PSA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PSA, Media, Panchagarh, Panchagarh.

প্রেস ব্রিফিংজেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড় কর্তৃক পঞ্চগড় সদর থানার মামলা নং-২৮, তারিখ-২৭/০২/২০২৬ খ্রিঃ ধারা- ৩৯৪ পেনাল কোড ...
06/03/2026

প্রেস ব্রিফিং
জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড় কর্তৃক পঞ্চগড় সদর থানার মামলা নং-২৮, তারিখ-২৭/০২/২০২৬ খ্রিঃ ধারা- ৩৯৪ পেনাল কোড এর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, ০৬ জন আসামী গ্রেফতার, বিজ্ঞ আদালতে ০১ জন আসামীর ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মতে জবানবিন্দি প্রদান, লুন্ঠিত আলামত এবং ডাকাতি কাজে ব্যাবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার
২৭/০২/২০২৬ ক্রিঃ তারিখে রাত্রী অনুমান ০২.১০ ঘটিকার সময় পঞ্চগড় জেলার সদর থানার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা মৌজার জনাব মোঃ নুরুল্লাহ (প্রিন্সিপাল মফিজার রহমার কলেজ) এর বাড়ীতে সশস্ত্র একটি ডাকাত দল ডাকাতি করে অস্ত্রের মুখে জি্ম্মি করে ঘরে থাকা ওয়্যারড্রোপ, সুকেস ও ড্রেসিংয়ের ভিতরে রক্ষিত বিভিন্ন স্বর্ণালঙ্কার মোট ওজন আনুমানিক ৮ ভরি, মূল্য আনুমান ২০,০০,০০০/= (বিশ লক্ষ) টাকা, নগদ টাকা ২,২০,০০০/- (দুইলক্ষ বিশ হাজার) টাকা, যাহার প্রতিটি ১০০০/= টাকার নোট, একটি SYMPHONE Z72 এন্ড্রয়েড মোবাইল ফোন (সিম নং-০১৭৩৮২৮০২২২) লুন্ঠন করে। উক্ত সংবাদ প্রাপ্তির পর সদর থানায় নিয়মিত মামলা রুজু হলে পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয়ের নির্দেশনায় তাৎক্ষনিক এসআই/ মোঃ আবু হোসেন ও এসআই/মোঃ নাহিদ হাসান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় রহস্য উদঘাটন করে এবং গত ০৪/০৩/২০২৬ ইং তারিখ রাত ০২.০০ ঘটিকা হতে ০৩.০০ ঘটিকার মধ্যে পঞ্চগড়ের গাড়াতি ছিট মহল, পুকুরীডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী ১। মোঃ মজিবর রহমান (৩৫), পিতা-মিনহাজ আলী, মাতা-মজিরন, সাং-মাধইপাড়া ২। মোঃ রমজান আলী (৩০), পিতা-মৃত বছির উদ্দিন, মাতা-মোছাঃকবিতা, বেগম, সাং-পশ্চিম মাধইপাড়া ৩। মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা-মোঃ আবু আলম, মাতা-মোছাঃ আমেনা বেগম, সাং-জুগিভিটা ৪। মোঃ আশিক (১৯), পিতা-মোঃ হাবিব মাতা-মোছাঃ বিজলী বেগম, সাং- রাজমহল পূর্ব বাগান, ৫। মোঃ জুবায়ের (১৯) পিতা-মোঃ আজিজ মিয়া, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-রাজমহল পূর্ব বাগান, সর্ব ০২ নং হাফিজাবাদ ইউপি থানা ও জেলা-পঞ্চগড়দেরকে তাদের বাড়ী হতে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্যমতে ও দেখানো মতে লুন্ঠিত একটি স্মাট মোবাইল ফোন, একটি সিম কাড, ডাকাতি কাজে ব্যাবহৃত একটি সাবল, একটি ছোট চাকু, দুইটি বড় ছোরা উদ্ধার করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে গত ০৫/০৩/২০২৬ তারিখ রাত্রী ০১.