Moni Manisha

Moni Manisha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moni Manisha, Digital creator, Debiganj, Panchagarh.

09/06/2025
সনাতন ধর্ম জ্ঞানমুলক কিছু প্রশ্ন ও উত্তর  ゚   ゚       Moni Manisha
22/04/2025

সনাতন ধর্ম জ্ঞানমুলক কিছু প্রশ্ন ও উত্তর



Moni Manisha

যে নার্স এই ছবিটি তুলেছেন তিনি বলেছেন যে বয়স্ক ভদ্রলোকটি হাসপাতালে ভর্তি হবার 3 দিন পরও পরিবারের তরফ থেকে একবারের জন্যও ...
22/04/2025

যে নার্স এই ছবিটি তুলেছেন তিনি বলেছেন যে বয়স্ক ভদ্রলোকটি হাসপাতালে ভর্তি হবার 3 দিন পরও পরিবারের তরফ থেকে একবারের জন্যও কেউ এসে
উনার খোঁজ খবর নেয়নি

কিন্তু একটি কবুতর গত ২ দিন ধরে
রোজ একবার এসে উনার শরীরের উপর বসে
আবার চলে যেতো!

পরবর্তী কালে খোঁজ নিয়ে জানা যায় যে
এই হাসপাতালের পাশের এক পার্কে বসে
রোজ সকালবেলা এই ভদ্রলোক
কবুতরটাকে কিছু খাবার খেতে দিতেন !

অন্তত একটি ভালো কাজ করুন ভালো কাজের ফল ইহকালে ও পাবেন আবার পরকালে ও পাবেন..!
ভগবান সবাইকে ভালো কাজ করার জন্য সুবুদ্ধি দান করুক।🙏 ゚ ゚ ゚viralシfypシ゚viralシalシ

        Moni Manisha
02/04/2025



Moni Manisha

আমাকে অনেকেই প্রশ্ন করেন আমরা শিখা কেন রাখি🙄দয়াকরে সময় নিয়ে একটু কথা গুলো উচ্চারণ করে যাবেন🙏হরে কৃষ্ণ 🙏😇শিখা কেন রাখতে হ...
01/04/2025

আমাকে অনেকেই প্রশ্ন করেন আমরা শিখা কেন রাখি🙄
দয়াকরে সময় নিয়ে একটু কথা গুলো উচ্চারণ করে যাবেন🙏
হরে কৃষ্ণ 🙏😇

শিখা কেন রাখতে হয়?

শিখা রাখার গুরুত্ব। বৈদিক সংস্কৃতিতে দশবিধ সংস্কারের কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে সপ্তম সংস্কার হচ্ছে চূড়াকরণ। চূড়াকরণসংস্কারে মাথায় শিখা রাখতে হয়। কেননা চূড়াকরণ বা শিখা রাখার পরেই উপনয়ণ বা দীক্ষা লাভ করা হয়। শিখা রেখে গুরুদেব তাঁর শিষ্যকে সংস্কারের পাত্র করে তোলেন। এখন শিখা ধারণের আবশ্যকতা নিয়ে আলোচনা করব।

"সদোপবীতিনা ভাব্যং সদা বদ্ধ শিখেন চ।
বিশিখো বি উপবিতশ্চ যৎ করোতি ন তৎ কৃতম্।।"
(কাত্যায়ন স্মৃতি ১/৪)।

অনুবাদ: সবসময় উপবীতি (উপবীতি অর্থ পৈতা ধারণ অথবা বাম কাঁধে পৈতার মতো উত্তরীয় বস্ত্র ধারণ), ও শিখা বন্ধন করে থাকবে। কারণ শিখা বিহীন কোন ধর্ম কাজ সফল হয় না। ঋষি ব্যাসদেব বলছেন-

"বিনা যৎ শিখয়া কর্ম বিনা যজ্ঞোপবীতম্।
রাক্ষসং তদ্ধি বিজ্ঞেয়ং সমস্তা নিষ্ফলা ক্রিয়াঃ।।"

অনুবাদ: সবসময় উপবীত (অথবা উত্তরীয় বস্ত্র) ও শিখা ধারণ করে থাকবে। অন্যথা সমস্ত কর্ম রাক্ষস কর্মে পরিণত হবে ও নিষ্ফল হয়ে যাবে। মানব জাতির পিতা মনু বলছেন-

