14/03/2026
বাংলাদেশে একজন গ্র্যাজুয়েট তৈরিতে রাষ্ট্রের বিনিয়োগ
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একজন শিক্ষার্থীকে পড়াশোনা করাতে রাষ্ট্রকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এই ব্যয়ের বড় অংশই আসে দেশের করদাতাদের কাছ থেকে।
✅ ২০২২ সালের তথ্য অনুযায়ী শিক্ষার্থীপ্রতি ব্যয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে একজন শিক্ষার্থীর পেছনে গড়ে প্রায় ৪ লাখ ৬৬ হাজার টাকা ব্যয় হয়।
✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ব্যয় প্রায় ২ লাখ ১৮ হাজার ৫৫৭ টাকা।
✅ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা,
✅ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রায় ৯২ হাজার ২৪২ টাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রায় ১ লাখ ৫৩ হাজার ১৭৮ টাকা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১ লক্ষ ২৪ হাজার ২৩১টাকা
এ ছাড়া তুলনামূলক কম ব্যয়ের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীপ্রতি ব্যয় প্রায় ৪৩ হাজার ২২ টাকা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে গড়ে একজন শিক্ষার্থীর জন্য ব্যয় হয়েছে প্রায় ৪৪ হাজার টাকা।
বিশেষজ্ঞদের মতে উচ্চশিক্ষায় এই ব্যয় মূলত দেশের মানবসম্পদ উন্নয়নের জন্য রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।
কারণ একজন গ্র্যাজুয়েট তৈরি হওয়া শুধু ব্যক্তিগত সাফল্য নয়। এটি দেশের মানুষের করের অর্থ দিয়ে গড়ে ওঠা একটি সামাজিক দায়িত্বও।