News BD HD

News BD HD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News BD HD, News & Media Website, Patuakhali.

অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেল    কাজ শুরু করতে যাচ্ছি সবাই দোয়া করবেন।
03/01/2024

অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেল কাজ শুরু করতে যাচ্ছি সবাই দোয়া করবেন।

Our channel "BD EXCLUSIVE NEWS" is committed to provide you news channel,bd news,bangla news,update news,latest news,documentary, adventure ,Travel,natural d...

25/12/2020

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
জননেতা বাহাউদ্দিন নাসিম ও বাংলাদেশ আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক,পটুয়াখালী গণমানুষের নেতা অ্যাডভোকেট আফজাল হোসেন ভাইয়ের পটুয়াখালীতে শুভাগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে ৫শতাধিক লোক নিয়ে পটুয়াখালী মরিচবুনিয়ার জনসাধানর নিয়ে মোঃ বাবুল হাওলাদার ( সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ) মরিচবুনিয়া বাজারের বাস্তায় এসে শুভেচ্ছা বিনিময় করেন ।
কুয়াকাটা পৌরসভার নির্বাচন কে সামনে রেখে,
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
জননেতা বাহাউদ্দিন নাসিম ও বাংলাদেশ আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক,পটুয়াখালী গণমানুষের নেতা অ্যাডভোকেট আফজাল হোসেন ভাইয়ের পটুয়াখালীতে শুভাগমন উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ।
শুভেচ্ছান্তে মোঃ বাবুল হাওলাদার

12/12/2020

প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙ্গালী নারীদের অতি পরিচিত। মসলিনের উপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হয়। জামদানি বলতে সাধারণতঃ শাড়িকেই বোঝান হয়। ১৭০০ শতাব্দীতে জামদানি দিয়ে নকশাওয়ালা শেরওয়ানির প্রচলন ছিল। এছাড়া, মুঘল ও নেপালের আঞ্চলিক পোশাক রাঙ্গার জন্যও জামদানি কাপড় ব্যবহৃত হত।
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ইটবাড়ীয়া এলাকায় রুবেল হাসান বাবুর অনুপ্রেরনায় ইমন, জুম্মান, রাসেল, হৃদয়, আজিজুল ও কাওসার এরা জামদানি শাড়ি তৈরীর কারখানা গড়ে তোলেন। এদের বয়স ১৪ থেকে ১৬ বছর। নারায়ণগঞ্জের একটি জামদানি শাড়ি তৈরীর কারখানায় কাজ করতো তারা। দীর্ঘ ৪ বছর ওই কারখানায় একাগ্রতার সাথে কাজ করে তারা হয়ে যায় শাড়ি বুননের কারিগর। তাদের সবার বাড়ী কিশোরগঞ্জ জেলার নান্দাইল উপজেলার কচুরিয়া গ্রামে। প্রথমবারের মতো এ এলাকায় গড়ে ওঠে জামদানি শাড়ি তৈরীর কারখানাটি। এ কারখানার কারিগরের শাড়ি বুনন দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ এসে এখানে ভির করে।
গলাচিপা ইউনিয়নের বাসিন্দা রুবেল হাসান বাবু প্রধান কারিগর ইমনের ভগ্নিপতি। তার সুবাদে এই এলাকায় তারা জামদানি শাড়ি তৈরীর কারখানা গড়ে তোলেন। মাত্র ২ মাস আগে কারখানার যাত্রা শুরু করেন তারা। কিন্তু পুঁজি স্বল্পতা তাদের এ কারখানার মজবুত ভীত গড়া অন্তরায় হয়ে পড়েছে বলে জানান কারখানার মালিক রুবেল হাসান বাবু।এ ক্ষুদে কারিগররা শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিনে ২ টি শাড়ি তৈরী করতে পারে। উৎপাদিত শাড়ির বেশিরভাগই বিক্রি করতে হয় সরঞ্জাম সরবরাহকারী মহাজনের কাছে।এ কারখানার মালিক রুবেল হাসান বাবু জানান, শাড়ি প্রতি ৭০০-৮০০ টাকা লাভ হয়। পুঁজি স্বল্পতায় কারখানার পরিধি ও উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত পরিমান টাকা সংগ্রহ করতে পারলে এখানে ভাল একটি বড় ধরনের কারখানা গড়ে তোলা সম্ভব।কারিগর ইমন জানান, সরকারী – বেসরকারী সহায়তা পেলে সফলতা হাতের নাগালে এসে যাবে।
এছাড়া পায়রা বন্দর ঘিরে দক্ষিনাঞ্চলে এ ধরনের কারখানা আরও গড়ে উঠলে উৎপাদিত শাড়ি রপ্তানি করে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।ইমন আরো জানান, স্থানীয়রাও চাইলে এ শাড়ি কিনতে পারবেন। মানভেদে প্রত্যেকটি শাড়ির সর্বনিম্ন দাম রয়েছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা।