"স্নানে দানে জপে হোমে সন্ধ্যায়াং দেবতার্চনে।শিখাগ্রন্থিং সদা কুর্যাৎ ইত্যেন মনুঃ অব্রবীৎ।।"

অনুবাদ: স্নান, দান, জপ, হোম, সন্ধ্যা, বন্দনা, এবং পূজার্চনাতে সব সময় শিখা বন্ধন করে রাখবে। এটা মনুর নির্দেশ। শিখা ধারণে আরো লাভ আছে। যথা-

"দীর্ঘায়ুত্বায় বলায় বর্চসে শিখায়ৈ বষট্।"

অনুবাদ: শিখা ধারণ করলে দীর্ঘায়ু, তেজ, বল ও উজ্জ্বল্যতা বৃদ্ধি পায়। কেউ যদি শিখা ছেদন করে তার অবস্থা কিহয়? উত্তরে লঘু হারীত নামক শাস্ত্রে উল্লেখ রয়েছে -

"শিখাং ছিন্দন্তি যে মোহাদ্ দ্বেষাদ্ অজ্ঞানতোহপি বা।তপ্তকৃচ্ছেন শুধ্যন্তি ত্রয়ো বর্ণা দ্বিজাতয়ঃ।।"

অনুবাদ: যদি কেউ মোহ, দ্বেষ, অথবা অজ্ঞতার ফলে শিখা কেটে ফেলে, তারা তপ্তকৃচ্ছ নামক ব্রত করলে তারপর ঐ পাপ থেকে মুক্তি লাভ করবে। আমাদের মধ্যে এই দৃঢ় মনোভাব থাকা উচিৎ যে, প্রয়োজনে শরীর থেকে মাথা কাটা যাবে কিন্তু মাথা থেকে কখনো শিখা কাটতে দেব না। মরতে হলে মাথায় পবিত্র শিখা নিয়ে মৃত্যু বরণ করব। ভবিষ্য পুরাণে (২/২১/
৭২) বলাহয়েছে-

"সংস্কৃতা শুদ্রবর্ণেন ব্রহ্মবর্ণমুপাগতা।
শিখা সূত্রং সমাধায় পঠিত্বা বেদমুত্তমম্।।"

অনুবাদ: শিখা এবং যজ্ঞসূত্র ধারণ করে শুদ্ররাও ব্রাহ্মণে পরিণত হয়ে উত্তমরূপে বেদ পাঠ করতে পারে।

*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••**•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*              _*রূপের গৌরব কেন কর ভাই।*_       _*অনিত্য এ কলেবর,...
27/03/2025

*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*

*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*রূপের গৌরব কেন কর ভাই।*_
_*অনিত্য এ কলেবর, কভু নহে স্থিরতর,*_
_*শমন আইলে কিছু নাই।*_
_*এ অঙ্গ শীতল হ'বে, আঁখি স্পন্দহীন র'বে,*_
_*চিতার আগুনে হ'বে ছাই॥১॥*_
_*যে মুখসৌন্দর্য হের, দর্পণেতে নিরন্তর,*_
_*শ্ব-শিবার হইবে ভোজন।*_
_*যে বস্ত্রে আদর কর,' যেবা আভরণ পর,'*_
_*কোথা সব রহিবে তখন?২॥*_
_*দারা সুত বন্ধু সবে, শ্মশানে তোমারে ল'বে,*_
_*দগ্ধ করি' গৃহেতে আসিবে।*_
_*তুমি কা'র, কে তোমার, এবে বুঝি' দেখ সার,*_
_*দেহ-নাশ অবশ্য ঘটিবে॥৩॥*_
_*সুনিত্য-সম্বল চাও, হরিগুণ সদা গাও,*_
_*হরিনাম জপহ সদাই।*_
_*কুতর্ক ছাড়িয়া মন, কর' কৃষ্ণ-আরাধন,*_
_*বিনোদের আশ্রয় তাহাই॥৪॥*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*

সুনিতা উইলিয়ামস: আকাশে ডানা মেলা এক নারীসুনিতা উইলিয়ামস, এক অসাধারণ নারী, যিনি মহাকাশের বুকে নিজের স্বপ্নকে বাস্তবে রূ...
25/03/2025

