Nstu clouds

Nstu clouds Alhamdulillah for everything

জনমানবহীন নোবিপ্রবিতে "নীরবতাই" যেন একচ্ছত্র অধিপতি!
18/03/2026

জনমানবহীন নোবিপ্রবিতে "নীরবতাই" যেন একচ্ছত্র অধিপতি!

বাংলাদেশে একজন গ্র্যাজুয়েট তৈরিতে রাষ্ট্রের বিনিয়োগবাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একজন শিক্ষার্থীকে পড়াশোনা করাতে...
14/03/2026

বাংলাদেশে একজন গ্র্যাজুয়েট তৈরিতে রাষ্ট্রের বিনিয়োগ

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একজন শিক্ষার্থীকে পড়াশোনা করাতে রাষ্ট্রকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এই ব্যয়ের বড় অংশই আসে দেশের করদাতাদের কাছ থেকে।

✅ ২০২২ সালের তথ্য অনুযায়ী শিক্ষার্থীপ্রতি ব্যয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে একজন শিক্ষার্থীর পেছনে গড়ে প্রায় ৪ লাখ ৬৬ হাজার টাকা ব্যয় হয়।

✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ব্যয় প্রায় ২ লাখ ১৮ হাজার ৫৫৭ টাকা।

✅ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা,

✅ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রায় ৯২ হাজার ২৪২ টাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রায় ১ লাখ ৫৩ হাজার ১৭৮ টাকা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১ লক্ষ ২৪ হাজার ২৩১টাকা
এ ছাড়া তুলনামূলক কম ব্যয়ের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীপ্রতি ব্যয় প্রায় ৪৩ হাজার ২২ টাকা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে গড়ে একজন শিক্ষার্থীর জন্য ব্যয় হয়েছে প্রায় ৪৪ হাজার টাকা।

বিশেষজ্ঞদের মতে উচ্চশিক্ষায় এই ব্যয় মূলত দেশের মানবসম্পদ উন্নয়নের জন্য রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

কারণ একজন গ্র্যাজুয়েট তৈরি হওয়া শুধু ব্যক্তিগত সাফল্য নয়। এটি দেশের মানুষের করের অর্থ দিয়ে গড়ে ওঠা একটি সামাজিক দায়িত্বও।

18/02/2026

আগামী সাত দিনের মধ্যে নোবিপ্রবি উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারকে পদত্যাগের দাবী নোবিপ্রবি বিএনপি পন্থী শিক্ষক সংগঠন সাদা দলের

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নতুন বাস শিডিউল প্রকাশ।
18/02/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নতুন বাস শিডিউল প্রকাশ।

বিভিন্ন মেয়াদে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থীকে...
17/01/2026

বিভিন্ন মেয়াদে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থীকে...

17/01/2026

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (NST) ফেলোশিপ ২০২৫–২৬ অর্থবছরে বায়োলজিক্যাল এন্ড মেডিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে সারাদেশে ১২৪০ জনের মধ্যে প্রথম হয়েছেন নোবিপ্রবি মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী রোজেলিনা আক্তার মনিকা।

নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভার আয...
13/01/2026

নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অডিটরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভার আয়োজন করেছে নোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

10/01/2026

প্রসব জনিত জটিলতার কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর সিফাত মিম ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নোবিপ্রবি "ইনস্টিটিউট অব ইনফরমেশন সাইন্সেস (আইআইএস)" ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন "ইনফরমেশন সাইন্স এ্যান্ড...
05/01/2026

নোবিপ্রবি "ইনস্টিটিউট অব ইনফরমেশন সাইন্সেস (আইআইএস)" ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন "ইনফরমেশন সাইন্স এ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট" বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সাবিহা তাসমিম। তিনি নোবিপ্রবি সাংবাদিক সমিতির ৫ম কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন।

২০২৫–২৬ অর্থ বছরের ৬ষ্ঠ একনেক সভায় অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকার বিশাল প্রকল্প। অনুমোদনের খবর প্রকাশ পেত...
03/12/2025

২০২৫–২৬ অর্থ বছরের ৬ষ্ঠ একনেক সভায় অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকার বিশাল প্রকল্প। অনুমোদনের খবর প্রকাশ পেতেই উপাচার্য অধ্যাপক ড মুহাম্মদ ইসমাইলকে তাৎক্ষণিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক আতাউর রহমান।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nstu clouds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share