OMAR FARUK TV

OMAR FARUK TV Islamic page

14/08/2026

পৃথিবীতে কাউকে জীবনে বেশি ভালবাসবেন না।

31/07/2026
 #পোশাকবিহীন_এসেছিলাম_কাফনের_জন্য_এত_আয়োজন 😭বিখ্যাত উর্দু কবি"মির্জা আসাদুল্লাহ খান গালিব"[Mirza Asadullah Khan Ghalib] ...
13/07/2026

#পোশাকবিহীন_এসেছিলাম_কাফনের_জন্য_এত_আয়োজন 😭

বিখ্যাত উর্দু কবি
"মির্জা আসাদুল্লাহ খান গালিব"
[Mirza Asadullah Khan Ghalib]
জন্মঃ ২৭ ডিসেম্বর ১৭৯৭, আগ্রা
মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ১৮৬৯, দিল্লি

তিনি বলেছিলেন:
পৃথিবীতে পোশাকবিহীনই এসেছিলে হে গালিব,
একটুকরো কাফনের জন্য এতো দীর্ঘ সফর করলে!

#আজ ২০২৬ সালের বন্যায় সেই কথাটা বুকের ভেতর তীরের মতো বিঁধছে।

#বন্যার কারণে কবর দিতে না পেরে এভাবে ভাসছে লাশ 😭*

চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, কুড়িগ্রামের পানিতে ভেসে যাচ্ছে মানুষের শেষ ঠিকানা।
যার জানাজা পড়ানোর কেউ নেই, কাফন দেয়ার কাপড় নেই, মাটি দেয়ার শুকনো জায়গা নেই।

যে মানুষটা সারাজীবন দুনিয়ার জন্য বাড়ি-গাড়ি-টাকা জমালো,
আজ তার জন্য ৩ হাত মাটিও নেই।

*ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন*

আল্লাহর রাসূল ﷺ বলেছেন:
*"মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করো"* [বুখারী: ১৩১৫]
কিন্তু আজ পানির কারণে আমরা সেই অধিকারটুকুও দিতে পারছি না।

*হে আল্লাহ!*
যারা পানিতে ভেসে শাহাদাত বরণ করেছে, তাদেরকে শহীদের মর্যাদা দাও।
যাদের লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি, তাদের পরিবারকে সবরে জামিল দাও।
আর আমাদেরকে এই বিপদে তাদের পাশে দাঁড়ানোর তাওফিক দাও। *আমীন*

আসুন, আমরা বেঁচে থাকতে থাকতেই আখেরাতের কাফনের ব্যবস্থা করি।
দুনিয়া ক্ষণস্থায়ী। কবরই আমাদের আসল ঠিকানা।
Omar Faruk tv

#বন্যা২০২৬ #মানবতা #আখেরাতের_প্রস্তুতি

11/07/2026

||গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা সকলের শোনা উচিত||
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক||

📝স্বামীর জীবনে নেককার স্ত্রীর প্রভাব 🖊দুনিয়ার মোহ এক অদ্ভুত মরীচিকা। এর পেছনে মানুষ যত ছোটে, তার তৃষ্ণা যেন তত বেড়েই চলে...
08/07/2026

📝স্বামীর জীবনে নেককার স্ত্রীর প্রভাব 🖊
দুনিয়ার মোহ এক অদ্ভুত মরীচিকা। এর পেছনে মানুষ যত ছোটে, তার তৃষ্ণা যেন তত বেড়েই চলে। অধিক পাওয়ার এই অন্তহীন প্রতিযোগিতায় পড়ে মানুষ অনেক সময়ই ভুলে যায় রিযিকের পবিত্রতার কথা। হালাল-হারামের সীমারেখা বিস্মৃত হয়ে সাময়িক লাভের আশায় মানুষ মিথ্যা কসম ও প্রতারণার আশ্রয় নেয়। অথচ দুনিয়াবী এই ছোট্ট জীবনে পাহাড়সম হারাম সম্পদের চেয়ে এক চিমটি হালাল রিযিকের বরকত অনেক বেশী প্রশান্তি দায়ক। আর এই হালাল রিযিকের পথে অবিচল থাকতে একজন নেককার ও অল্পে তুষ্ট জীবনসঙ্গীনীর ভূমিকা অনস্বীকার্য। একজন দ্বীনদার স্ত্রী কেবল সংসারের আলোই নন, বরং তিনি স্বামীর আখেরাতমুখী জীবনের এক মযবূত খুঁটি। আসুন! সালাফদের সোনালী যুগের এমনই একটি হৃদয়স্পর্শী কাহিনী থেকে আমরা শিক্ষা নেই, যা আমাদের অন্তরকে নাড়া দেবে এবং নতুন করে ভাবতে শেখাবে।
বিস্তারিত পড়তে কমেন্ট বক্সের লিংকে ক্লিক করুন👇
📝 ইতিহাসের পাতা থেকে
📝 জুলাই ২০২৬
📚 মাসিক আত-তাহরীক

16/06/2026

☘️যারা বিয়ের সময় দ্বীনদার মেয়ে খুজেন তাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক💯 কার্যকরী

কুফু মিলিয়ে বিবাহ করুন!অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে!আসুন জেনে নেই কুফু কী?❑ কুফু(كَفُؤ) কি??বিয়ের ক্ষ...
31/03/2026

কুফু মিলিয়ে বিবাহ করুন!

অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে!
আসুন জেনে নেই কুফু কী?

❑ কুফু(كَفُؤ) কি??
বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم «تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ»

“তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।” [ইবনু মাজাহ, হা/১৯৬৮]

●এখন 'কুফু'-র অর্থ কি?
“কুফু”(كَفُؤ) একটি আরবী শব্দ; যার অর্থ সমান,সমতুল্য,সমতা,সমকক্ষ[২]।

ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে “কুফু” বলে।

●বিয়ের ক্ষেত্রে “কুফু” কেন গুরুত্বপূর্ণ আসুন একটি উদাহরণ দেখি:

মনে করুন, A একটি দ্বীনদার মেয়ে এবং B একটি বেদ্বীন ছেলে। একজন দ্বীনদার, অপরজন বেদ্বীন; দুজনের মধ্যে কুফু নেই। তারপরও দুজনের বিয়ে হলো, মেয়েটি যেহেতু দ্বীনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দ্বীনকে টেনে আনে, চায় প্রতিটি ক্ষেত্রে দ্বীনের ছাপ থাকুক। অপরপক্ষে বেদ্বীন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে, চাইবে সবকিছুই হোক দ্বীনের বাঁধনমুক্ত। ফলস্বরূপ অশান্তি। শেষ পরিণতি 'তালাক'।

এবার আরেকটি উদাহরণ দেখি:

মনে করুন, আপনার মাসিক আয় দশ হাজার টাকা। আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা। অর্থনৈতিক অবস্থানে 'কুফু' নেই। কি মনে হয় সুখে থাকবেন? নাহ।

হাতি-ওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতি রাখার মত ঘর নিজেকে বানাতে হবে।

অতএব, আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এরমধ্যেই মানিয়ে চলতে পারবে। নয়তো বিয়ের পর শুনতে হতে পারে, ‘ভুল করেছি তোমায় বিয়ে করে, দাও এবার আমার হাতটি ছেড়ে’।

তাই সবদিক দিয়ে নিজের চলাফেরা, পোশাক আশাক, বাড়িঘর, থাকা খাওয়ার মান যেমন, ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিত। এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবেনা, খোঁটা দেবেনা; ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবেনা। এককথায় প্রায় সব বিষয়ে 'কুফু' বিবেচনা করেই বিয়ের পিঁড়িতে বসা উচিত। নচেৎ পরবর্তী সময়ে 'ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে'।

যদি সবকিছুতেই 'কুফু' মিলে যায় তবে তো সোনায় সোহাগা এবং এমন দাম্পত্য হবে চিরসুখের। পক্ষান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুজনের মধ্যেই দ্বীনদারী থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট।

(এক কথায়- স্বামী স্ত্রী দুজনের মধ্যে রুজি রোজগার দিন ইসলাম ব্যাপারে খাওয়া দাওয়া ব্যাপারে কাপড়-চোপড় ঘরবাড়ি ব্যাপারে মনোমালিন্য নিজের ভিতর যেন না আসে। এবং কোন ছেলে তার আর্থিক অবস্থার চাইতে বেশি মেয়ের আর্থিক অবস্থা যদি থাকে তাহলে নেগলেট করতে পারে ) আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না আমার বাড়িতেই ভালো আমি ছিলাম বলবে। (স্বামীর সব কিছুর উপর সন্তুষ্ট যেন থাকতে পারে, অসন্তুষ্ট যেন না হয় )
সংগৃহীত
:
#হাদিস

30/03/2026

☘️শাওয়াল মাসের ছয়টি সিয়ামের ফজিলত||ওমর ফারুক||২০২৬||

28/03/2026

সারা বিশ্বে একটিমাত্র দেশ যার সংবিধান হলো "আল্লাহর কিতাব ও তাঁর রাসূল ﷺ-এর সুন্নাহ", একটিমাত্র দেশ যা ‘তাওহীদের দেশ’ হিসেবে পরিচিত। আর একটিমাত্র দেশ যেখানে কোনো গির্জা, মাজার বা ই-হু-দি উপাসনালয় নেই।
সেই দেশ হলো- "সৌদি আরব"
হে আল্লাহ! আপনি এদেশকে ইসলাম ও মুসলমানদের জন্য নিরাপদ রাখুন এবং সকল মুসলিম দেশকে শত্রুদের আক্রমণ ও ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। হে বিশ্বজগতের প্রতিপালক! শত্রুদের ষড়যন্ত্র তাদের ওপরই ফিরিয়ে দিন।”

Address

Nawabganj, Rajshahi Division, Dhaka
Patgram

Telephone

+8801732565562

Website

Alerts

Be the first to know and let us send you an email when OMAR FARUK TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OMAR FARUK TV:

Shortcuts

Share

Category