09/12/2020

পলিথিন ও তালপাতার বেড়া ও ছাউনী দেয়া ছোট্ট কুঁড়ে ঘরে নয় বছরের রুবিনার সংসার। বিদ্যুতের আলো নেই, তাই অমাবশ্যার মতো ঘোর অন্ধকারই তার নিত্য সঙ্গী। ঘরে শুয়ে শুয়েই তালপাতার ছাউনির ফাঁকা দিয়ে দেখা যায় চাঁদের আলো। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের স্যাঁতসেতে মাটির ঘরে পলিথিন বিছিয়ে শতছেড়া কাপড়, কাঁথা বিছিয়ে শিকলবন্দী মাকে বুকে আগলে তার রাত কাটলেও দিনের যুদ্ধ শুরু হয়। মানসিক ভারসাম্যহীন শিকলবন্দী মা. মানসিক ভারসাম্য খালা ও সত্তোরোর্ধ নানী। যাদের পুরো দায়িত্ব তৃতীয় শ্রেণির ছাত্রী রুবিনার কাঁধে। তার স্বপ্ন একটি ঘরের ও মায়ের উন্নত চিকিৎসা করানোর। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচার হলে সরকারিভাবে রুবিনাকে নতুন ঘর দেয়া ও তার পরিবারকে সামাজিক নিরাপত্তার বিভিন্ন সুবিধা দেয়ার আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। যা এখন বাস্তবায়নের পথে।
নতুন ঘরের জন্য জমি নির্বাচনে খুশি রুবিনা জানায়, প্রধানমন্ত্রী ঘর দিছে। আর আমাকে তাল পাতার ছাউনির নিচে বৃষ্টিতে ভিজতে হবে না। রাতে বৃষ্টির ফোটা গায়ে পড়বে না। নতুন ঘরে নতুন বিছানায় মাকে জড়িয়ে ঘুমাতে পারবো। মাটিতে ছালা পেতে না, টেবিল-চেয়ারে বসে পড়তে পারবো। মাকে ডাক্তার দেখিয়ে সুস্থ্য করতে পারবো। এজন্য রুবিনা প্রধানমন্ত্রী ও তাকে সহায়তাকরা দানশীল ব্যক্তিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার দেয়া নতুন ঘরে উঠবে রুবিনা। ইতিমধ্যে নতুন গৃহের জন্য দুই শতাংশ জমি নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। জীর্ণ ঘর ছেড়ে নতুন ঘরে ওঠার স্বপ্ন দেখছে ছোট্ট রুবিনা। এছাড়া পরিবারকে খাদ্য সহায়তা দেয়া ছাড়াও রুবিনার অসুস্থ্য মা ডলি বেগম ও খালা ফাতেমা বেগমের চিকিৎসা শুরু করেছে সেচ্ছাসেবী সংগঠন অরেঞ্জ বিডি।
এদিকে কলাপাড়া সমাজসেবা অধিদপ্তর থেকে রুবিনার নানীকে বয়স্ক ভাতা, মা ও খালাকে প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে। নতুন শিক্ষা বৃত্তির আওতায় এসেছে রুবিনা। বিষয়টি স্থানীয় গনমাধ্যম কর্মীদের নশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তর পটুয়াখালী জেলার ডিডি শিলা রানী দাস।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, রুবিনার পরিবারের জন্য দুই শতাংশ জায়গার উপর প্রধানমন্ত্রীর উপহারের গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। টুঙ্গিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ নতুন ঘর নির্মাণ হবে। এছাড়া তাকে সরকারীভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তার মা, খালা ও নানী প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা পাচ্ছেন। রুবিনাকে শিক্ষা বৃত্তির জন্য নাম তালিকাভ‚ক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন দানশীল মানুষ রুবিনা শিক্ষাজীবন যাতে বন্ধ না হয় এজন্য তাকে আর্থিকভাবে সহায়তা ও তার অসুস্থ্য মায়ের চিকিৎসার উদ্যোগ নিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

হাতে লিখে পত্রিকা প্রকাশ ! হাসানের গল্পপটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ধারে উপকূলের সেই প্রত্যন্ত এলাকায়...
09/12/2020

হাতে লিখে পত্রিকা প্রকাশ ! হাসানের গল্প

পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ধারে উপকূলের সেই প্রত্যন্ত এলাকায় বসে হাতে লিখে বানানো পত্রিকার মাধ্যমে সমাজে আলো ফেলার চেষ্টা করছে হাসান । তার পত্রিকার নাম দিয়েছে ‘‘আন্ধারমানিক’’। তিন বেলা খাবারের যোগাড়ের জন্য যার শ্রম বিক্রি করতে হয়- কখনো মাছধরা, কখনো মাটি কাটা, কখনো বা ইটভাটার শ্রমিকের কাজ। নিজে হাতে লিখে ফটোকপি করে, এরপর বাড়ির উঠোনে বসে পত্রিকার কভার লাগায়, রোদে শুকোয়, তারপর পাঠকের হাতে পৌঁছে দেয় নিজেই।
নিজে না খেয়ে থাকলেও গ্রামের বহু মানুষের কল্যাণে নানান কাজ করে চলেছে হাসান। হাসানের পত্রিকা আনাধার মানিকে ছোট্ট রুবিনাকে নিয়ে তার লেখা কবিতা সাড়া ফেলেছে দেশজুড়ে। গ্রামের কার ঘরে চালা নেই, মাথাব্যথা হাসানের। গ্রামের কাউকে ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা, কারও জন্য একখানা ভিজিএফ কার্ড করে দেওয়ার জন্য ধরনা দেওয়া, কারও বাড়িতে দশ কেজি চাউল পৌঁছে দেওয়ার চেষ্টাসহ অনেক সেবামুলক কাজ করেন হাসান।
পল্লীকবি জসীম উদ্দিনের আসমানী কবিতা অবলম্বনে হাসান যে কবিতার ছন্দ গাঁথে, তা হয়ে যায় অন্যের। এমনটাই হয় ।