৩৫ ঘটিকার সময় তার নিজ বাড়ি হতে উক্ত ডাকাতির মুল পরিকল্পনাকারী ক্ষতিগ্রস্ত নুরুল্লাহ পরিবারের প্রতিবেশী ধৃত আসামী মোঃ আলম (৩৭), পিতা মৃত আব্দুল জলিল, সাং-যুগিভিটা, থানা-সদর, জেলা-পঞ্চগড়কে পঞ্চগড় সদর থানার জিয়াবাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আলম বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ, ১৬৪ ধারায় জবানবন্দি এবং তথ্য প্রুযুক্তির সহায়তায় জানা যায়যে, উক্ত ডাকাতির মুল পরিকল্পনাকারী আসামী মোঃ আলম প্রিন্সিপাল নুরুল্লাহ এর প্রতিবেশী। সে খুব দরিদ্র লোক হওয়ায় তার সংসারে অভাব অনটন লেগে থাকত। ধৃত আলম নুরুল্লাহ সাহেব এবং তার ভাই এর নিকট এক বিঘা জমি বর্গা/আদি চেয়েছিলো। কিন্তু তারা তাকে জমি বগা না দিয়ে বলে যে, অন্য লোকেরা আধি করছে এখন যা পরে দিবো। নূরুল্লাহ সাহেব ১৮/০২/২০২৬ তারিখে হজ্বে যাওয়ার সময় তার বাড়িতে ডাকাতি করার কথা প্রতিবেশী আলমের মাথায় আসে। সে কামরুলের সাথে বিষ্য় টা শেয়ার করলে কামরুল বলে যে, আমার লোক আছে। কোন ব্যাপার না। আমরা কিছু দিন আগে জগদলে কয়েকটা ডাকাতি করেছি। সব অপারেশনে আমরা সফল। তারপর কামরুল আলমকে সাদ্দাম, মনির, জুবায়ের ওরফে জিদান এর সাথে পরিচয় করিয়ে দেয় এবং ঘটনার ০২ দিন আগে পরিকল্পনা করে। তারপর আলম, কামরুল, সাদ্দাম, মনির, জুবায়ের ওরফে জিদান একে একে সাদ্দামের বাড়ির পার্শ্বে রাতে এক গাছের নিচে একত্রিত হয় এবং পূ্র্ব পরিকল্পনা মতে ২৭/০২/২০২৬ তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় নুরুল্লাহ এর বাড়ির পশ্চিমে সুপারির রাগানের পার্শ্বে গ্রিল ছাড়া জানালা সাবল দিয়ে ভেঙ্গে এক এক করে তারা ঘরের ভিতর ঢুকে এবং ০৪ টি ঘরে কোন কিছু না পাওয়ায় ০৫ নম্বর ঘর যেখানে নূরুল্লাহ এর বৌ বাচ্চা শ্বাশুড়ি ঘুমিয়েছিলো সে ঘরে ঢুকে এবং নুরুল্লাহ এর বৌকে জাগ্রত করে । আলম মুখে মুখোশ পরে ছিলো। মনির নূরুল্লাহ এর বৌয়ের গলায় চাকু ধরে, সাদ্দাম নুরুল্লাহ এর শ্বাশুড়ীর গলায় ছুরি ধরে। বড় বাচ্চাটা ঘুম থেকে উঠে কান্না করলে জুবায়ের ওরফে জিদান তার গলায় চাকু ধরে নূরুল্লাহ সাহেবের বৌকে সবকিছু বের করে দিতে বলে না হলে বাচ্চাদেরকে মেরে ফেলবে। তখন তার বৌ ভয়ে তার ব্যাগে থাকা হাতের কানের গলার স্বর্ণা লঙ্কার দিয়ে দেয় এবং তারা আলমারি থেকে স্বর্ণালংকার বের করে নেয়। বড় বাচ্চাটার কান্না না থামলে আলম নুরু্ল্লাহ সাহেবের বৌ এর ব্যাগ থেকে কেক বের করে খাওয়ায় এরপর পানি খাওয়ায়। তারপর তারা ঘটনাস্থল থেকে বের হয়ে সাদ্দামের বাড়ির পার্শ্বে গাছের নিচে একত্রিত হয় এবং ওথান থেকে পাওয়া ৩০,০০০/-হাজার টাকা নগদ সমান ভাবে ভাগ করে নেয়। ০৭ টি ছোট ছোট স্বর্ণের জিনিস মনিরকে এবং ১২ টি বড় বড় স্বনের জিনিস কামরুলকে বিক্রি করার জন্য দেয়। ব্তমানে ধৃত আসামী সাদ্দাম, জুবায়ের ওরফে জিদান, রমজান, মজিবর এবং আশিক ০২ দিনের পুলিশী হেফাজতে রয়েছে এবং ধৃত আসামী আলম জেলহাজতে রয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে Tapal-100 নামীয় নেশাজাতীয় ওষুধ ৩০(ত্রিশ) পিসসহ মো: রহিদুল ইসলাম (৩২) ...
06/02/2026

