14/10/2025
সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাবেন?
১. অনেকের মাঝে থেকেও সঙ্গীকে আলাদা করেই গুরুত্ব দিন। বোঝান, আপনি পাশেই আছেন। যদি দূরে যেতে হয়, তাহলেও প্রতিদিন বোঝাতে হবে আপনি তার কথা ভাবেন, তার প্রতিটি সমস্যায় পাশেই থাকবেন।
২. সম্পর্কে কোনো জড়তা রাখবেন না। সম্পর্ক সহজ করে তুলতে কোনো কিছু চেপে না রেখে মন খুলে বলে দিন। এমনকি, সঙ্গীর কোনো আচরণও খারাপ লাগলে, তা সোজাসুজিই বলুন।
৩. প্রতিশ্রুতি দিলে তা রাখার চেষ্টা করুন। কথা দিয়ে কথা না রাখার অভ্যাসে বিদ্বেষ বাড়তে থাকে। সম্পর্কেও তার প্রভাব পড়ে। দেখা করবেন বলে দেখা দিলেন না, কিংবা ফোন করার কথা বেমালুম ভুলে গেলেন, দীর্ঘ দিন এমন চলতে থাকলে সমস্যা বাড়বে বই কমবে না।