Arif Titu

Arif Titu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arif Titu, Media, patuakhali, Patuakhali.

শোক সংবাদ, শোক সংবাদ আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য পটুয়াখালী জেল...
03/07/2026

শোক সংবাদ, শোক সংবাদ
আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সদস্য,পটুয়াখালী জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির মাহমুদ সেলিম ভাই, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাহার মৃত্যুতে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

পটুয়াখালীতে ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতের দাবিতে মানববন্ধনদাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিপটুয়াখালী প...
30/06/2026

পটুয়াখালীতে ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতের দাবিতে মানববন্ধন
দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ আরিফ হোসেন টিটু

ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালীর ব্যবসায়ী, পরিবহন মালিক- শ্রমিক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকরা বলেছেন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন, শিল্পায়ন এবং নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা সময়ের দাবি। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় পটুয়াখালী কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাস মালিক সমিতির কাউন্টার ইনচার্জ মো. সাইফুল মৃধা কর্মসূচি সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. কামাল হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, চেম্বারের পরিচালক বশির হোসেন খান, পরিচালক শফিকুল ইসলাম খান শাহিন এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. খলিলুর রহমান।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও বরিশাল বিভাগের উন্নয়নে সমন্বিত কোনো মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ১০ জেলার যোগাযোগের একমাত্র ভরসা ভাঙ্গা- কুয়াকাটা মহাসড়ক এখনও অধিকাংশ স্থানে দুই লেনের। ২৪ থেকে ৩৬ ফুট প্রশস্ত এই সড়ক দিয়েই প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে। পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বাড়ছে প্রাণহানি ও দুর্ভোগ।

তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং পটুয়াখালীতে গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড)। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক ও প্রশস্ত মহাসড়কের কোনো বিকল্প নেই। বর্তমান সরু সড়ক দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

চেম্বার সভাপতি অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, এটি কোনো ব্যক্তি বা দলের দাবি নয়, এটি পুরো দক্ষিণাঞ্চলের মানুষের ন্যায্য দাবি। ভাঙ্গা- কুয়াকাটা মহাসড়ক দ্রুত ছয় লেনে উন্নীত করা হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন, শিল্পায়ন এবং নিরাপদ যাতায়াতে নতুন গতি আসবে।

তিনি বলেন, আমাদের দাবি উপেক্ষা করা হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দক্ষিণাঞ্চলের মানুষের এই ন্যায্য দাবি তুলে ধরা হবে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আমরা আশা করি।

বক্তারা আরও বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক কেবল একটি সড়ক নয়, এটি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লাইফলাইন। পর্যটন, কৃষি, মৎস্য, শিল্প ও বন্দরভিত্তিক অর্থনীতির বিকাশে এই মহাসড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সড়কটি প্রশস্ত না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনা, যানজট ও দীর্ঘ ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ছয় লেনের মহাসড়ক নির্মাণ হলে দুর্ঘটনা কমবে, যাতায়াত সহজ হবে এবং নতুন শিল্প-কারখানা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। চলতি বাজেটে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে বিশেষ বরাদ্দ না থাকায় জাতীয় সংসদেও ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল বিভাগের একাধিক সংসদ সদস্য। একই দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী, বরিশালসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়েছে। দিন দিন এ আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে।

মানববন্ধনে ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা দলমত নির্বিশেষে দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে ভাঙ্গা- কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পাশাপাশি প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানান।

কর্মসূচির শেষে আয়োজকরা বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে পটুয়াখালীসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। # #

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ আরিফ হোসেন ট...
25/06/2026

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে সাত হাজার পাচঁশত পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।

পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ আরিফ হোসেন টিটু

পটুয়াখালী দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় ২৫ জুন বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিটে কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে প্রায় ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থসহ শাহীন হাওলাদার (৩৫) নামে একজন মাদক কারবারিকে আটক করে।জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Address

Patuakhali
Patuakhali

Telephone

01701094128

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Titu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category