প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর পাচ্ছে কলাপাড়ার ছোট্ট রুবিনাপলিথিন ও তালপাতার বেড়া ও ছাউনী দেয়া ছোট্ট কুঁড়ে ঘরে নয় বছরের ...
09/12/2020

প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর পাচ্ছে কলাপাড়ার ছোট্ট রুবিনা

পলিথিন ও তালপাতার বেড়া ও ছাউনী দেয়া ছোট্ট কুঁড়ে ঘরে নয় বছরের রুবিনার সংসার। বিদ্যুতের আলো নেই, তাই অমাবশ্যার মতো ঘোর অন্ধকারই তার নিত্য সঙ্গী। ঘরে শুয়ে শুয়েই তালপাতার ছাউনির ফাঁকা দিয়ে দেখা যায় চাঁদের আলো। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের স্যাঁতসেতে মাটির ঘরে পলিথিন বিছিয়ে শতছেড়া কাপড়, কাঁথা বিছিয়ে শিকলবন্দী মাকে বুকে আগলে তার রাত কাটলেও দিনের যুদ্ধ শুরু হয়। মানসিক ভারসাম্যহীন শিকলবন্দী মা. মানসিক ভারসাম্য খালা ও সত্তোরোর্ধ নানী। যাদের পুরো দায়িত্ব তৃতীয় শ্রেণির ছাত্রী রুবিনার কাঁধে। তার স্বপ্ন একটি ঘরের ও মায়ের উন্নত চিকিৎসা করানোর। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচার হলে সরকারিভাবে রুবিনাকে নতুন ঘর দেয়া ও তার পরিবারকে সামাজিক নিরাপত্তার বিভিন্ন সুবিধা দেয়ার আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। যা এখন বাস্তবায়নের পথে।
নতুন ঘরের জন্য জমি নির্বাচনে খুশি রুবিনা জানায়, প্রধানমন্ত্রী ঘর দিছে। আর আমাকে তাল পাতার ছাউনির নিচে বৃষ্টিতে ভিজতে হবে না। রাতে বৃষ্টির ফোটা গায়ে পড়বে না। নতুন ঘরে নতুন বিছানায় মাকে জড়িয়ে ঘুমাতে পারবো। মাটিতে ছালা পেতে না, টেবিল-চেয়ারে বসে পড়তে পারবো। মাকে ডাক্তার দেখিয়ে সুস্থ্য করতে পারবো। এজন্য রুবিনা প্রধানমন্ত্রী ও তাকে সহায়তাকরা দানশীল ব্যক্তিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, মানসিক ভারসাম্যহীন মাকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার দেয়া নতুন ঘরে উঠবে রুবিনা। ইতিমধ্যে নতুন গৃহের জন্য দুই শতাংশ জমি নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। জীর্ণ ঘর ছেড়ে নতুন ঘরে ওঠার স্বপ্ন দেখছে ছোট্ট রুবিনা। এছাড়া পরিবারকে খাদ্য সহায়তা দেয়া ছাড়াও রুবিনার অসুস্থ্য মা ডলি বেগম ও খালা ফাতেমা বেগমের চিকিৎসা শুরু করেছে সেচ্ছাসেবী সংগঠন অরেঞ্জ বিডি।
এদিকে কলাপাড়া সমাজসেবা অধিদপ্তর থেকে রুবিনার নানীকে বয়স্ক ভাতা, মা ও খালাকে প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে। নতুন শিক্ষা বৃত্তির আওতায় এসেছে রুবিনা। বিষয়টি স্থানীয় গনমাধ্যম কর্মীদের নশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তর পটুয়াখালী জেলার ডিডি শিলা রানী দাস।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, রুবিনার পরিবারের জন্য দুই শতাংশ জায়গার উপর প্রধানমন্ত্রীর উপহারের গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। টুঙ্গিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ নতুন ঘর নির্মাণ হবে। এছাড়া তাকে সরকারীভাবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তার মা, খালা ও নানী প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা পাচ্ছেন। রুবিনাকে শিক্ষা বৃত্তির জন্য নাম তালিকাভ‚ক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন দানশীল মানুষ রুবিনা শিক্ষাজীবন যাতে বন্ধ না হয় এজন্য তাকে আর্থিকভাবে সহায়তা ও তার অসুস্থ্য মায়ের চিকিৎসার উদ্যোগ নিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

Address

Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when News BD HD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News BD HD:

Share