Napa Extra

Napa Extra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Napa Extra, Media/News Company, Patuakhali Sadar, Patuakhali, Patuakhali.

"দৈনিক পটুয়াখালী জনবার্তা” হলো পটুয়াখালীর লোকাল খবর ও জেলা এবং বিভাগ ভিত্তিক তথ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম। আমরা সঠিক ও নির্ভরযোগ্য খবর প্রকাশ করি এবং এলাকার মানুষের স্বার্থে সংবাদ প্রচার করি। 🤝 ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

✅শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত...
13/03/2026

✅শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

✅তিনি বলেছেন,ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়ার আয়োজন করতে পারবে না।

✅শুক্রবার (১৩ মার্চ) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

✅অনুষ্ঠানে যাওয়ার পথে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

✅শিক্ষামন্ত্রী বলেন, একজন সাধারণ মানুষের মতো আমাকে চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক কখনো আমার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না। ফুলের তোড়া, ফুলের মালা এগুলো হান্ড্রেড পারসেন্ট নিষিদ্ধ।

✅শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। তোমাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই। আমি নিজেই স্কুলে স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।

✅এ সময় তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, শিক্ষার্থীদের দ্রুত ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।

✅সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি শিথিল করা হয়নি। এটি ধাপে ধাপে করা যায় কিনা, সেটি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

✅পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

✅অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

✅একই দিনে শিক্ষামন্ত্রী কচুয়ায় নিবন্ধিত বেসরকারি এতিমখানা চেক বিতরণ এবং উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চেক বিতরণ ও হুইল চেয়ার বিতরণ করেন। এরপর তিনি কচুয়া প্রাথমিক শিক্ষা ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেন।।


#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি #দৈনিকপটুয়াখালীজনবার্তা

🌱ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় উপসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তার...
13/03/2026

🌱ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় উপসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

🌱তারিখঃ ১৪ মার্চ ২০২৬
সময়ঃ সকাল ১০ টা
স্থানঃ ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা।
#ইমাম #মুয়াজ্জিনসহ #সম্মানিপ্রদান #প্রধানমন্ত্রী #তারেকরহমান #পটুয়াখালী #ঢাকা #দৈনিকপটুয়াখালীজনবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের  কিছু স্থিরচিত্র।১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার       #দৈনিকপটুয়াখালীজনবার্তা
12/03/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কিছু স্থিরচিত্র।

১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার
#দৈনিকপটুয়াখালীজনবার্তা

📌জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার কায়সার কামাল।১২ মার্চ ২০২৬   #দৈনিকপটুয়াখালীজনবা...
12/03/2026

📌জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ।
ডেপুটি স্পিকার কায়সার কামাল।

১২ মার্চ ২০২৬
#দৈনিকপটুয়াখালীজনবার্তা #পটুয়াখালী

আজ ০৯ মার্চ ২০২৬, সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্...
09/03/2026

আজ ০৯ মার্চ ২০২৬, সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের (কায়কোবাদ) নেতৃত্বে যাকাত বোর্ডের চেয়ারম্যান এবং আস সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান যাকাত ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন।

#দৈনিকপটুয়াখালীজনবার্তা

নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্...
08/03/2026

নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

নারী দিবস উপলক্ষে আজ ৮ মার্চ ২০২৬, রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
এসময় উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান।।
#মহামান্যরাষ্ট্রপতি #জুবাইদারহমান #জাইমারহমান #দৈনিকপটুয়াখালীজনবার্তা

07/03/2026

গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল...
প্রধান অতিথি: জনাব নুরুল হক নূর এমপি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী- (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়)
সভাপতি- গণঅধিকার পরিষদ (জিওপি)
সাবেক- ভিপি (ডাকসু)।

স্থান: কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
তারিখ: ০৭ মার্চ, ২০২৬ (শনিবার)।
#গণঅধিকার #কেন্দ্রীয়খেলারমাঠ #ঢাকাবিশ্ববিদ্যালয়

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আওয়ামীলীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম আজ ০৭ মার্চ শনিবার...
07/03/2026

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আওয়ামীলীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

আজ ০৭ মার্চ শনিবার ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, 'মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। আমাদের গৌরবকে আওয়ামীলীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হ*ত্যা, টাকা পাচারসহ সব অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিয়েছে। সেই আওয়ামীলীগকে মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে, শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।'

সরকার সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।'

সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে নাহিদ ইসলাম দাবি জানান, '১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। প্রথম অধিবেশনে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় এগারো দল রাজপথে নামতে বাধ্য হবে।'

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ এনসিপির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগীয় নেতৃবৃন্দ।

#দৈনিকপটুয়াখালীজনবার্তা

এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ ০৭ মার্চ ২০২৬, শনিবার ...
07/03/2026

এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ ০৭ মার্চ ২০২৬, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও ওলামা-মাশায়েখদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন তিনি।

এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী প্রফেসর ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক প্রমুখ অংশ নেন।

এছাড়া প্রধানমন্ত্রীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

#দৈনিকপটুয়াখালীজনবার্তা

04/03/2026

♥️সুমধুর কন্ঠে কোরআন তেলোয়াত ♥️
#কোরআন #তেলোয়াত #ঢাকাবিশ্ববিদ্যালয় #দৈনিকপটুয়াখালীজনবার্তা

03/03/2026

সেই বিতর্কিত ভিডিও রাকসু জিএস এর, কমেন্ট করা নিয়ে তোপের মুখে রাকসু জিএস। #রাকসু #জিএস #রাজনীতি #দৈনিকপটুয়াখালীজনবার্তা

02/03/2026

ঠান্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহীদ পরিবার, মেলেনি স্বীকৃতি, খোঁজ নেয় না কেও!

চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ইউসুফের পরিবার।

#দৈনিকপটুয়াখালীজনবার্তা

Address

Patuakhali Sadar, Patuakhali
Patuakhali
8600

Telephone

+8801715946704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Napa Extra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Napa Extra:

Share