Protidiner Panchagarh

Protidiner Panchagarh Journalists

29/08/2026

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল তেঁতুলিয়া, অভিযুক্তের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ

14/08/2026

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারী চৌরাস্তা এলাকায় জমি নিয়ে বিরোধের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত পরিমাণের চেয়েও বেশি জমি বিক্রি করে দেওয়ার পরও ওই জমির ওপর নতুন করে দাবি করছে একটি পক্ষ।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি বিক্রির সময় নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি জমি হস্তান্তর করা হলেও পরবর্তীতে আরও জমি নিজেদের বলে দাবি করা হচ্ছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাও বিরাজ করছে

03/08/2026

চলছে... গানে গানে জুলাই
পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে চলছে “গানে গানে জুলাই” আয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণে সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠেছে একাডেমি প্রাঙ্গণ।

01/08/2026
01/08/2026

পঞ্চগড়ের ধামোর সীমান্তে মানবিক উদ্যোগ
সীমান্তবর্তী দরিদ্র ও চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে ১৮ বিজিবি।
এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। দূর-দুরান্ত থেকে আসা সাধারণ মানুষ এই সেবায় উপকৃত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পঞ্চগড় ব্যাটালিয়ান (১৮ বিজিবি)-কে এই মহতী উদ্যোগের জন্য।

18/07/2026

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম ডাক্তার সংকট

16/07/2026

পঞ্চগড়ের বোর্ডবাজার (অমরখানা) এলাকায় লটারি (লটারি) বিক্রি করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এমদাদ হোসেন নামে এক ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী এমদাদ হোসেন জানান, তিনি প্রতিদিনের মতো বোর্ডবাজার এলাকায় লটারি টিকিট বিক্রি করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে অশোভন আচরণ (লাঞ্ছিত) করেন এবং নানা ধরনের হুমকি ও অপমানজনক কথা বলেন। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তেঁতুলিয়ায় মাদকসহ দুই যুবক আটকপঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে মাদকসহ দুই যুবককে আটক করা হয়েছে।জানা যায়, ভজনপুর...
25/06/2026

তেঁতুলিয়ায় মাদকসহ দুই যুবক আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে মাদকসহ দুই যুবককে আটক করা হয়েছে।
জানা যায়, ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পরে আটককৃত দুই যুবককে তেঁতুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

25/06/2026

তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শুরু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উফসি) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

Address

Panchagarh
5030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Protidiner Panchagarh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share