The Alpha

The Alpha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Alpha, Digital creator, Atwari Panchagarh, Panchagarh.

21/02/2026

কারো ঘর হইল কারো বা সংসার আমার ধ্বংস হইলো আমার সর্ব আঙ্গে পাপাচার! 😅🖤

18/02/2026

ওইযে যারা প্রতিদিন ভেঙেও আবার হেসে সামলে ওঠে, ওদের জন্য বসন্তে দু-একটা পলাশ বাড়তি ফোটে....!🖤

14/02/2026

তোমাকে কখনোই বোঝাতে পারলাম না, আমি কতটা ভালোবাসি তোমাকে। মনে মনে হাজার বার চেষ্টা করেছি, তবুও ব্যর্থ হয়েছি। আফসোস, আমার বুকের ভেতরের লুকানো ব্যথাটা তোমাকে দেখাতে পারলাম না। তুমি কখনো বুঝতে পারো নি, তোমার জন্য আমি নিজের কতটা পরিবর্তন করেছি, কোথা থেকে নিজেকে টেনে এনে কোথায় নিয়ে গিয়েছি।
পেছনে ফিরে তাকাতে শিখিনি আমি, কারণ সামনে ছিলে তুমি আমার সব স্বপ্ন, আমার সব আশা। চোখ খোলার পর প্রতিটি ভোরে তোমাকেই খুঁজেছি, তোমার প্রতিচ্ছবিকে ভালোবেসেছি এমন ভাবে, যেমন একজন পথ হারা মানুষ হঠাৎ আলো খুঁজে পেলে আঁকড়ে ধরে।
তোমার জন্য আমি অগণিত কষ্ট নিজের হাতে গ্রহণ করেছি। যন্ত্রণা উপহার হয়ে এসে ছিলো, তবুও আমি হাসি মুখে সেগুলো সহ্য করেছি। কারণ আমার বিশ্বাস ছিল, এই ভালোবাসার শেষ প্রান্তে তোমাকে পাবো। কিন্তু ভাগ্য হয় তো নিষ্ঠুর খেলাই খেলল আমার সাথে। এত কষ্ট সহ্য করেও, এত ত্যাগ করেও শেষ মেশ তোমাকে পেলাম না।
অথচ তোমাকে নিয়েই আমার সব ছিল, তুমি-ই ছিলে আমার ভালোবাসার শেষ ঠিকানা। আজও সেই শূন্যতার ভেতরে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই ভাবি তুমি যদি বুঝতে পারতে আমি তোমাকে কতটা ভালোবেসে ছিলাম, হয় তো আমার এ জীবনের সব ব্যথা অর্থহীন হয়ে যেত...!❤️‍🩹🔏

14/02/2026

তোমার বুঁকের বা পাঁজরের হাড় দিয়ে! বানিয়েছে আমার প্রণয়ের হাত করা,
প্রেমনিশি মেয়ে আমি অন্তর দিয়ে যদি পরি ধরা,
জন্ম- জন্মান্তরেও হবে না__
এ প্রেমের কুঠুরি থেকে ছাড়া ;

11/02/2026

আমি আসলে আহামরি কোন অধ্যায় ন'ই, কখনো ছিলামও না কারোর কাছে। আমাকে ছাড়াও বাঁচা যায়, হাসা যায়, দিব্যি ভালো থাকা যায়। আমার জন্য কোন কিছু থমকে থাকে না। সব সময় উপেক্ষায় বরাদ্দ যার জীবনে, তার জন্য কে বা থাকবে অপেক্ষায়? আমি তেমন কারোর কাছে স্পেশাল কেউ না, খুব সাধারণ একজন মানুষ। যতোটা সাধারণ হলে কেউ মনে রাখে না অযথায়, অপচয় করে না মূল্যবান সময়। আমার অনুপস্থিতিতে আমার শূন্যতা টের পায় না কোথাও কেউ। বরং আমি একজন অপরাধী ঘৃণিত, দিন শেষে এটাই আমার প্রাপ্য ও অভিশাপ। আর হ্যাঁ..এটা অভিমানে না অনুভবে বলছি। কেনোনা -আগে আমি মানুষ জমাতাম আর এখন মানুষের থেকে দূরে সরে বেড়াই। ভয় লাগে ভীষণ মানুষের সঙ্গ,, যারা কিনা দিয়েছে আমায় নিঃসঙ্গ!

Address

Atwari Panchagarh
Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Alpha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Alpha:

Share