08/06/2026
আমার জন্ম হয়েছে সনাতন ধর্মের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য।আসলে অনেক জনে অনেক কিছু বলে আমি সবাই কে সন্মানের সহিদ বলতেছি আমাকে সবাই ক্ষমা করুন।
আপনাদের সবার কাছে অনুরোধ আপনাদের হরিদাস বাবুর নামে যে নিউজ গুলো দেখেন যারা আমার নামে মিথ্যা নোংরামী করে তারা হিন্দু ধর্মের কেউ নয়।
বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ আপনারা তদন্ত করুন হরিদাস বাবু একটি পয়সার দুর্নীতি করছি কিনা খতিয়ে দেখবেন।
আর যদি আমি কোন অন্যায় না করি দুর্নীতি না করি তাহলে আপনারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।আমাদের পবিত্র মন্দির গুলো নিয়ে কথা বলার অধিকার তাদের নাই।আমি উদ্যোগ্তা আমাকে নিয়ে যখন বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয় সেখানে ধর্ম অবমাননা হয় কি না।
বাংলাদেশ আমাদের জন্ম ভুমি এই দেশ আমাদের সবার।
মসজিদ আযান হবে,মন্দিরে শঙ্খ বাজবে।
আমি আমার বাংলাদেশের হিন্দুদের ঐক্যবদ্ধ করে সরকারের সাথে মিলেমিশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত ও বৈষম্য দুর করবো।
আমাদের সব কিছু যদি ঠিক থাকে আমাদের ধর্মের মানুষ যদি সমান অধিকার পায়,আমাদের ধর্মের মানুষ গুলো সরকারি চাকুরির সমান অধিকার পায়,আমাদের দেবত্ব সম্পত্তি গুলো দখল মুক্ত হয়,বাংলাদেশের হিন্দুরা যেন ধর্ম ত্যাগ করতে না পারে সেই আইন তৈরি করা।
ভোটের যেমন সমান অধিকার নিয়ে আমরা ভোট দেই, আমরা সমান অধিকার নিয়ে যেমন বসবাস করতেছি সামনের দিনে করতে চাই।
বাংলাদেশের হিন্দুদের পুজার সময় কেন পুলিশ পাহারা দিয়ে পুজা করতে হবে।সরকারের উচিত বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করুন যাতে কোন রাজনৈতিক দল কোন সুযোগ না নিতে পারে।
ভারত কে অনুরোধ করবো বাংলাদেশের হিন্দুদের নিয়ে মিথ্যাচার করবেন না।আপনারা এমন কোন বক্তব্য দিবেন না যাতে আমরা বিপদে পড়ি।ভারত সরকারের কাছে অনুরোধ আপনাদের দেশে কোন সংখ্যালঘু নির্যাতন না হয়।তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে কোন হামলা না হয়।
আমাদের সনাতন ধর্ম শান্তির ধর্ম মানবতার ধর্ম।কোন হিন্দু বেশি পন্ডিত উল্টা পাল্টা কমেন্ট করবেন না।সাম্প্রতিক কোন ইসু নিয়ে বাংলাদেশের বিপক্ষে কোন ধর্মের বিপক্ষে কথা বলবেন না।থাকবেন বাংলাদেশে কথা বলবেন ভারতের পক্ষে তা হবে না।আমরা আমাদের দেশ কে ভালবাসবো।বিপদে পড়লে আমরা পড়ি তারা কিন্তু নয়।