Kawkhali Gmail

Kawkhali Gmail Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kawkhali Gmail, News & Media Website, Pirojpur, Pirojpur.

12/12/2024

গোধূলি লগ্নে পিরোজপুর

27/06/2024

কাউখালীতে স্ট্রোক করে শ্রেণি কক্ষে শিক্ষকের মৃত্যু! শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া
মোঃসাইদুল কবির কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে মোঃ আলতাফ হোসেন (৫৬) নামে একজন সহকারি প্রধান শিক্ষক শ্রেণি কক্ষে পাঠদানরত অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন ঈদুল আযহার ছুটি শেষে গত ২৬ জুন বুধবার প্রথম কর্ম দিবসে বিদ্যালয়ে যান। সূত্র জানায়, শ্রেণি কক্ষে পাঠদানরত অবস্থায় তিনি অসুস্থতা বোধ করলে শিক্ষক মিলনায়তনে চলে আসেন। এরপর সহকর্মীরা তাৎক্ষণিক ভাবে বেলা ১২:০০ টার দিকে সহকারি প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবরে শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মৃত মোহাম্মদ আলতাফ হোসেনের বাড়ি উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামে। মরহুম সহকারি প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন উপজেলার ছোট বিড়ালজুড়ি আশ্রয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হওয়া বেগমের স্বামী। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সজল মোল্লাসহ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

কাউখালী উপজেলা প্রেসক্লাবের ঈদপুনর্মিলনী  অনুষ্ঠানের খবর দৈনিক সংগ্রামে(২৬/৬/২৪)
26/06/2024

কাউখালী উপজেলা প্রেসক্লাবের ঈদপুনর্মিলনী অনুষ্ঠানের খবর দৈনিক সংগ্রামে(২৬/৬/২৪)

আজকের (২৪ জুন)  দৈনিক সংগ্রাম
24/06/2024

আজকের (২৪ জুন) দৈনিক সংগ্রাম

23/06/2024

ডাক্তার প্রাণ গোপাল দত্ত
মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ

আজকের দৈনিক সংগ্রামে কাউখালীর নিউজ
15/06/2024

আজকের দৈনিক সংগ্রামে কাউখালীর নিউজ

পবিত্র কোরবানির ঈদে পশু জবাইয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দা-বটি সহ অন্যান্য ধাতব যন্ত্র। এ সময় কর্মকারদের ব্যস্ততা বেড...
14/06/2024

পবিত্র কোরবানির ঈদে পশু জবাইয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দা-বটি সহ অন্যান্য ধাতব যন্ত্র। এ সময় কর্মকারদের ব্যস্ততা বেড়ে যায় বছরের অন্যান্য সময়ের চেয়ে বহুগুণ। ছবিটি কাউখালীর কামারপল্লী থেকে তোলা ---------------

09/06/2024

কাউখালীতে মাদরাসা ছাত্রের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার
মোঃসাইদুল কবির কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালী উপজেলায় আবু সুফিয়ান আরিফ (১৬) নামে গলায় ফাঁস দেওয়া এক কিশোরের লাশ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় বিড়ালজুরি গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে গত শুক্রবার (৭ জুন) নিখোঁজ হয় আরিফ। নিহত কিশোরের নানী মমতাজ বেগম জানান, মাগরিবের নামাজের কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর গত শনিবার ( ৮ জুন) বাড়ির পাশে একটি সুপারি বাগান থেকে পুলিশ গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
মৃত্যু আবু সুফিয়ান আরিফ উপজেলার পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার গুয়াটন গ্রামের আব্দুর রহমান ডালিমের ছেলে। সে নোয়াপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল
এ ব্যাপারে কাউখালী থানা অফিসার ইনচার্চ মোঃ হুমায়ুন কবির বলেন, থানায় একটি অপমূর্ত মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুরের মর্গে পাঠানো হয়েছে।

আজকের দৈনিক সংগ্রামে আমার নিউজ
04/06/2024

আজকের দৈনিক সংগ্রামে আমার নিউজ

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে মনু চেয়ারম্যান সুমন ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত মোঃসাইদুল কবির কাউখালী(পিরোজপুর) সংবা...
21/05/2024

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে মনু চেয়ারম্যান সুমন ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত
মোঃসাইদুল কবির কাউখালী(পিরোজপুর) সংবাদদাতাঃ দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের কাউখালীতে স্বল্প ভোটারের উপস্থিতিতে কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে কাউখালী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ঘোড়া প্রতীক নিয়ে এবং বর্তমান ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মদ সুমন চশমা পথিক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ইয়াসমিন পপি হাস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। মিসেস পপি চতুর্থ উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আবু সাঈদ মিয়া মনু ঘোড়া প্রতীক নিয়ে ১১ হাজার ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মনিরুজ্জামান পল্টন পেয়েছেন ৬,২৯৪ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মৃদুল আহমেদ সুমন চশমা প্রতীক নিয়ে ১০,১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপুল বরন ঘোষ তালা প্রতীক নিয়ে ৬,৫৪৭ ভোট পেয়েছেন । অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ইয়াসমিন পপি ১৪,৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সীমা আক্তার সাইকেল প্রতীকে পেয়েছেন ১১,৮০২ ভোট।
এর আগে কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই কাউখালীতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিত ছিল একেবারেই হাতে গোনা। যৎসামান্য মহিলা ভোটারের উপস্থিতি চোখে পড়লেও কোন কোন ভোট কেন্দ্র ছিল একদম ফাঁকা। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে অনিয়মের কোন অভিযোগ পাওয়া যায়নি।

21/05/2024
21/05/2024

সংকীর্ণ দলীয় দৃষ্টি কোন কিংবা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা সাধারণত নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে থাকি। তাই কাউখালী উপজেলা নির্বাচনে আমাদের বিশ্লেষণ শতভাগ সত্য প্রমাণিত হয়েছে।

Address

Pirojpur
Pirojpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kawkhali Gmail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share