Muhammad BIN Kudrat

Muhammad BIN Kudrat Always be a human being �
(3)

কিছু মানুষ আমাদের জীবনে আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু রেখে যায় আজীবনের কষ্ট। তারা হয়তো জানেই না, তাদের বলা ছোট ছোট ...
11/06/2026

কিছু মানুষ আমাদের জীবনে আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু রেখে যায় আজীবনের কষ্ট। তারা হয়তো জানেই না, তাদের বলা ছোট ছোট কথাগুলো, রাত জেগে করা গল্পগুলো, হাজারটা স্বপ্ন দেখানো প্রতিশ্রুতিগুলো—একটা মানুষের পুরো পৃথিবী হয়ে গিয়েছিল। অথচ একদিন হঠাৎ করেই তারা বদলে যায়। না থাকে আগের মতো খোঁজ, না থাকে সেই মায়া, না থাকে সেই ভালোবাসা। তখন শুধু থেকে যায় কিছু স্মৃতি আর এক বুক চাপা কান্না…!

মানুষ বলে সময় সব ঠিক করে দেয়। কিন্তু সত্যি বলতে কিছু কিছু কষ্ট সময়ও মুছতে পারে না। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে, পুরোনো চ্যাটগুলো চোখে পড়লে, কিংবা কোনো পরিচিত গান কানে আসলে বুকের ভেতরটা হুহু করে কেঁপে ওঠে। মনে হয়, এই তো সেদিনও মানুষটা কত আপন ছিল! কত স্বপ্ন দেখাতো!

সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যে মানুষটি বলেছিলো“কখনো ছেড়ে যাবো না” বলেও একদিন অচেনা হয়ে যায়। “সারাজীবন পাশে থাকবো” বলেও মাঝপথে হাত ছেড়ে দেয়। তখন নিজের কাছেই প্রশ্ন জাগে—এতো স্মৃতি, এতো মায়া, এতো প্রতিশ্রুতি… সব কি তবে মিথ্যা ছিল? মানুষ কি সত্যিই এতো সহজে ভুলে যেতে পারে?

তবুও আজও হয়তো আমি তাকে ভুলতে পারিনি। কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলে দেয়, কিন্তু ভুলতে শেখায় না। কিছু নাম চাইলেও মন থেকে মুছে ফেলা যায় না। কিছু মানুষ দূরে চলে গেলেও হৃদয়ের এক কোণে আজীবন থেকে যায়। আর সেই না পাওয়ার কষ্টটাই ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়…!

হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। হয়তো এই কান্নাগুলোও একদিন থেমে যাবে। কিন্তু কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না। কিছু মানুষের অভাব কখনো পূরণ হয় না। আর কিছু ভালোবাসা চাইলেও কোনোদিন ভুলে থাকা যায় না…!

11/06/2026

বিয়ে জিনিসটা আসলেই ঠিক রিযিকের মতোই-যার ওপর মানুষের কোনো জোর খাটে না। আর এই রিযিক আসে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়, আপনার কিংবা আমার মনগড়া কোনো ইচ্ছায় নয়। এটা আসে একমাত্র আল্লাহর নিখুঁত পরিকল্পনা অনুযায়ী, আমাদের নিজস্ব চাওয়া-পাওয়ার হিসাব মিলিয়ে নয়।

একটা কথা আমরা সবাই বিশ্বাস করি, আপনি পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুন না কেন, আপনার ভাগ্যের রিযিক ঠিক যেভাবে আপনার কাছে এসে পৌঁছাবেই-তেমনি আপনার তাকদিরে যার নাম লেখা আছে, সময় হলে সেই সঠিক জীবনসঙ্গীও কোনো না কোনো উসিলায় আপনার জীবনে চলে আসবে।

আমরা অনেক সময় অস্থির হয়ে পড়ি, ভুল মানুষের পেছনে ছুটে নিজেকে ক্লান্ত করি, কিংবা একা থাকার ভয়ে হীনম্মন্যতায় ভুগি। কিন্তু বাস্তব সত্য হলো, আল্লাহর নির্ধারিত সময়ের চেয়ে উত্তম আর কোনো সময় হতেই পারে না। হয়তো তিনি আপনাকে এমন কারো জন্য বাঁচিয়ে রাখছেন, যে আপনার অনুপস্থিতিতেও শুধু আপনারই হয়ে থাকবে। তাই অযথা চিন্তা করে বর্তমানকে বিষাক্ত না করে, আল্লাহর সুন্দর পরিকল্পনার ওপর ভরসা রাখুন। সঠিক সময়ে সঠিক মানুষটা যখন আপনার জীবনে আসবে, তখন মনে হবে এই দীর্ঘ অপেক্ষাটা আসলেই সার্থক ছিল।🩶

