Panchagarh TV

Panchagarh TV পঞ্চগড়ের সকল ধরনের সংবাদ সবার আগে পেতে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকুন ❤️
(7)

সপরিবারে বাংলাবান্ধায় মার্কিন রাষ্ট্রদূত। মুগ্ধতা কাড়লো তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে
31/08/2026

সপরিবারে বাংলাবান্ধায় মার্কিন রাষ্ট্রদূত। মুগ্ধতা কাড়লো তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ তোহিদুল ...
30/08/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ তোহিদুল ইসলাম
আজ রাত ১০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যা শুরু হয়েছে পঞ্চগড়ে আল্লাহ 🥺প্রিয় পঞ্চগড় বাঁশি এই মানুষটাকে কেউ যদি চিনে থাকেন পঞ্চগড় আধুনিক হাসপাতালে তাড়াতাড়ি...
30/08/2026

যা শুরু হয়েছে পঞ্চগড়ে আল্লাহ 🥺
প্রিয় পঞ্চগড় বাঁশি এই মানুষটাকে
কেউ যদি চিনে থাকেন পঞ্চগড় আধুনিক হাসপাতালে তাড়াতাড়ি আসেন ওনাকে কে বা কারা গলায় ছুরি মারছে😔

Copy post.

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বোদা উপজেলা শাখার আয়োজনে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শি...
29/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বোদা উপজেলা শাখার আয়োজনে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

29/08/2026

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে ২৮ গুন উচু কাঞ্চনজঙ্ঘা 😲
সেপ্টেম্বর তো চলেই এলো আপনি আসবেন তো..?

চট্টগ্রামের বাসিন্দা সে যে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর , অনুসন্ধানে বেরিয়ে এলো রোহিঙ্গার পরিচয়
28/08/2026

চট্টগ্রামের বাসিন্দা সে যে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর , অনুসন্ধানে বেরিয়ে এলো রোহিঙ্গার পরিচয়

রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ...
27/08/2026

রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বলরামহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের আয়োজন করে বলরামহাট যুব উন্নয়ন সংঘ, বোদা, পঞ্চগড়। সার্বিক সহযোগিতায় ছিল হিমালয় কন্যা ব্লাড ডোনার সোসাইটি।

দিনব্যাপী আয়োজনে মোট ৩১০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি অত্র এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও রক্তের গ্রুপ নির্ণয় করতে ক্যাম্পেইনে আসেন। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের প্রয়োজনের সময় যেন মানুষ সহজে রক্তদাতা খুঁজে পান এবং রক্তের অভাবে কোনো মানুষের জীবন ঝুঁকিতে না পড়ে—এ লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিতাই চাঁদ বর্মন, বলরামহাট যুব উন্নয়ন সংঘের সম্মানিত সভাপতি হুসনে মিরাজ, সাধারণ সম্পাদক মোঃ সুমন ইসলাম বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান, নির্বাহী সদস্য বাধন চন্দ্র বর্মন এবং সদস্য পাইলট, রাশেদ, ইয়াসিন, আরিফ, সৌমিক, আশিক, রুবেল ও মিরাজ।

এছাড়া রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন ইমন ইসলাম, সাগর ইসলাম, রনি ইসলাম, হানিফ ইসলাম ও জিহাদ ইসলাম।

আয়োজকরা বলেন, একজনের রক্তদান অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের তরুণদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বলরামহাট যুব উন্নয়ন সংঘের এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

#পঞ্চগড়

একমাত্র ঠাকুরগাঁও দিনাজপুরের বন্ধুরা পারে ৫০ বছর আগে ট্রেন থেকে হারিয়ে যাওয়া আমার মাকে তার বাবা মা ভাই বোন এর খোঁজ দিতে....
26/08/2026

একমাত্র ঠাকুরগাঁও দিনাজপুরের বন্ধুরা পারে ৫০ বছর আগে ট্রেন থেকে হারিয়ে যাওয়া আমার মাকে তার বাবা মা ভাই বোন এর খোঁজ দিতে.....

