Election-TV

Election-TV নির্বাচনের জন্য নির্বাচিত গণমাধ্যম !

30/11/2024

নতুন ইসি কি নিরপেক্ষ? মতামত জানতে চাই।

17/05/2023

মাই সেলফ এলেন স্বপন

স্থানীয় তথ্যসূত্র মতে পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলার ১৫ ইউনিয়নের চেয়ারম্যান পদে যারা  আওয়ামীলীগ মনোনীত ৬, আওয়ামীলীগ বিদ...
29/11/2021

স্থানীয় তথ্যসূত্র মতে পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলার ১৫ ইউনিয়নের চেয়ারম্যান পদে যারা

আওয়ামীলীগ মনোনীত ৬, আওয়ামীলীগ বিদ্রোহী ৩, জামায়াত সমর্থিত স্বতন্ত্র ২, বিএনপি সমর্থিত স্বতন্ত্র ২, জাতীয় পার্টি মনোনীত ১ ও জাসদ সমর্থিত স্বতন্ত্র ১ জন বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার অপেক্ষায়।।

পঞ্চগড় সদর উপজেলা ১০ ইউনিয়ন..
১ নং অমরখানা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মো. নুরুজ্জামান (নৌকা)
২ নং হাফিজাবাদ ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত ইসমাইল হোসেন (লাঙ্গল)।
৩ নং পঞ্চগড় সদর ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র মো. আল ইমরান খান (মোটর সাইকেল)
৪ নং কামাত কাজলদীঘি ইউনিয়নে জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র তোফায়েল প্রধান (আনারস)
৫ নং চাকলাহাট ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র মো. রবিউল ইসলাম (মোটর সাইকেল)
৬ নং সাতমেরা ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র মো. রবিউল ইসলাম (মোটর সাইকেল)
৭ নং ধাক্কামারা ইউনিয়নে জাসদ সমর্থিত স্বতন্ত্র সাইফুল ইসলাম দুলাল (মোটর সাইকেল)
৮ নং হাড়িভাসা ইউনিয়নে জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র মো. সাইয়েদ নুর-ই-আলম (অটোরিক্সা)
৯ নং মাগুড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত জ্যোতিষ চন্দ্র রায় (নৌকা)
১০ নং গড়িনাবাড়ি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মনোয়ার হোসেন দিপু (নৌকা)

আটোয়ারী উপজেলা ৫ ইউনিয়ন ঃ
১ নং মির্জাপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র আব্দুস সামাদ (ঘোড়া)
২ নং তোড়িয়া ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহা (চশমা)
৩ নং আলোয়াখোয়া ইউনিয়নে মো. মোজাক্কারুল আলম (নৌকা)
৪ নং রাধানগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মো. আবু জাহেদ (নৌকা)
৬ নং ধামোর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মো. আবু তাহের দুলাল (নৌকা)।।

Stay with Election-TV
18/10/2021

Stay with Election-TV

এবারই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জনদরদী, শিক্ষানুরাগী তরুণ দানিয়েল হোসেন ...
13/10/2021

এবারই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জনদরদী, শিক্ষানুরাগী তরুণ দানিয়েল হোসেন দানিয়েল। নৌকা প্রতীকে তেঁতুলিয়া উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন তিনি।

২০০১ সালে মকবুলার রহমান সরকারি কলেজের ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হোন।লেখাপড়া চলাকালীন সময়ে তিনি তিরনয়হাট ইউনিয়ন ছাত্রলীগের সদস্য,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও পরবর্তীতে তিনি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হন।দলীয় মানুষের কাছে অনেক জনপ্রিয় ও বিভিন্ন ভোটের সময়কাল ও দলের কঠিন সময়ে সাংগঠনিক বলিষ্ঠ ভুমিকা থাকার কারনে ২০১৯ সালে তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমুল নেতৃবৃন্দ ভোটের মাধ্যমে তিরনইহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত করেন।

একজন উচ্চ শিক্ষিত,সমাজসেবী,
রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন ও সামাজিক উন্নয়নমূলক কাজ দেখেই নতুন মুখ হিসেবে দানিয়েলকেই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাচ্ছেন ইউনিয়নের বেশির ভাগ ভোটাররা।

25/03/2021

পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মো: মাহবুব আলম প্রধান।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পঞ্চগড় প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য মো: মাহবুব আলম প্রধান।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের যতগুলো কার্যক্রম জননেত্রী শেখ হাসিনা গ্রহন করবেন আমি তার দায়িত্ব পালন করব এবং ইউনিয়নের পরিবর্তন এবং ডিজিটালাইজ করার জন্য যতটুকু সহযোগিতা করার আমি আমার জীবন দিয়ে সেগুলো কার্যকর করার জন্য চেষ্টা করব মানুষ।
এলাকার সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে আমার বিশ্বাস যে মানুষের ভালোবাসা দিয়েই আমি প্রথম বিপুল ভোটে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হই। আর তখন থেকে অদ্যাবধি আজও পর্যন্ত আমি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি আমার সেই সুযোগ হয়েছে।

মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের আশা-আকাঙ্ক্ষা যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি তা পুরণ করেছি। বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা হতদরিদ্র মানুষকে সঠিকভাবে পরিচর্যা করার সেই সৌভাগ্য আমার হয়েছে।

আমার বিশ্বাস যেহেতু মানুষের চাহিদা আমি পুরন করতে পারব, আমি সম্পূর্ণ হয়তো পারবো না যতটুকু পেরেছি আমার এলাকার মানুষ আমার উপর সন্তুষ্ট তা না হলে আমাকে তিনবার নির্বাচিত করত না।
তারা এবারও আশাবাদী তারা আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