রাগ থাকবে এটাই স্বাভাবিক, রাগ ছাড়া কোন relationship পূর্ণ হয় না.!সংসারে একটু অভিমান, একটু কষ্ট থাকবেই, এগুলো না থাকলে সম...
09/06/2026

রাগ থাকবে এটাই স্বাভাবিক, রাগ ছাড়া কোন relationship পূর্ণ হয় না.!
সংসারে একটু অভিমান, একটু কষ্ট থাকবেই, এগুলো না থাকলে সম্পর্ক হয় Emotionless..তবে মনে রাখতে হবে রাগটা যেন long time না হয়। দিনের শেষে ভালোবাসাটাহিল থাকুক প্রাধান্য।
প্রতিদিনের রাগ প্রতিদিনেই ভুলে যেতে হয়। মন খুলে কথা বললেই দূর হয় ভুল বোঝাবুঝি। জীবন তখনই সুন্দর যখন আমরা একে অপরকে Understand করাই শিখি!
ভালোবাসা টিকে থাকে মানিয়ে নেওয়ার মধ্যেই..!! 😅❤️‍🩹

09/06/2026

একজন বিশ্বস্ত ও যত্নশীল নারীর ১২টি লক্ষণ:

১. তাঁর ফোন কিংবা তাঁর জীবন—আপনার কাছে সবসময় একটি খোলা বইয়ের মতো।

২. আপনার প্রতিদিনের খুব সাধারণ কাজ বা অভ্যাসগুলোকেও তিনি ভীষণ পছন্দ করেন।

৩. তাঁর জীবনের সবচেয়ে কাছের এবং চেনা মানুষদের তালিকায় আপনার স্থান সবার ওপরে।

৪. তিনি প্রায়ই আপনাদের একসাথে কাটানো আগামী দিনের সুন্দর স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে কথা বলেন।

৫. আপনাদের মাঝে কোনো সন্দেহ বা সংশয় থাকে না, থাকে কেবল এক অদ্ভুত সুন্দর বিশ্বাস।

৬. সম্পর্কে সততা তাঁর স্বভাবজাত; তিনি কখনো কারো সাথে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করেননি।

৭. আপনার কঠিন সময়ে বা খারাপ পরিস্থিতিতে তিনি কখনো হাত ছেড়ে দেন না, বরং আরও শক্ত করে পাশে দাঁড়ান।

৮. তাঁর কাছে আপনাদের এই ভালোবাসার সম্পর্কটি জীবনের অন্যতম বড় অগ্রাধিকার।

৯. আপনার যেকোনো ভালো সিদ্ধান্ত বা উদ্যোগে তিনি সবসময় আপনার সবচেয়ে বড় সমর্থক।

১০. তাঁর কাছের বন্ধুরাও জানে তিনি আপনাকে কতটা ভালোবাসেন, আর সুযোগ পেলেই তারা সেটা আপনাকে মনে করিয়ে দেয়।

১১. তিনি আপনার সাথে একটি সুন্দর আগামী গড়তে এবং একসাথে একটি সুখী পরিবার তৈরি করতে প্রস্তুত।

১২. তাঁর হৃদয়ে রয়েছে এক সহজাত মায়া ও দয়া, যা আপনাকে মায়ের মতোই আগলে রাখে।

সম্পর্কে টান না থাকলে.!ভালোবাসাও ধীরে ধীরে আলগা হয়ে যায়। তাই প্রিয় মানুষটাকে জীবনের প্রথম অগ্রাধিকার দিতে হয়। বিশ্বাস, ভ...
08/06/2026

সম্পর্কে টান না থাকলে.!
ভালোবাসাও ধীরে ধীরে আলগা হয়ে যায়। তাই প্রিয় মানুষটাকে জীবনের প্রথম অগ্রাধিকার দিতে হয়। বিশ্বাস, ভরসা, সময় আর সম্মান এই চারটাতেই সম্পর্ক বাঁচে! আর সবচেয়ে জরুরি হলো, একে অপরকে বুঝতে শেখা।
ভালোবাসা শুধু কথা নয়, ভালোবাসা মানে দাঁড়িয়ে থাকা। দুজনকেই সমানভাবে ত্যাগ করতে হয়। কখনো ইগো, কখনো নিজের চাওয়া! কারণ সত্যিকারের ভালোবাসা ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঝড় আসবে, ভুল হবে, বোঝাবুঝি হবে তবু হাত ছেড়ে দেওয়া নয়।
একে অপরের হাত শক্ত করে ধরে রাখার নামই ভালোবাসা..!! ❤️‍🩹😔

