের নামে কোবলা দলিল মূলে কুমখালীতে শ্বশুর সম্পর্কীয় সুরেন্দ্র নাথ মন্ডল ও তার ছেলেদের কাছ থেকে ২ একর ৮৯ শতক জমি ক্রয় করেন। যার খতিয়ান নং ১১৯৪ ও ১২৯৮। দাগ নং ৬৪২,৬৪৬ ও ৬৭৯। বর্তমান জরিপে ক্রেতা ও তার ওয়ারেশদের নামে রেকর্ড সম্পন্ন হয়েছে এবং অনলাইনে খাজনাও পরিশোধ আছে বলে জমির মালিক অধীর মন্ডল জানান। তিনি বলেন ক'বছর ধরে শ্বশুরদের ওয়ারেশ বল্লভ মন্ডলের ছেলে সুকেশ-অনিমেশ যোগেশ মন্ডল আমার রেকর্ডিয় প্লটের জমি জোর করে দখল চেষ্টা করছেন। তিনি আরো বলেন আমার বাড়ি দূরে হওয়ার কারণে জায়গা জমি দেখভাল এবং চাষাবাদের জন্য উপজেলা ওলামা দলের সদস্য সচিব স্থানীয় শফিকুল ইসলাম , লিটন গাজী ( দুখী) ও শাহ আলম সরদার দু'বছরের জন্য আমার সমস্ত জমি বর্গা নিয়েছেন। এ বছরও তারা হাল চাষ করে আমনের বীজতলা তৈরি করেছেন।

তিনি অভিযোগ করেন, অনিমেশ থানায় অভিযোগ করে মিমাংসার জন্য সময় নিয়ে উল্টো জমিতে চাষ করে দখলের পাঁয়তারা করছেন।

এ বিষয়ে বর্গাচাষি লিটন গাজী ও শফিকুল জানান, আমরা চাষ করে বীজতলা করেছি। তাদের অভিযোগ, এটা নিয়ে বিএনপি-যুবদল নামধারী

ইমরান সরদার, জাফর মল্লিক ও রানা মোড়ল মিজানুর রহমান গংদের ইন্ধনে ২ আগস্ট অনিমেশ গংরা বহিরাগত লোক জড়ো করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার ও আমাদের বিরুদ্ধে মানববন্ধন করে দোষারোপ করেছেন।

এ বিষয়ে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার বলেন,সর্বশেষ থানায় বসাবসি হলে মিমাংসার জন্য অনিমেশ পক্ষরা সময় নেয়। বসাবসিতে আমরা বহু মানুষ ছিলাম, কিন্তু পরবর্তীতে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের মদদে তারা আমার বিরুদ্ধে মানববন্ধনের নামে এলাকায় মিথ্যাচার করছেন।

এ বিষয়ে তদন্তকারি পুলিশ কর্মকর্তা এসআই আজিজ রহমান বলেন, বসাবসিতে এলাকার বিশিষ্ট জনদের উপস্থিতিতে মিমাংসা করতে উভয়ে সম্মত হয়ে সময় নেয় । যেহেতু, জায়গা-জমির বিষয় তাই সমাধান না হলে উভয়কে আদালতে যাবার পরামর্শ দিয়ে তিনি দু'পক্ষকে শান্তিপুর্ণ অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন ।

উল্লেখ্য, এ জমির বিরোধে সুকেশ-অনিমেশ পক্ষ ২ আগস্ট বিকেলে কুমখালীর বৈদ্যর কোনায় মানববন্ধন করেন।

04/08/2026

বিড়া‌লে কাজ দে‌খে সবাই অবাক, ১ম দেখ‌লে শেয়ার ক‌রে সবাইকে দেখার সু‌যোগ ক‌রে দিন

মানিকতলা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরিপাইকগাছা (খুলনা ) প্রতিনিধি।।পাইকগাছার মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্য...
03/08/2026

মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি।।

পাইকগাছার মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের একাধিক তালা ভেঙে অফিসে প্রবেশ করে ল্যাপটপ, সিসি ক্যামেরা, মনিটর, ওয়াই-ফাই রাউটার, টেবিল ফ্যান, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

উপজেলার ২৬ নম্বর মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খাতুন জানান, গত ১ আগস্ট রাত প্রায় সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মফিজুল ইসলাম অসুস্থতার কারণে বিদ্যালয় থেকে বাড়ি চলে যান। পরদিন ২ আগস্ট সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে তিনি বিদ্যালয়ে এসে প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান।

পরে অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, আলমারির তালাও ভাঙা এবং অফিসের ভেতরে থাকা একটি লেনোভো ল্যাপটপ, সিসি ক্যামেরা ও মনিটর, ওয়াই-ফাই রাউটার, একটি টেবিল ফ্যান, আলমারিতে রক্ষিত প্রায় ৫ হাজার টাকা এবং অন্যান্য মালামাল চুরি হয়েছে। এছাড়া অফিসের সাতটি তালা ভাঙচুর করা হয়েছে এবং মিড-ডে মিল কর্মসূচির জন্য সংরক্ষিত দুই কার্টন দুধও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্রও তছনছ করে রেখে যায়।

খবর পেয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক বিদ্যালয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে চুরি যাওয়া মালামালের খোঁজখবর নেওয়া হলেও কোনো সন্ধান না পাওয়ায় পাইকগাছা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি ( ভারপ্রাপ্ত ) জুলফিকার আলী বলেন, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনানাস্থল পরিদর্শন করেছে। এবং এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছা কয়রায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।। খুলনার পাই...
03/08/2026

পাইকগাছা কয়রায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা কয়রায় দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ও অভিভূত হলেন খুলনা -৬ ও খুলনা -২ আসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক । তিনি ৩ আগস্ট সোমবার বিকালে খুলনার পাইকগাছার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে পাইকগাছা উপজেলা, পৌরসভা ও কয়রা উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন । দায়িত্ব পাওয়ার পর সংরক্ষিত সংসদ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় প্রথম সফর করেন সংসদ সদস্য ফাহমিদা হক। সভার শুরুতেই শত শত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ও অভিভূত হন খুলনা -৬ আসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ফাহমিদা হক।

পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপি নেতা এসএম শামীম কবির, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপি নেতা এম এ হাসান, কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ নুরুল আমিন বাবুল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি। বক্তব্য রাখেন পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, পাইকগাছা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌরসভা মহিলা দলের আহবায়ক এডভোকেট রাশনা শারমিন আঁখি।

মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীরা অবহেলিত এ জনপদের উন্নয়নে পর্যটনকেন্দ্র স্থাপন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির সংকট নিরসন ও নদী খনন সহ এলাকার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি তুলে ধরেন। এমপি ফাহমিদা হক কে খুলনা -৬ আসনের জন্য অতিরিক্ত দায়িত্ব অর্পণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।

সভায় মহিলা দলের এক নেত্রী কে কথা বলার সুযোগ করে দিয়ে প্রশংসিত হন এমপি ফাহমিদা হক।

এসময় পাইকগাছা উপজেলা ও পৌরসভা এবং কয়রা উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Paikgacha
9280

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Paikgacha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Paikgacha:

Shortcuts

Share