27/08/2026
শেরপুরে ভুয়া ডাক্তারকে ৭ দিনের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা #
বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় ডিগ্রি/ ও সার্টিফিকেটবিহীন অপচিকিৎসা প্রদান করার দায়ে ভুয়া ডাক্তার সুনীল কুমার বিশ্বাসকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৭ দিনের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
২৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান (হিমু) এই অভিযান পরিচালনা করেন।
এদিকে এই অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে শেরপুর থানা-পুলিশের পাশাপাশি বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।