27/02/2026
" কখনো কখনো মহান সৃষ্টিকর্তা আমাদেরকে একা করে দেন, একা মানে একদম একা । সে সময় গুলোতে এমন এক নিঃসঙ্গ মুহূর্ত আসে, যখন আপন মানুষরাও পাশে থেকেও দূরে মনে হয়। চারপাশ ভরা মানুষ, তবুও হৃদয় শূন্য। কিন্তু সেই একাকীত্বই মানুষকে শেখায়— জীবনের আসল অর্থ, ধৈর্যের শক্তি, আর বিশ্বাসের গভীরতা।
যখন কেউ থাকে না, তখনই বোঝা যায়— আসলে আমরা একা নই। এক অদৃশ্য শক্তি অনবরত ছায়া হয়ে পাশে থাকে।
ইউনুস (আ.) সমুদ্রের গভীরে মাছের পেটে বন্দী ছিলেন, সেই দুঃসহ নিঃসঙ্গ মুহূর্তেও সৃষ্টিকর্তা তাঁর সাথেই ছিলেন— ডাক শুনেছেন, মুক্তি দিয়েছেন।
সহস্র উদাহরণ যার শেষ নেই।
জীবনে অন্ধকার সময় আসে তা ক্ষনিকের, হয়তো মানুষ দূরে সরে যায়, কিন্তু মহান সৃষ্টিকর্তা কখনো দূরে যান না। নিঃসঙ্গতার গভীর রাতের পরই আসে ভোরের আলো।”