Dr. Zakir Howlader

Dr. Zakir Howlader আমি ড. জাকির হাওলাদার। 'দর্শন' বিষয়ে অধ্যাপনা করি। জন্মের পর থেকেই মৃত্যুর দিকে দৌড়াচ্ছি।
(5)

এক সময় এই দেশে মুসলমানের ছেলেদের রাস্তা ছেড়ে দিতে হত। শুধু মুসলমান হওয়ার "অপরাধে"।বানিয়ে বানিয়ে বলছি না। কাছাকাছি ঘটনা প...
14/08/2026

এক সময় এই দেশে মুসলমানের ছেলেদের রাস্তা ছেড়ে দিতে হত।

শুধু মুসলমান হওয়ার "অপরাধে"।

বানিয়ে বানিয়ে বলছি না। কাছাকাছি ঘটনা পাবেন আবুল মনসুর আহমেদ এর "আমার দেখা রাজনীতির ৫০ বছর" বইতে।

সেখানে আবুল মনসুর আহমদ এর বেয়াদবির জন্য উনার বাবাকে হিন্দু জমিদারের কাছে হাত জোড় করে মাফ চাইতে হয়েছিল।

৪৭ আপনাকে শুধু স্বাধীনতা দেয় নাই, ৪৭ আপনাকে দিয়েছে মানুষের মর্যাদা।

৪৭ আগ পর্যন্ত আপনি ছিলেন প্রজা।

আপনাকে জমিদারের কাছে যেয়ে তার দয়া ভিক্ষা করতে হত।

দশ হাত দূরে দাঁড়ানো লাগত।

এ দেশে মুসলমানরা লেখাপড়া করতে পারে নাই কেন জানেন?

বেশিরভাগ স্কুলে মুসলমানের বাচ্চাদের বসতে দেওয়া হত না।

অনেক স্কুলে ভর্তিই নিত না।

নাটোরের একটা এলাকায় গেলে দেখবেন মুসলমানের ছেলের নাম গোপাল।

কেন?

কারন ওখানে মুসলমানদের বাচ্চার নাম রাখার অধিকার পর্যন্ত ছিল না। মুসলমানের ছেলে হলে সেই ছেলে কোলে নিয়ে দূরে দাঁড়াতে হত।

হিন্দু জমিদার নিজের ইচ্ছামতো নাম দিয়ে দিতেন।

পাকিস্তান হওয়ার পর এই এলাকাতে কাজী নাজির নামে একজন ম্যাজিস্ট্রেট যান।

তিনিই প্রথম একজনের নাম রাখেন আব্দুর রহমান।

তিনিই প্রথম মুসলমানের ছেলেদের লেখাপড়ার ব্যবস্থা করে দেন।

তার আগ পর্যন্ত মুসলমানের ছেলে হলে স্কুলে জায়গা হত না। অশুচি হয়ে যায় তাই।

৪৭ আপনাকে আপনার নাম দিয়েছে।

৪৭ আপনাকে আপনার লেখাপড়ার সুযোগ দিয়েছে।

৪৭ এর ১৪ আগস্টের আগে আপনি ছিলেন একজন অশুচি প্রজা, ৪৭ এর ১৪ আগস্ট থেকে আপনি প্রজা থেকে নাগরিক হয়েছেন।

এই ইতিহাসগুলো কেউ আপনাকে বলবে না।

বাট আপনার জানতে হবে।

আপনার জানতে হবে, একটা পাকিস্তানের জন্য কেন আমাদের বাপ দাদারা ২০০ বছরের সংগ্রাম করলো?

আপনার দেখতে হবে আসাম, দেখতে হবে কাশ্মীর, দেখতে হবে গুজরাট।

তারপর আপনি বুঝবেন, স্বাধীনতা কত বড়।

আপনার দেখতে হবে আসামের সেই দলিতকে। গরুর মাংস বহনের অভিযোগে যাকে কিছুদিন আগে হত্যা করা হয়েছে।

জিন্নাহ আর শেরে বাংলারা শুধু আপনার নাম দেয় নাই, দিয়েছে আপনার খাওয়ার অধিকারও।

সেই তিতুমীর ,মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া। তিতুমীর রক্ত দিলেন। সেই রক্তে লাল হয়ে গেল বুড়ি গঙ্গার পানি।

দাঙ্গা লাগিয়ে দেয়া হলো।

কোনভাবেই পাকিস্তান হইতে দেওয়া যাবে না।

অত্যাচার জুলুম করে জমিদারি চালানোর এই মজা কে ছাড়তে চায়?