দলীয় নেতৃবৃন্দ আছেন আমার জননেত্রী শেখ হাসিনা আছেন তিনি যদি মনে করেম যে আমি ইনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখি তবে আমাকে মনোনয়ন দিবেন। এবং আমি যদি দেশের সেবা করতে পারি মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।

আমার মনের ইচ্ছা আছে আমার বিশ্বাস যে আমাকে নৌকা দিলে আমি বিপুল ভোটে জয় হবো এবং এই সরকারের উন্নয়ন কাজের অংশিদার হতে পারবো।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে আমাদের ইউনিয়নে মাদকের তেমন একটা প্রভাব আমার চোখে পড়ে না, যেহেতু আমরা এটা দেখতে চাই না আমি যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই আমার দৃঢ়বিশ্বাস আমি এই মাদক নির্মূল করার যে সর্বোচ্চ পদক্ষেপ তা নিবো।

পাশাপাশি যুবসমাজকে মাদকের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবসময় খেলাধুলো ও সাংস্কৃতিক মুখি রখবো। তারা যেন সেই মাদক এবং বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে, ইনশাল্লাহ



ইউপি নির্বাচনে তেঁতুলিয়ায় চেয়ারম্যান পদে জনপ্রিয় ব্যক্তি মাসুদ করিম সিদ্দিকী~~~~~~~~~~~~~~~~~~~~~~পঞ্চগড় প্রতিনিধি:দেশের...
21/03/2021

ইউপি নির্বাচনে তেঁতুলিয়ায় চেয়ারম্যান পদে জনপ্রিয় ব্যক্তি মাসুদ করিম সিদ্দিকী
~~~~~~~~~~~~~~~~~~~~~~
পঞ্চগড় প্রতিনিধি:
দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়েক ধাপে ভোট হবে। ১১ এপ্রিল প্রথম ধাপের ইউপি ভোটের সঙ্গে পৌর নির্বাচনের ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটও গ্রহণ করা হবে। গত বারের মতো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটও হবে দলীয় প্রতীকে। তাই আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক পেতে প্রচার প্রচারণা শুরু করেছে নেতা কর্মীগন।

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৩ নং তেঁতুলিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সকলের নিকট দোয়া চেয়ে ব্যাপক প্রচার প্রচারনায় নেমেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক "মাসুদ করিম সিদ্দিকী"।

জানা যায়, ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে যুক্ত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মাসুদ করিম সিদ্দিকী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে ইতিমধ্যে সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলে প্রচারনার কাজে ছুটে বেড়াচ্ছেন। ভোটারদের চাওয়া পাওয়া ও আশার কথা শুনছেন। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পোস্টারিং, প্রচারণা ও উঠান বৈধক করছেন।

তার নিজ এলাকার মানুষ বলছেন, মাসুদ করিম সিদ্দকী একজন আদর্শবান, নীতিবান, পরোপকারী, এবং আধুনিক প্রযুক্তির যুগে দায়িত্বশীল তরুণ।তেতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে মাসুদ করিম সিদ্দিকীকে দেখতে চায় তারা।

ইউনিয়নের ৯টি ওয়াডে তার রয়েছে সর্বগ্রহণযোগ্যতা তারুণ্য নির্ভর নেতৃত্বের সমর্থন। দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররা সবাই চাচ্ছেন তেঁতুলিয়া ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলতে।

শিক্ষিত তরুণর সমাজ তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে মাসুদ করিমকে চায়। অতীতের রেকর্ড অনুযায়ী ক্লিন ইমেজ, সেবা ও নেতৃত্ব তার মধ্যেই রয়েছে। দল আর সাধারণ মানুষের পাশে থাকতে তাকে ত্যাগ করতে হয়েছে স্বপ্নের আমেরিকার জীবন যাপন। পরে তিনি মানুষের দূরদর্শা আর কষ্ট দেখে আবারও নিজ জন্মস্থান তেঁতুলিয়া ফিরে এসেছেন। প্রবাস জীবন যাপন ছেড়ে এই নেতা এখন প্রতিদিন ছুটছেন মানুষের বিপদে আপদে৷ যেখানে থাকতে পারতেন পরম আরাম-আয়েশে। কিন্তু তেঁতুলিয়ার মানুষের প্রতি ভলবাসা আর দলের প্রতি নিবির ভালোবাসা, আওয়ামীলীগের ধারক বঙ্গবন্ধুকন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির তরুণদের প্রতি আস্থার হাল ধরতে চান দেশ প্রেমিক তরুণদের মতোই।

মাসুদ করিম সিদ্দিকী বলেন, আমি ছোট থেকে তেঁতুলিয়ার মাটিতে বড় হয়েছি। আমি তেঁতুলিয়া ইউনিয়নের মানুষের কষ্ট বুঝি। তাদের বিপদে আপদে ছুটে গিয়ে দেখিছি তারা কত কষ্ট করে জীবন যাপন করে। তারা সরকারী সহযোগিতা তেমন পায় না। আমি চেয়ারম্যান প্রার্থী হবো এটা নিজেও কোনদিন ভাবিনি আমার ইউনিয়নের মানুষের দাবী আমি যেন চেয়ারম্যান হিসাবে ভোট করি। তাদের পাশে দাঁড়াই, তাই আমি জনগনের সেবার জন্য তাদের স্বপ্ন পূরণে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে মনোনয়ন প্রত্যাশী।

দেশরত্ন শেখহাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের সুযোগ দেয় আমার বিশ্বাস আমি বিপুল ভোটে জয়লাভ করবো।

Address

Panchagarh
5040

Telephone

+8801704233211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Election-TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Election-TV:

Share