NAJRA

NAJRA ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য.......
গাছপালা, সমুদ্র আর নীল আকাশ 💙💚
(1)

সুস্থতার চেয়ে দামী কোন সম্পদ পৃথিবীতে নেই ......
30/07/2025

সুস্থতার চেয়ে দামী কোন সম্পদ পৃথিবীতে নেই ......

❤️একটা মায়ের জীবনে সন্তান অমূল্য সম্পদ❤️সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন। কিছু ভেঙ্গে গেলেও বকা দেবেন না,...
24/07/2025

❤️একটা মায়ের জীবনে সন্তান অমূল্য সম্পদ❤️

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন। কিছু ভেঙ্গে গেলেও বকা দেবেন না, পড়তে না চাইলেও বকা দিবেন না, আদর করবেন অনেক। এই মায়াবী মুখ টা, ছোট হাতটা এমন একদিন আসবে এই হাত আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে।

সন্তান চিরকাল মায়ের কাছে থাকে না। ওদেরও তো জীবন আছে, স্বপ্ন আছে, ক্যারিয়ার আছে, অন্য দেশে কেউ যাবে, কেউ যাবে দূরের শহরে। আপনি পড়েই থাকবেন এই বাড়িতে। এক কোণে

কখনো কখনো ফোন আসবে কথা হবে মা ভালো আছো? বলবেন ভালো আছি বাবা.... মনের ভেতর হাজারটা কথা জমা থাকবে। বলতে পারবেন না, কারণ ওদের যে ব্যস্ত জীবন।

তখন মনে পড়বে যখন ও ছিল আপনার কোলে তখন কেন যে একটু বেশি আদর করেন নাই। কেন যে বকা দিয়েছিলেন, তখন কেন যে মেরেছিলেন।

তখন কাঁদতে হবে কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে যাবে। তবুও সন্তানকে আদর করতে পারবেন না। কারণ সে তো থাকে আপনার থেকে অনেক দূরে।

সন্তানকে কখনো মারবেন না, কখনো রাগের মাথায় কটু কথা বলবেন না, শুধু দোয়া করবেন কারণ পৃথিবী সৃষ্টির আগেই তো ভাগ্য লেখা হয়ে গিয়েছে।

কি হবে ভাগ্য কোথায় নিয়ে যাবে। আপনি শুধু আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমার সন্তান যেন ভালো মানুষ হয়। সুন্দর জীবন পায়, ঈমানের সাথে জীবন কাটায়।
সংগৃহীত।

21/07/2025

আল্লাহ্ আপনি সবাইকে হেফাজত করুন। বাচ্চাগুলোকে ওদের মা
বাবার কোলে ফিরিয়ে দিন।

কত কঠিন বিষয় 😔আল্লাহ্ আমাদের জন্য সব কিছু সহজ করে দিন।
21/07/2025

কত কঠিন বিষয় 😔
আল্লাহ্ আমাদের জন্য সব কিছু সহজ করে দিন।

19/07/2025

একটা সহজ সমীকরণ মিলিয়ে নিনঃ

আপনি আল্লাহকে খুশি করতে গিয়ে দুনিয়ার সব কিছু আপনার বিপক্ষে চলে গেলেও আপনার কোন ক্ষতি হবে না। কেউ আপনার কিছুই করতে পারবে না।
আবার দুনিয়ার সবাইকে আপনি খুশি করলেন কিন্তু আল্লাহর অবাধ্য হলেন,আল্লাহকে অসন্তুষ্ট করলেন। দুনিয়ার সবাই মিলে চাইলেও আপনার কোন উপকার করতে পারবে না।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চাইতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করে,আল্লাহ মানুষের বিরুদ্ধে তার জন্য যথেষ্ট হয়ে যান।

আর যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করতে চায়,আল্লাহ্ তাকে মানুষের জিম্মায় ছেড়ে দেন।🌼

[তিরিমিযি:২৪১৪]

©দাওয়াহ

একজন ইতালিয়ান লোক তার স্ত্রীর সাথে ঝগড়া করে রাগ কমানোর জন্য ৪৫০ কিলোমিটার দীর্ঘ পথ  হেঁটে চলে গিয়েছেন 😃 ভাবা যায় ৪৫০...
18/07/2025

একজন ইতালিয়ান লোক তার স্ত্রীর সাথে ঝগড়া করে
রাগ কমানোর জন্য ৪৫০ কিলোমিটার দীর্ঘ পথ
হেঁটে চলে গিয়েছেন 😃
ভাবা যায় ৪৫০ কিলোমিটার?
আমাদের দেশের ভাইয়াদের এত এনার্জি নেই।
ওনারা ব‌উদের সাথে ঝগড়া করে বড়জোড় পাড়ার
মোড় এর চা দোকান পর্যন্ত যায় মাথা ঠান্ডা করতে 😃
যাদের একটু আধটু অভ্যাস আছে তারা ওই
দোকানে গেলেই মাথা ঠান্ডা...
আর যাদের কোন অভ্যাস নেই তারা কোন রকম
একটা রা‌উন্ড দিয়ে বাসায় দৌড়....
আবার দেরী হয়ে গেলেও ঝাড়ি আছে 😃