মুসলমানের ছেলের নাম গোপাল রাখার মজা কে ছাড়তে চায়?

তাই বারবার বুড়ি গঙ্গা আর পদ্মার পানি লাল হয়েছে আমার বাপ দাদাদের রক্তে।

কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান আসলো।

আল্লামা ইকবাল পাকিস্তান নাম উচ্চারণ করে মারা গেলেন। বাট সেই মশাল নিয়ে সামনে চলে আসলেন নবাব সলিমুল্লাহ খান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, আর কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহরা।

জমিদারদের হাত থেকে মুক্ত হয়ে আমরা পেলাম নতুন পতাকা, নতুন মানচিত্র।

প্রজা থেজে আমরা হয়ে উঠলাম নাগরিক।

আমরা কথা বলতে শিখলাম, অধিকার চাইতে শিখলাম।

শুরুটা ৪৭ এই।

এরপর এলো ৫২।

এলো ৭১।

এলো ২৪।

বাট আগুনটা ঐ ৪৭ এর ১৪ ই আগস্টেই জ্বলেছিল।

আমাদের প্রথম স্বাধীনতা দিবস আজ।

আমাদের প্রজা থেকে নাগরিক হওয়ার দিন আজ।

আজকের পর থেকে সব স্কুলে আমরা ভর্তি হতে পেরেছি, আজকের পর থেকে নিজেদের খাবার খাওয়ার জন্য কোন জমিদারের পারমিশন আমাদের নিতে হয় নাই।

৪৭ এর স্বাধীনতার প্রতিটা যোদ্ধাকে আমি সালাম জানাই।

সালাম জানাই, শেরে বাংলা এ কে ফজলুল হক আর কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহকে।

আজকের দিনটা আমাদের কাস্মীর না হওয়ার দিন।

আজকের দিনটা আমাদের আজাদীর দিন।

দিল্লির গোলামী থেকে মুক্ত হওয়া মাশরেক আর মাগরেবের সমস্ত সন্তানকে জানাই এই অসহ্য সুন্দর আজাদীর শুভেচ্ছা!!

Sadiqur Rahman

পাকিস্তানের চব্বিশ বছরের শাসন আসলেই কি শোষনের শাসন ছিলো? পরিসংখ্যান কি বলে? পাকিস্তান শাসন আমলে বাংলাদেশের শিক্ষা, চিকিৎ...
10/08/2026

