Mohasthan Tv

Mohasthan Tv Mohastha.tv an online television in Bogura, Bangladesh.

01/09/2026

কুড়িগ্রাম এক্সপ্রেস" ট্রেনে নারী ধ/র্ষ/ণে/র অভিযোগ, ক্যান্টিন বয় আবু বক্কর কারাগারে।

বগুড়ায় চলন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধ/র্ষ/ণে/র অভিযোগে গ্রে/প্তা/র ক্যান্টিন বয় আবু বক্করকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।
#কুড়িগ্রামএক্সপ্রেস #বগুড়া #আদালত

01/09/2026

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল

01/09/2026

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বগুড়া সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে তারেক রহমানের নির্মিত পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে পার্ক এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

01/09/2026

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে যুবককে নি/র্যা/ত/নের পর হ’ত্যার অভিযোগ..!
#বগুড়া #শামীম #হত্যা #নির্যাতন #চোর_সন্দেহ #বগুড়া_নিউজ

01/09/2026

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।

#বিএনপি #প্রতিষ্ঠাবার্ষিকী #বগুড়া

বগুড়ায় চোর সন্দেহে যুবককে রাতভর নি'র্যা-ত-নে'র অভিযোগ, হাসপাতালে মৃ-ত্যুবগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নি...
01/09/2026

বগুড়ায় চোর সন্দেহে যুবককে রাতভর নি'র্যা-ত-নে'র অভিযোগ, হাসপাতালে মৃ-ত্যু

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আ-হ-ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নি-হ-ত শামীম বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চৌমুহনী গ্রামের মো. কুদ্দুসের ছেলে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চোর সন্দেহে শামীমকে মা'র-ধ'র করা হয়। পরে গুরুতর আ-হ-ত অবস্থায় তাকে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে যাওয়ার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃ-ত ঘোষণা করেন।

এদিকে শামীমের মৃ-ত্যু-র খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সকালে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেন।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শামীমের মৃ-ত্যু-র ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

31/08/2026

বগুড়া সাতমাথায় বৃষ্টির পানিতে দুর্ভোগ, প্রিয় মানুষকে কোলে তুলে রাস্তা পার করলেন যুবক! 🌧️❤️
#বগুড়া #সাতমাথা #বৃষ্টি #জলাবদ্ধতা #ভালোবাসা

নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবিত নতুন বেতন কাঠামো প্রকাশ।
31/08/2026

নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবিত নতুন বেতন কাঠামো প্রকাশ।

31/08/2026

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের বাবার রুহের মাগফিরাত কামনায় বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

31/08/2026

বগুড়ায় যানজট ঠেকাতে গুরুত্বপূর্ণ মোড়ে বাঁশের বেড়া, ট্রাফিক বিভাগের উদ্যোগ।
#বগুড়া #বাঁশের_বেড়া #যানজট #বাস #ট্রাফিক_বিভাগ #বড়গোলা #পার্করোড #ইয়াকুবআলী #বগুড়া_শহর

Address

মহাস্থান টিভি, Thanar Mor, Bogura Shadar
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Mohasthan Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohasthan Tv:

Shortcuts

Share