15/07/2026
মাতামুহুরি যুবদলে নেতা এনায়েত অস্ত্রসহ আটক॥আমি স্বরাস্ট্রমন্ত্রীর রাজনীতি করি 😇
*স্বরাস্ট্রমন্ত্রীর নাম বেচে খায়*
মাতামুহুরি উপজেলা বদরখালীর যুবদলের নেতা এনায়েত উল্লাহকে আটক করেছে চুনতি পুলিশ
শাহরিয়ার মাহমুদ রিয়াদ:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি পুলিশ চেকপোস্টে পুলিশের ধাওয়া ও অভিযানে একটি প্রাইভেটকার থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন।
পুলিশ জানায়, চুনতি চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে ঢাকা মেট্রো-গ-১৭-৩০৬৫ নম্বরের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে এসআই মাইনুদ্দিন হাসানের নেতৃত্বে পুলিশ ধাওয়া করে চুনতি সরকারি মহিলা কলেজ ও চুনতি ইউনিয়ন পরিষদ গেটসংলগ্ন এলাকা থেকে গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা দুটি দেশীয় অস্ত্র বাইরে ফেলে দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে অস্ত্র দুটি উদ্ধার করে।
থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রথমে উদ্ধার হওয়া অস্ত্র দুটি তাদের নয় বলে দাবি করেন। পরে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম-এর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তারা একপর্যায়ে স্বীকার করেন, তারা অস্ত্র ব্যবসায়ী নন; বরং অস্ত্র সরবরাহে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন বলে দাবি করেন। তবে তাদের এই দাবির সত্যতা এবং অস্ত্রের প্রকৃত উৎস, গন্তব্য ও বহনের উদ্দেশ্য যাচাই করে দেখছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
হোসাইন আহম্মেদ (৪২), পিতা: মৃত রব পাটোয়ারী, রামগতি, লক্ষ্মীপুর (বর্তমান ঠিকানা: পল্লবী, মিরপুর-১২, ঢাকা); আয়াত উল্লাহ (২৮), পিতা: আবদুস শুক্কুর, কুতুবদিয়া পাড়া, বদরখালী ইউনিয়ন, চকরিয়া, কক্সবাজার; এবং মো. আসাদুজ্জামান (৩৮), পিতা: নবী হোসেন, কোনাপাড়া, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, সম্ভাব্য ক্রেতা-বিক্রেতা এবং গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা খতিয়ে দেখছে লোহাগাড়া থানা পুলিশ।
এ বিষয়ে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ জানান, মামলার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ১৫ জুলাই (বুধবার) সকালে গ্রেপ্তারকৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।