07/06/2026

কিছু না করেও নিজের পার্টনারকে ট্রমা দেওয়া যায়। এটা আরো বেশি ভয়ঙ্কর। কারণ যারা কিছু করে ওইটায় আপনার বডি হয় ফাইট না হয় ফ্লাইট মুডে যাবে, বেইসড অন আপনার পার্টনারের বিহেভ।

কিন্তু ইগনোর করা, সাইলেন্ট থাকা, দিনের পর দিন ঘোস্টিং করা, এটা আপনাকে জাস্ট পাগল বানায় ফেলবে। আপনি ওভারথিঙ্ক করা শুরু করবেন। আপনি প্যানিক অ্যাটাক খাবেন। আপনি ডেসপারেট হবেন।

আপনি যেই মুহূর্তে এইসব কিছু ফেস করতেছেন, ঠিক উল্টাপাশে একদম শান্ত, মুখে হাসি, সুইট পার্সন ভাইব নিয়ে আপনার পার্টনার অন্যদের ইমপ্রেস করতে ব্যস্ত।

আপনার পার্টনার যখন জেনে যায় যে আপনি তার উপর ডিপেন্ড, তখন কিছু না করেও যে আপনাকে হার্ট করা যায়, পেইন দেওয়া যায়, এটাও তাদের কাছে এক ধরণের আনন্দ। এই টাইপ মানুষকে আমরা সিম্পলি নার্সিসিস্ট বলি!🩵🌸


আপনি যদি নব দম্পতি হন, তবে আজকের কথা গুলো আপনার অনেক কাজে লাগবে,বিবাহিত জীবনে সুখী হবার খুব ই ছোট্ট কিছু সূত্র:-১. নিজের...
07/06/2026

আপনি যদি নব দম্পতি হন, তবে আজকের কথা গুলো আপনার অনেক কাজে লাগবে,

বিবাহিত জীবনে সুখী হবার খুব ই ছোট্ট কিছু সূত্র:-

১. নিজের পার্টনার এর সাথে কখনোই টিপিকাল সংসার জীবন করবেন না, তার সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণে থাকুন। মনে করবেন আপনার স্বামী আপনার বন্ধু, আর স্বামী দের উচিত নিজের স্ত্রী কে ঠিক নিজের বন্ধু মতো করে ট্রিট করা।

২. অবশ্যই সম্পর্ক থেকে Ego ডিলেট করে দিতে হবে উভয়পক্ষ কে।

৩. স্বামী স্ত্রীর মাঝে, না শশুর/শাশুড়ি না নিজের আপন মা/বাবা কাউকে প্রবেশ করতে দেয়া যাবে না।
প্রচণ্ড ঝগড়া লাগলেও সেটা হবে গেটের ভিতর, গেটের বাইরে জিজ্ঞেস করলেও বলা যাবে না কি হয়েছে।

৪. ঝগড়া লাগলেই বাসা ছেড়ে চলে যাওয়া যাবে না।! আর স্বামীদের ও মনে রাখতে হবে কোনোদিন ঝগড়ায় বলা যাবে না, তুমি চলে যাও। সংসার চূড়ান্ত ভাঙার আগে অব্দি ভুলেও এই কাজ করা যাবে না। কারণ ডিসটেন্স আপনাদের ঝগড়া কে বৃদ্ধি করবে ego কাজ করাবে, ও শয়তানের প্ররোচনায় আপনাদের ছোট্ট ঝগড়া বড় বিচ্ছেদ এর রূপ নেবে।

৫. কোনো ভাবে মানুষিক অশান্তির কারণ হওয়া যাবে না।
মনে রাখবেন একটা পুরুষ বাহিরে অনেক কিছু সহ্য করে বাসায় আসে। যার কারণে বাসায় এসেও শান্তি না পেলে সেই খানে সুখ বিরাজ করে না।

৬. পরিশেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় "দাম্পত্য কলহ কিংবা দাম্পত্য সুখ কোনোটাই বাইরের মানুষ কে জানানো যাবে না।"

#অর্ধাঙ্গিনী #স্বামী #গল্প

Good night 🌻🥰🌹
06/06/2026

Good night 🌻🥰🌹

Good morning 🌅
04/06/2026

Good morning 🌅

04/06/2026

অধিকার ছেড়ে দেয়ার অসহায়ত্ব, অভিমানে নিজেকে দূরে সরিয়ে নেয়ার আক্ষেপ তুমি বুঝবে না। কথা বলার তীব্র তৃষ্ণায় গলা শুকিয়ে এলেও, কিচ্ছু বলতে না পারার হাহাকার তুমি কোনোদিনও বুঝবে না, আমার খুব জোরে চিৎকার করে বলতে ইচ্ছা করে, কেন তোমাকে পাওয়ার ভাগ্য নিয়া আমি জন্মালাম না।🤍

Address

Namajpur Street
Pirojpur
PIROJPUR

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad BIN Kudrat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share