সুনিতা উইলিয়ামস: আকাশে ডানা মেলা এক নারী
সুনিতা উইলিয়ামস, এক অসাধারণ নারী, যিনি মহাকাশের বুকে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাঁর জীবন এক অনুপ্রেরণার উৎস, যা প্রতিটি নারীকে তাদের স্বপ্ন পূরণে উৎসাহিত করে।
১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর ওহিওতে জন্ম নেওয়া সুনিতা, ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন। তিনি প্রথমে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন এবং একজন হেলিকপ্টার পাইলট হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেন। কিন্তু তাঁর স্বপ্ন ছিল আরও বড়, আরও উচ্চতায় পৌঁছানোর।
নাসার মহাকাশচারী হিসেবে নির্বাচিত হওয়ার পর, সুনিতা তাঁর স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যান। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) দীর্ঘ সময় কাটিয়েছেন এবং মহাকাশে হাঁটার রেকর্ডও গড়েছেন। তাঁর সাহস, দৃঢ়তা এবং পরিশ্রম প্রতিটি নারীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সুনিতা উইলিয়ামসের জীবন আমাদের শেখায় যে, স্বপ্ন যদি সত্যি হয়, তাহলে কোনও বাধা অতিক্রম করা অসম্ভব নয়। তিনি প্রমাণ করেছেন যে, নারীরাও মহাকাশের মতো কঠিন ক্ষেত্রে সফল হতে পারেন। তাঁর এই সাফল্য বিশ্বজুড়ে নারীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
সুনিতা উইলিয়ামসের কিছু উল্লেখযোগ্য কৃতিত্ব:
* মহাকাশে ৩২২ দিনের বেশি সময় কাটিয়েছেন।
* মহাকাশে সাতটি স্পেসওয়াক করেছেন, যা মহিলাদের মধ্যে একটি রেকর্ড।
* আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সুনিতা উইলিয়ামস শুধু একজন মহাকাশচারী নন, তিনি একজন রোল মডেল। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয় যে, নারীরা যদি নিজেদের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হন, তাহলে তাঁরা যেকোনো উচ্চতায় পৌঁছাতে পারেন।
আসুন, সুনিতা উইলিয়ামসের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আমরাও আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই। আগামী 19 মার্চ তাঁর সফল অবতরণ হোক পৃথিবীর বুকে এই কামনা করি।

হরে কৃষ্ণ
25/03/2025

হরে কৃষ্ণ

ব্রাহ্মণের গলায় যে পৈতা থাকে তাতে কয়টা সুতো থাকে ? --- ৯ টা সুতো থাকে।৯ টা সুতোর ৯টা গুণ যাকে বলে নবগুনে ব্রাহ্মণ । কিন্...
19/03/2025

ব্রাহ্মণের গলায় যে পৈতা থাকে তাতে কয়টা সুতো থাকে ?
--- ৯ টা সুতো থাকে।
৯ টা সুতোর ৯টা গুণ যাকে বলে নবগুনে ব্রাহ্মণ । কিন্তু সেই গুণগুলো কী কী?
--- আসুন সবাই মিলে একবার দেখে আসি।।

1. সম 2. দম 3. তপ 4. শৌচ 5. ক্ষান্তী
6. আর্যনং 7. জ্ঞানও 8. বিজ্ঞানও 9. আস্তীকও l

1. সম = সম মানে সমান।যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চখে দেখবে।কে উচ্চ, কে নীচ,
কে সুচী, কে মুচী ব্রাক্ষণের কাছে কোন ভেদাভেদ রাখলে হবে না।

2. দম = দম মানে দমিয়ে রাখা বা দমন করা।
নিজের দেহের সমস্থ ইন্দ্রকে সকল সময় দমন করে রাখতে হবে

3. তপ = তপ মানে তপস্যা করা। যে ব্রাহ্মণ হবে তাকে মাঝে মধ্যে তপস্যা করতে হবে।

4. শৌচ = শৌচ মানে পবিত্রতা। মন এবং এই দেহটাকে সকল সময় পবিত্র রাখতে হবে।

5. ক্ষান্তী= ক্ষান্তী মানে ক্ষমা করা।ক্ষমা হচ্ছে পরম ধর্ম তাই।তাই যে যা অপরাধ করুক ব্রাহ্মণের চোখে সেটা অপরাধ দেখলে হবে না।সবাই ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে।