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় অভিযান চালিয়ে Tapal-100 নামীয় নেশাজাতীয় ওষুধ ৩০(ত্রিশ) পিসসহ মো: রহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), পঞ্চগড় ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার জগদল বাজারে
ডিএনসি পঞ্চগড় জেলা কার্যালয়ের পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবির এঁর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জগদল বাজারে অভিযান চালায়।

আমাদের সম্মানিত জেলা প্রশাসক (ডিসি) Sabet Ali মহোদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। আমরা সকলে তাঁর দ...
15/09/2025

আমাদের সম্মানিত জেলা প্রশাসক (ডিসি) Sabet Ali মহোদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।
আমরা সকলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।
আল্লাহ্‌ তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

 #পঞ্চগড় সদর উপজেলার  #চাকলাহাট বাজার  #ব্যাবসায়ী  #সমবায়  #সমিতি লিঃ এর সাধারণ সভা-২০২৫  #অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫-সে...
15/09/2025

#পঞ্চগড় সদর উপজেলার #চাকলাহাট বাজার #ব্যাবসায়ী #সমবায় #সমিতি লিঃ এর সাধারণ সভা-২০২৫ #অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫-সেপ্টেম্বর) সকালে চাকলাহাট #ইউনিয়ন #পরিষদ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে #প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা #বিএনপির সভাপতি মোঃ আবু দাউদ প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রবিউল ইসলাম, চেয়ারম্যান ৫নং চাকলাহাট ইউনিয়ন ইউনিয়ন পরিষদ। মোঃ উসমান আলী, সভাপতি ৫নং চাকলাহাট ইউনিয়ন বিএনপি। মোঃ নাজির হোসেন, সাধারণ সম্পাদক ৫নং চাকলাহাট ইউনিয়ন বিএনপি। মোঃ আলম হক, সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক দল পঞ্চগড়। মোঃ রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড বিএনপি চাকলাহাট ইউনিয়ন। মোঃ আবু আলম সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। সভাপতিত্ব করেন, মোঃ আশরাফুজ্জামান রতন সভাপতি চাকলাহাট বাজার ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ। সাধারণ সভায় ব্যবসায়ীদের নানামুখী সমস্যা ও সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে করণীয় শীর্ষক আলোচনা করা হয়। পাশাপাশি চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে চলমান কমিটি আনুষ্ঠানিক ভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তী কমিটি গঠন পর্যন্ত সমিতির কার্যক্রম পরিচালনার জন্য মোঃ আবু দাউদ প্রধান 'কে প্রধান আহব্বায়ক করে ৫ সদস্যের আহব্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু দাউদ প্রধান বলেন, বর্তমানে বাজার গুলো'তে মাদক ও জুয়া খেলার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের সবার জন্য উদ্বেগের কারণ। এটা বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। কাউকে জুয়া খেলতে দেখলে বা মাদক সেবন করতে দেখলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করতে হবে। বাজারের ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যে সৌহার্দমূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। বাকিতে কেনাবেচার ক্ষেত্রে অবশ্যই বাকির খাতায় তারিখ উল্লখ করে গ্রহীতার স্বাক্ষর নিতে হবে। যাতে পরবর্তীতে লেনদেন এর বিষয়ে কোন বিবাদ সৃষ্টি না হয়। পরিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমিতি এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