চিংড়ি মাছ দিয়ে জাতীয় ফুল ❤️ বর্ষার সিজনে পছন্দের একটা রান্না।
16/07/2025

চিংড়ি মাছ দিয়ে জাতীয় ফুল ❤️
বর্ষার সিজনে পছন্দের একটা রান্না।

মা আমাদের শরীরে গঠন করেন…আর বাবা আমাদের জীবনটা গঠন করেন।মায়ের গর্ভে ৯ মাস ছিলাম,বাবার কাঁধে চেপে ছিলাম ২৫ বছর।তবুও কেন য...
16/07/2025

মা আমাদের শরীরে গঠন করেন…
আর বাবা আমাদের জীবনটা গঠন করেন।

মায়ের গর্ভে ৯ মাস ছিলাম,
বাবার কাঁধে চেপে ছিলাম ২৫ বছর।
তবুও কেন যেন বাবা সবসময় আড়ালেই থাকেন।

মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন,
আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন।
দুজনেই সমানভাবে ভালোবাসেন,
তবুও মা যেনো ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে,
আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট।

মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন,
বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন।
মায়ের ভালোবাসা চোখে পড়ে,
বাবার ভালোবাসা হয়ত মাটির নিচের শিকড়ের মতো,
যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান।

ফোনে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নিই,
দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি।
বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন,
শুধু চোখে থাকেন, মনে হয় কিছু বলতে চান,
কিন্তু বলেন না, যেন বলার অধিকারটাও কেমন হারিয়ে ফেলেছেন।

বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি,
মায়ের শাড়ির আলমারিও বেশ সমৃদ্ধ।
কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা,
নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না কখনো।
তবুও মুখে কোনো অভিযোগ নেই।

মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা-রুপা,
আর বাবার আঙুলে সেই একটাই আংটি,
যেটা তিনি বিয়ের সময় পরেছিলেন।
তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন,
কিন্তু বাবার নেই কোনো চাহিদা।

বাবা সকাল থেকে রাত পরিশ্রম করেন সংসারের জন্য,
মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন,
তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সব ক্লান্তি ভুলে যান।
স্বীকৃতি চান না, প্রশংসা চান না—
শুধু চান সবাই ভালো থাকুক।

যখন বাবা-মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন,
তখন সন্তান ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন,
কিন্তু বাবাকে বলে “বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারেন না।”

হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড,
যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে।

তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না,
তিনি ইচ্ছে করেই সামনে আসেন না—
কারণ তিনি জানেন, তার ভালোবাসা প্রমাণ করতে হয় না।

collected

রাত বাজে সাড়ে আটটা। এখন আমি Mr twist আর রং চা খাই ❤️ সারাদিন শরীর এত খারাপ ছিল যে আজকে কোন রান্না ই করিনি।  এখন মন খাই ...
15/07/2025

রাত বাজে সাড়ে আটটা। এখন আমি Mr twist আর
রং চা খাই ❤️
সারাদিন শরীর এত খারাপ ছিল যে আজকে কোন রান্না ই করিনি।
এখন মন খাই খাই করছে । ভাবছি কি খাব খাব
তাকিয়ে দেখি বাচ্চাদের জন্য তাদের নানা ভাই চিপস রেখে গিয়েছে 😃
বাচ্চারা আর কি খাবে আগে আমি খেয়ে নেই 😃

আমার প্রথম প্রেগন্যান্সিতে এই চিপস টা অমৃতের মত লাগত ❤️
যখন তখন এটা খাওয়ার ক্রেভিং হতো। সেই থেকে
ইনি আমার favourite ...
এখন ছানা পোনা নিয়ে খাই 😍

বাসায় সব সদস্য যখন উপস্থিত থাকে তখন ঘর টা শান্তিময় লাগে।।।আবার যখন যে যার যার গন্তব্যে চলে যায় ঘর টা ফাঁকা ফাঁকা লাগে...
15/07/2025

বাসায় সব সদস্য যখন উপস্থিত থাকে তখন ঘর টা
শান্তিময় লাগে।।।
আবার যখন যে যার যার গন্তব্যে চলে যায় ঘর টা
ফাঁকা ফাঁকা লাগে....
মনে হয় কি যেন নেই.....

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when NAJRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share