দিনাজপুর রেলস্টেশন থেকে পাশ্ববর্তী ঠাকুরগাঁও জেলার মধ্যবর্তী কোন গ্রামে আমার মায়ের বাড়ি ছিল।মায়ের ভাষ্যমতে ওনাদের বাড়ি ঠাকুরগাঁও জেলায় কিন্তু ওনাদের গ্রাম থেকে দিনাজপুর রেলস্টেশন ১০/১২ মাইল দূরে ছিল।

আমার মায়ের নানা বাড়ি ছিল ময়মনসিংহে সেই সময় দিনাজপুর থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনে ওনারা নানার বাড়িতে বেড়াতে আসতো।তখন যমুনা রেলসেতু না থাকায় ট্রেনগুলো গাইবান্ধার ফুলছড়ি জামালপুরের বাহাদুরাবাদ ঘাট হয়ে ময়মনসিংহে আসতো।

ফেরী পার হওয়ার পর জামালপুরের কোন স্টপেজে ট্রেন থামে দীর্ঘ পথ পাড়ি দেয়ায় আমার নানা নানী ট্রেনে ঘুমিয়ে পড়লে আমার মা কোনভাবে ট্রেন থেকে নেমে পড়ে বা অন্যবগিতে চলে যায় আমার মায়ের বয়স তখন ৫ বছর এভাবেই আমার মা হারিয়ে যায়।জামালপুরের এক দম্পতি মাকে কুড়িয়ে পায় ওনারাই মাকে বড় করে বিয়ে দেয়।

আমরা মা বর্তমানে ভীষণ অসুস্থ ব্রেন স্টক করে এক হাত এক পা অবশ ইদানীং উনি বারবার কান্নাকাটি করছেন নিজের জন্মভূমি আপনজন বাবা মা ভাই বোন এর খোঁজে তাই আমরা বহু চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছি।

প্লিজ প্লিজ দিনাজপুর ঠাকুরগাঁও এর বঙ্গ ভিটার বন্ধুরা আপনাদের কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি আমার মায়ের জন্মভূমি ও আপনজনের খোঁজ দিয়ে সাহায্য করবেন।

মা যতটুকু মনে রাখতে পেরেছে তার বাড়ি-ঘর ও পরিবার সম্পর্কে তা হলো

পিতার নাম : কাশেম
মাতার নাম : আজিরণ,
ঠিকানা : দিনাজপুর ,( হঠাৎ করে ঠাকুরগাঁও, বংশীপারা এই ২টা জায়গার নাম বলছে এগুলা আগে কখনো বলেনি আর স্ট্রোকের পর থেকে একটু উলটা পালটা বলে তাই আমরা শিওর না এটা ঠিক বলছে কিনা তবুও দিলাম,চিরিরবন্দর নামে একটা জায়গার নাম ও বলছে , )
উনার মায়ের গায়ের রং কালো ও খাটো ছিল,উনার বাবা ফর্সা ও লম্বা ছিল,উনারা
৪ ভাইবোন ছিল ,ভাইয়েরা শ্যামলা ছিল ও উনারা ২বোন ফর্সা ছিল ,২ভাই ২ বোনের মাঝে ,উনি মেঝ।

উনার বড় এক ভাই ও উনার ছোট এক ভাই এক বোন ছিল,
বড় ভাইয়ের নাম: আজিজ
বোনের নাম : রওশন আরা
ছোট ভাইয়ের নাম : লুৎফর
উনার ভাষ্যমতে উনার একজন মাত্র চাচা ছিল,২জন চাচাতো ভাই বোন এর নাম মনে আছে
চাচাতো ভাইয়ের নাম: নাজিম
চাচাতো বনের নাম : শান্তি
উনার বাড়িতে ২টি পরিবার ছিল এবং ২টি ঘর ই ছিল,একটি উনাদের আরেকটি উনার চাচার উনাদের ঘরের পিছনে একটা সাজনা গাছ ছিল ,উনার পরিবার গৃহস্থালি ছিল।নানাবাড়ি ময়মনসিংহ যাচ্ছিল ট্রেনে করে উনি হারিয়েছে সম্ভবত দেওয়ানগঞ্জে ,জামালপুরে,উনার ভাষ্যমতে।

দিনাজপুর ঠাকুরগাঁও এর বন্ধুরা একটু দয়া হবে আমার এই অসুস্থ মায়ের ইচ্ছে পূর্ণ করতে।উপরওয়ালা আপনাদের উত্তম প্রতিদান দান করুক।

ছবিতে আমার অসুস্থ মা ওনার নাম ফিরোজা ছোট থেকেই ওনার নাকের ওপর বড় তিল আছে।

যোগাযোগ
+8801865657167

26/08/2026

এক নজরে দেখে এটা AI ভিডিও মনে হতে পারে, কিন্তু না।
এটা নেপাল চিন বানিজ্যিক সীমান্তে বন্যার একটা দৃশ্য।
এরকম ভয়াবহ বন্যা বিশ্ব শেষ কবে দেখেছে কে জানে!

26/08/2026

মফিজরাই অর্ধেক দেশ চালাই 🌸❤️‍🩹

Address

Panchagarh
5010

Telephone

+8801704388436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchagarh TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Panchagarh TV:

Shortcuts

Share