পঞ্চগড় সদরের ধাক্কামাড়া ইউনিয়নের বকুলতলা প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক মধ্য বয়সী নারী এনজিও কর্মি গণধর্ষণের শিকার। ব...
15/09/2025

পঞ্চগড় সদরের ধাক্কামাড়া ইউনিয়নের বকুলতলা প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক মধ্য বয়সী নারী এনজিও কর্মি গণধর্ষণের শিকার। বাংলাদেশ সংবাদ অনুসন্ধানে জানাযায়, আজ রবিবার ১৪ সেপ্টম্বর রাতে আলমগীর নামে এক ব্যাক্তি সহ তিন ব্যাক্তি এই ধর্ষনের সাথে জরিতর থাকার অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই নারীকে হত্যার চেষ্টা করা হলে তার চিতৎকারে স্থানিয়রা এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। সুত্রে জানাগেছে এর আগে রাত ৮ টার সময় পঞ্চগড় রেল স্টেশন এলাকা হতে কৌশলে ওই নারীকে কমলাপুর নিয়ে যাওয়ার কথা বলে বকুলতলা এলাকায় নিয়ে গণধর্ষন করে। বর্তমান ওই নারী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। বিস্তারিত জানতে বাংলাদেশ সংবাদে চোখ রাখুন....

#ধর্ষণ #গণধর্ষন #নারী #পুলিশ #হেফাজত #ধাক্কামাড়া #পঞ্চগড় #সদর জেলা পুলিশ, পঞ্চগড় - District Police,Panchagarh জেলা প্রশাসন, পঞ্চগড়

14/09/2025

#ডাকসু #নির্বাচনে #ছাত্রদল #পরাজয়ে যে বক্তব্য দিলেন #দেওয়ানগঞ্জ #উপজেলা #বিএনপি'র #সহ-সভাপতি #সরোয়ার-ই-আলম

 #পঞ্চগড়  #শহরে দিনের পর দিন বাড়িতে চলে  #রমরমা  #মধুচক্রের  #আসর।  #মধুচক্র  #চলাকালীন  #পুলিশের হাতে  #গ্রেফতার ৫ জন।...
12/09/2025

#পঞ্চগড় #শহরে দিনের পর দিন বাড়িতে চলে #রমরমা #মধুচক্রের #আসর। #মধুচক্র #চলাকালীন #পুলিশের হাতে #গ্রেফতার ৫ জন। #চাঞ্চল্য #ছড়িয়েছে পঞ্চগড় #শহরে। এমন আরো #অনেক #কয়েকটি #চক্র আছে বলে তথ্য মিলছে। শুধু মধু চক্র নয় মানুষকে #কৌশলে ডেকে এনে #লক্ষ লক্ষ #টাকা #ধান্ধা করে এই চক্র গুলো।

পঞ্চগড় শহরের #স্টেডিয়াম সংলগ্ন #ব্যস্ততম এলাকায় #বাড়ীতে জমিয়ে চলছিলো #দেহব্যাবসা/মধুচক্রের কারবার। সন্ধ্যা নামলে বহু দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতো ওই এলাকায়। বৃহস্পতিবার গভির রাতে গোপন সূত্রে খবর পেয়ে স্থানিয়দের নিয়ে অভিযান চালিয়েছে পঞ্চগড় সদর থানা পুলিশ। বাড়ীর মালিক ও দুই যুবক এবং দুই দেহ ব্যাবসায়ী নারী সহ মোট ৫ জন আটক হওয়ার পর প্রকাশ্যে আসে এই চক্রের কার্যকলাপ। আটক কৃতদের থানায় নিয়েছে পুলিশ। ঘটনার জেনে চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্চগড় শহরে জুরে।

