NewsUpdate24Panchagarh

NewsUpdate24Panchagarh পঞ্চগড়ের ২৪ ঘন্টার খবর পেতে ফলো দিয়ে সাথে থাকুন। যে কোনো খবর পাঠাতে ইমেইল করুন। ধন্যবাদ।

23/08/2024
14/08/2024
পঞ্চগড়ে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার!
15/06/2024

পঞ্চগড়ে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার!

পঞ্চগড় প্রতিনিধি :ইকবাল বাহার পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে নিখোঁজের একদিন পর শাহিদা বেগম (১৯) নামে এক এইচ....

স্বাগতিক দল ছাড়া পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম, পঞ্চগড়ে  "জেলা প্রশ...
11/06/2024

স্বাগতিক দল ছাড়া পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম, পঞ্চগড়ে "জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ পঞ্চগড়" এর শুভ উদ্বোধন।

পঞ্চগড় জেলার (সদর) সিনিয়র সহকারী জজ মো. ইসমাইল হোসেন'র বিদায় উপলক্ষে জজ কোর্ট জামে মসজিদের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠান আয়োজ...
11/06/2024

পঞ্চগড় জেলার (সদর) সিনিয়র সহকারী জজ মো. ইসমাইল হোসেন'র বিদায় উপলক্ষে জজ কোর্ট জামে মসজিদের পক্ষ থেকে বিদায় অনুষ্ঠান আয়োজন।

10/06/2024

ভিটা বাড়ি দখলের উদ্দেশ্যে চলাচলের রাস্তা কেটে চলাচলে বাঁধা, প্রশাসনের সহায়তা চায় কয়েক পরিবার....!

#চলাচলের_রাস্তা #পঞ্চগড় #দেবীগঞ্জ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে মাছ মারতে গিয়ে এক জেলের জালে ৫ কেজি ওজনের একটি অজগর সাপ আটকা পড়েছে....!
05/06/2024

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে মাছ মারতে গিয়ে এক জেলের জালে ৫ কেজি ওজনের একটি অজগর সাপ আটকা পড়েছে....!

02/06/2024
01/06/2024
পঞ্চগড়ে ১ লাখ ৬৪ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলজাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এবার পঞ্চগড়ের পাঁচ উপজেলা...
30/05/2024

পঞ্চগড়ে ১ লাখ ৬৪ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এবার পঞ্চগড়ের পাঁচ উপজেলা এবং একটি পৌরসভায় এক লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ১ জুন দিনব্যাপি ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ জনকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৪ হাজার ৯০০ জনকে লাল রঙের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ দিন ১ হাজার ৭৭টি কেন্দ্রে ২ হাজার ১৫৪ স্বেচ্ছাসেবক কাজ করবেন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় সাংবাদিকদের এ সব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী।

সিভিল সার্জন জানান, ১ লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুর মধ্যে সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৫০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৪ হাজার জন; আটোয়ারী উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ১ হাজার ৮৭৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ১৬ হাজার ৯০০ জন; বোদা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৩০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৪ হাজার ৫০০ জন; দেবীগঞ্জ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৪ হাজার ৫০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৩৩ হাজার জন; তেঁতুলিয়া উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৩ হাজার ৫০০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ১৯ হাজার ৫০০ জন এবং পঞ্চগড় পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সি শিশু ৮০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু ৭ হাজার জন।

ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল রাতকানা, চোখের পানি শূণ্যতা, শারীরিক বৃদ্ধি ও ক্ষয়পূরণে কার্যকরি। শিশুদের জন্য এই ক্যাপসুল খাওয়া নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়া শিশু এবং অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে না। সকল শিশুকে অবশ্যই ভরাপেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য যথাসময়ে কাছের কেন্দ্রে নিয়ে আসতে হবে।

সভায় জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হাসিবুর রহমান শাহ লাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

#ভিটামিন_এ #পঞ্চগড়_জেলা #ভিটামিন_এ_প্লাস_ক্যাপসুল

19/05/2024

গাড়িটি খোঁজে পেতে দয়াকরে ভিডিও টি শেয়ার করুন

গত ১৫ মে বুধবার ঠাকুরগাঁও জেলা হতে গরু বুঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল ট্রাকটি, গাজীপুর কালিয়াকৈর ব্রিজের উপর থেকে গাড়িটি গরুসহ ছিনতাই হয়ে গিয়েছে।
ট্রাকের নাম্বার : ঢাকা মেট্রো ট, ২২-৮৫৩৭
ইঞ্জিন নং : 697TC69HRY108416
চেছিস নং : MAT373370J2R18565

যদি কোনো ব্যাক্তি উক্ত নাম্বারে গাড়িটি কোথাও দেখতে পান তাহলে দয়া করে 01715-002393 এই নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
যোগাযোগ কারিকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ।

#হারানো_বিজ্ঞপ্তি #ট্রাক_হারিয়ে_গিয়েছে #গাজীপুর #কালিয়াকৈর #গরুসহ_গাড়ি_উধাও #ট্রাক

Address

Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when NewsUpdate24Panchagarh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share