পাকিস্তানের চব্বিশ বছরের শাসন আসলেই কি শোষনের শাসন ছিলো? পরিসংখ্যান কি বলে?
পাকিস্তান শাসন আমলে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোখাতে সব থেকে বেশী উন্নয়ন হয়েছে।
বাংলাদেশের সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পাকিস্তানের করে দেয়া। তাছাড়া ঢাকা মেডিকেল, বারডেম, পিজি হাসপাতালগুলোও পাকিস্তানের করে দেয়া যা আজও বাংলাদেশের চিকিৎসাখাতের মেরুদণ্ড। চিনিকল ও বাংলাদেশে যতগুলো জুলমিল আছে স্পবই পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত। রাষ্ট্রীয় অবকাঠামোর কথা বললে বাংলাদেশ সংসদ ভবন, পরমানু শক্তি কমিশন, বিটিবি, বাংলাদেশ বেতারও পাকিস্তান করে দিয়েছে।বাংলাদেশের চিনি শিল্প ও পাট শিল্পের বিকাশ ও আদমজী ইন্ড্রাস্ট্রীও তাদের করে দিয়ে যাওয়া। বাংলাদেশের প্রতিরক্ষাখাতে ক্যান্টনমেন্ট ও ক্যাডেট কলেজগুলোও পাকিস্তান সরকার করে দিয়ে গেছে। শুধু তাই নয় পাকিস্তান সরকার ঢাকাকে পুরো দেশের সাথে সড়কপথে যোগ করে পুরো বাংলাদেশকে কানেক্ট করেছিলো।
সুতরাং পাকিস্তান আমাদের অর্থনৈতিকভাবে শোষন করেছে সেটা একদমই ভুল তথ্য। উপরের বর্ণিত প্রত্যেকটি প্রজেক্টই বিলিয়ন টাকার প্রজেক্ট এবং এগুলা ওরাই করে দিয়ে গেছে এটুকু আমাদের স্বীকার করে নেয়া উচিত। স্বাধীনতার ৫৪ বছর পরে একটা পদ্মাসেতু করতে গিয়ে আমাদের ঘাম ছুটে গেছে সেখানে মাত্র ২৩ বছরের শাসনে পাকিস্তান আমাদের এত কিছু করে দিয়েছে তারপরও আমরা স্বাধীনতা চাইলাম কেনো?
মুক্তির জন্য, ভালোভাবে বাঁচার জন্য।
সুতরাং শেখ হাসিনাকে যখন কেউ উন্নয়নের দোহায় দিয়ে প্রাসঙ্গিক করতে চায় তারা আসলে অবচেতন মনে পাকিস্তাকেই প্রাসঙ্গিক করে ফেলে। উন্নয়ন দিয়ে যদি গনহ ত্যাকে জাস্টিফাই করা যেতো তাহলে পাকিস্তানের করা গনহ ত্যাও জাস্টিফাইড হয়ে যেতো।

তথ্যসূত্র সংগৃহীত ও সংশোধিত

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে আমাদের কলেজ টীম।
10/08/2026

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে আমাদের কলেজ টীম।

10/08/2026

নবী জীবন থেকে শিক্ষা

এই পাঁচটি শিক্ষার কথা আছে...

১. আদম (আ.)-এর তওবা

তওবা একজন বান্দাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। আল্লাহর রহমতের দরজা বান্দার জন্য সব সময় খোলা। পবিত্র কোরআনে এসেছে, ‘অতঃপর আদম তাঁর রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিলেন। তখন আল্লাহ তাঁর তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু।’ (সুরা বাকারা: ৩৭)

২. নুহ (আ.)-এর সত্যের দাওয়াত

মানুষ সত্য গ্রহণ করুক বা না করুক, দাওয়াতের দায়িত্ব পালন করে যেতে হবে অবিচলভাবে। দ্বীনের পথে যেকোনো প্রতিকূলতায় ধৈর্য ধারণ করাই ইমানদারের আসল পরিচয়। পবিত্র কোরআনে এসেছে, ‘আমি তো নুহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম এবং সে তাদের মধ্যে পঞ্চাশ কম হাজার বছর অবস্থান করেছিল। অতঃপর প্লাবন তাদের গ্রাস করে। কারণ তারা ছিল সীমালঙ্ঘনকারী।’ (সুরা আনকাবুত: ১৪)

৩. ইবরাহিম (আ.)-এর ত্যাগ

আল্লাহর সন্তুষ্টি ও হুকুম পালনের জন্য বান্দা যা কিছু ত্যাগ করে, মহান আল্লাহ তাকে তার চেয়ে উত্তম প্রতিদান দান করেন। পবিত্র কোরআনে ইবরাহিম (আ.)-কে সম্বোধন করে এসেছে, ‘তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি।’ (সুরা সাফফাত: ১০৫)

৪. ইয়াকুব (আ.)-এর তাওয়াক্কুল

মুমিন কখনো আশাহত হন না। চরম বিপদেও সবর ও তাওয়াক্কুলই মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। ইয়াকুব (আ.) তাঁর সন্তানদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজখবর নাও। আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়ো না, কেননা কাফির সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।’ (সুরা ইউসুফ: ৮৭)

৫. আইয়ুব (আ.)-এর ধৈর্য

শারীরিক অসুস্থতা, দুঃখ-কষ্ট কিংবা যেকোনো সংকটে সরাসরি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে হবে। বিপদের সময় আইয়ুব (আ.) বিচলিত না হয়ে দোয়া করেছিলেন, ‘নিশ্চয়ই আমাকে দুঃখ-কষ্ট স্পর্শ করেছে, আর আপনিই তো সর্বাধিক দয়ালু।’ (সুরা আম্বিয়া: ৮৩)

