17/05/2026
জন্ম সনদ দিয়ে এন আইডি এনালগ এবং স্মার্ট কার্ড করা হইছে, মানে হলো জন্ম সনদেরও উপরে এন আইডি স্মার্ট কার্ড,কিন্তু এই সোনার বাংলাদেশে এন আইডি স্মার্ট কার্ডের চেয়েও জন্ম সনদ করাটা বেশি কঠিন হয়ে গেছে, আরে বাবা যেখানে আমার এন আইডি স্মার্ট কার্ডই আছে সেখানে জন্ম সনদের কাজ কি, আমার সকল তথ্যতো স্মার্ট কার্ডে আছেই, আর যার স্মার্ট কার্ড আছে আমি মনে করি তার জন্ম সনদের কোনো কাজই নাই, কারণ জন্ম সনদের বাপইতো স্মার্ট কার্ড নাকি, আর যদি স্মার্ট কার্ডের কোনো কাজই না থাকে তাহলে এটা বাদ দিয়ে দেয়াই উত্তম, এন আইডি দিয়ে শুধু সিম বায়োমেট্রিক করা ছাড়াতো এন আইডির কোনো কাজই নাই, হায়রে সোনার বাংলাদেশ, সন্তানের জন্ম সনদ করতে গেলে বাবা মায়ের অনলাইন জন্ম সনদ বাধ্যতামূলক, আরে ভাই আমার যেখানে এই আইডি স্মার্ট কার্ড আছেই সেখানে অনলাইন জন্ম সনদের কাজ কি, অযথাই মানুষকে হয়রানি করা হচ্ছে, এই দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের মাথায় কি নূন্যতম এই জ্ঞ্যানটা কাজ করেনা নাকি আর মানুষ এতোকিছু নিয়ে এতো ধরনের জ্ঞ্যান দেয় সামান্য এই বিষয়টা দেশের মানুষের চোখে পড়েনা নাকি।
এই দেশে জন্মগ্রহণ করে আমাদের কিছু কিছু জনগণের অবস্থাতো, মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের চেয়েও খুব বেশি খারাপ, এই দেশে সকল সুযোগ সুবিধা পায় এস আলমের মতো আর বসুন্ধরার মতো বড় বড় শিল্পপতিরা।