দিনের পর দিন বাড়িতেই চলতো মধুচক্রের কারবার। সেই চক্র প্রকাশ‍্যে আনলো পঞ্চগড় সদর থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পঞ্চগড় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজন নারী ও দুজন যুবকে আটক করা হয়েছে। এসময় বাড়ির মালিককে সেই বিষয় জানতে চাওয়া হলে তাঁরা কোনও সদুত্তর না দিতে পারায় গ্রেফতার করে জিজ্ঞাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। কতদিন ধরে এই আসর চলছে তা খতিয়ে দেখছে তারা। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না তা তদন্তে করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মধুচক্রের জন্য বাড়িটি ভাড়া দেওয়া হতো। এই মহিলাদের বিভিন্ন জায়গা থেকে এনে ওই বাড়ির দু'টি ঘরে মধুচক্রের আসর বসাত। আটক ওই দুই মহিলা ২-৫ বছর ধরে এই কাজ করার কথা স্বীকার করেছে ।
আরো বিস্তারিত থানা থেকে জেনে নিবেন...

অপরাধ করলে স্বাস্তি নিশ্চিত। এটা সবার বোঝা উচিত। #বগুড়ায়  #পেট্রোল  #পাম্পের এক  #ক্যাশিয়ারকে  #হত্যার ঘটনায়  #জড়িত সন্দ...
08/09/2025

অপরাধ করলে স্বাস্তি নিশ্চিত। এটা সবার বোঝা উচিত।
#বগুড়ায় #পেট্রোল #পাম্পের এক #ক্যাশিয়ারকে #হত্যার ঘটনায় #জড়িত সন্দেহে #রাকিবুল ইসলাম ওরফে #রতন (২৬) নামের এক #কর্মচারীকে #গ্রেপ্তারের কথা #জানিয়েছে #পুলিশ। রোববার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া #জেলা #পুলিশের #গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
#বিষয়টি #নিশ্চিত #করেছেন #ডিবির #ইনচার্জ (পরিদর্শক) ইকবাল হাসান। তিনি জানান, হত্যার ঘটনার পরপর রতন বগুড়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে #কালিয়াকৈরের #মৌচাক এলাকা থেকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। আটকের সময় তার কাছে #নিহতের মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড়ের বিভিন্ন অফিসে বহাল তবিয়তে এমন অনেকেই এখনও আছে।
08/09/2025

পঞ্চগড়ের বিভিন্ন অফিসে বহাল তবিয়তে এমন অনেকেই এখনও আছে।

আজ একটি  #হৃদয়বিদারক ঘটনা সাক্ষী হইলাম  #পঞ্চগড়  #রেলওয়ে  #স্টেশন  #পুকুরে একটি আনুমানিক ৯ বছরের  #বাচ্চা  #পানিতে পড...
08/09/2025

আজ একটি #হৃদয়বিদারক ঘটনা সাক্ষী হইলাম #পঞ্চগড় #রেলওয়ে #স্টেশন #পুকুরে একটি আনুমানিক ৯ বছরের #বাচ্চা #পানিতে পড়ে #মারাগেছে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
এখনো সেই পুকুরে বাচ্চাদের জুতা ভাসতেছে ।বাচ্চাটির বাসা মীরগড়ে রেলস্টেশনে ফুপির বাসায় মেহমান খাইতে আসছে বাচ্চাটি ।
বাচ্চাটিকে আমি মৃত অবস্থায় উদ্ধার করেছি।

Address

Panchagarh
Panchagarh
5000

Website

Alerts

Be the first to know and let us send you an email when PSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category