6. আর্যনং = আর্যনং মানে সরলতা ভাব। সকল সময় নিজের ভিতরে শিশুর মতন সরলতা ভাব রাখতে হবে।

7. জ্ঞানও = জ্ঞানও মানে জ্ঞানের উপরে আরো জ্ঞান যারে বলে চৈতন্য জ্ঞান।ভিতরে মৌনভাব রেখে চৈতন্য জ্ঞান থাকতে হবে।

8. বিজ্ঞানও = বিজ্ঞানও মানে সর্বশ্রেষ্ট জ্ঞান যেটাকে গীতা ভাগবতের জ্ঞান।যে ব্রাহ্মণ হবে তার ভিতরে গীতা ভাগবতের জ্ঞান সম্পূর্ণ রূপে থাকতে হবে এবং সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে এবং সকল যায়গার বিস্তার করতে হবে।

9. আস্তিক্য = আস্তিক্য মানে যারা ধর্ম মানে বা ধর্মের প্রতি অটুট বিশ্বাস।যাদের ভিতরে বেশি বেশি পুণ্য সুকৃতি থাকে তাদের বলে আস্তিক্য।ব্রাহ্মণের ভিতরে এইটা অবশ্যই অবশ্যই থাকতে হবে।

আর যারা ধর্ম মানে না বা ধর্মের প্রতি কোন বিশ্বাস নাই তাদের বলে নাস্তিক।

এই গুনগুলো যার মধ্যে থাকবে সেই ব্রাহ্মণ।

কিন্তু যদি এই গুণ আর জ্ঞান গুলো কোন একজন ব্রাহ্মণের ভিতরে না থাকে সে ব্রাহ্মণ নয়।

প্রতেকটা ব্রাহ্মণকে আগে ভাবতে হবে বা নিজেকে নিয়ে বার বার পর্যালোচনা করতে হবে।এই চতুর্বর্ণের ভিতরে ব্রাহ্মণ, কুলশ্রেষ্ট।তবে এত কুল রেখে কেন আজ আমি ব্রাহ্মণ কুলে এলাম।আর এসেই যখন গেছি তাহলে এখন আমাদের করণীয় কী ??

শুধু ব্রাহ্মণ কেন? আমরা যে যেখানে যে কুলে যে অবস্থায় আছি আমদের সকলেরই ভাবা উচিৎ।

পূর্বে কথায় ছিলাম? কেনই বা এই দুঃখময় জগতে এলাম? এর পরেও বা আমরা কোথায় যাব?

জানিনা এই ভদ্রলোক কোন মেয়ের স্বামী, কোন ভাইয়ের বাবা, কোন বোনের বাবা, তবে পৃথিবীর সকল ভাই-বোন এবং স্ত্রীদের কে উদ্দেশ্য ...
19/03/2025

জানিনা এই ভদ্রলোক কোন মেয়ের স্বামী, কোন ভাইয়ের বাবা, কোন বোনের বাবা, তবে পৃথিবীর সকল ভাই-বোন এবং স্ত্রীদের কে উদ্দেশ্য করে বলছি, বাবার সামর্থ্যের বাহিরে স্বামীর সামর্থ্যের বাহিরে তার কাছে কিছু চেয়ে তাকে ল'জ্জা দিবেন না, কারন যাহার কাছে আপনি বার বার চেয়ে ল''জ্জা দিচ্ছেন,
সে ও চায় তার স্ত্রী, ছেলে মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখতে, কিন্তু সে যখন এই পাথরের শহরে বাসা ভাড়া দিয়ে সংসারের সকল খরচ মিটিয়ে আর পারেন না,
তখন সে নিজেকে এভাবেই রাখে!🙂
i love u..baba❤️❤️
MMoni Manisha

ලස්සනයි
17/03/2025

ලස්සනයි

He gobindo tumi theke jeo sobsmoy amar pase🥺
17/03/2025

He gobindo tumi theke jeo sobsmoy amar pase🥺

Address

Debiganj
Panchagarh
5020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moni Manisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share