সকাল সন্ধার দোয়া সমূহ।
🌹 কুল আউযু বিরাব্বি নাস কুল আউযু বিরাব্বিল ফালাক কুল হুয়াল্লাহু আহাদ প্রতি সূরা তিনবার করে সকাল বিকাল।
🌹 আয়াতুল কুরসি প্রতি নামাজের পরে।
🌹 ফজরের পর তিনবার
سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه و زنة عرشه ومداد كلماته
🌹 উল্লেখিত দোয়া সমূহের বিশেষ বিশেষ ফজিলত আছে এখানে একসাথে লিখলে অনেকে বিরক্ত হয় এ কারণে এখানে সংক্ষেপে দিলাম বিস্তারিত আমার পিন পোস্টে পাবেন ইন শা আল্লাহ।
🌹 সূরা হাশরের শেষ তিন আয়াত।
🌹 বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুর্রু মায়াসমিহি শাইং ফিল আরদি ওয়া লা ফিসসামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।
🌹 জাহান্নাম থেকে বাঁচতে সকাল বিকাল সাতবার
اللهم اجرنى من النار
🌹 কর্জ পরিশোধের জন্য সকাল বিকাল সাতবার
اللهم اكفنى بحلالك عن حرامك واغننى بفضلك عمن سواك
🌹পেরেশানি মুক্ত থাকার জন্য সকল বিকাল সাতবার
حسبى الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم
🌹হিংস্রপ্রানী ও ক্ষতিকর বস্তু থেকে বাচাঁর জন্য
اعوذ بكلمات الله التامة من كل شيطان
وهامة ومن كل عين لامة
اعوذ بكلمات الله التامات من شر ما خلق
🌹ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নিরাপত্তায় থাকার জন্য
بسم الله توكلت علي الله لا حول ولا قوة الا بالله
🌹ঘুমানোর আগে তিনবার
استغفر الله الذي لا اله الا هو الحى القيوم واتوب اليه
🌹 এশার পরে সূরা বাকারার শেষ দুই আয়াত
🌹 সকাল বিকাল
اللهم اني اسئلك العفو والعافية فى الدنيا والاخرة اللهم انى اسئلك العفو والعافية
فى دينى ودنياى واهلى ومالى اللهم استر عوراتى وامن روعاتى اللهم احفظنى من بين يدى ومن خلفى وعن يمينى وعن شمالى ومن فوقى واعوذ بعظمتك ان اغتال من تحتى
🌹 সকালে চারবার বিকালে চারব
সকালে আসবাহতু বিকালে আমসাইতু
اللهم انى اصبحت اشهدك واشهد حملة عرشك وملائكتك وجميع خلقك انك انت الله لا اله الا انت وحده لا شريك لك وان محمدا عبدك ورسولك
🌹 প্রতি নামাজের পর একবার
اللهم اعنى علي ذكرك وشكرك وحسن عبادتك

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উপরোক্ত আমলসমূহ করার তৌফিক দিন।
আমিন!

পাগলিটা মা হয়েছে কিন্তু বাবা হয়নি কেউ!
07/08/2026

পাগলিটা মা হয়েছে কিন্তু বাবা হয়নি কেউ!

বাংলাদেশ দ্রুত এই জোটে যোগ দেওয়া উচিত।
07/08/2026

বাংলাদেশ দ্রুত এই জোটে যোগ দেওয়া উচিত।

ল্যাংটা তাই অদ্ভুত সুন্দর?
07/08/2026

ল্যাংটা তাই অদ্ভুত সুন্দর?

07/08/2026

আগামী ২০শে আগষ্ট রাষ্ট্রপতি নির্বাচন। আপনি কাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান?

১। মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২। ড. মঈন আহমেদ খাঁন
৩। প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস
৪। মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ
৫। ড. খন্দকার মোশাররফ হোসেন

আপনিও কি একমত?
07/08/2026

আপনিও কি একমত?

Address

Chomohony
Pekua
4770

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zakir Howlader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Zakir Howlader:

Shortcuts

Share