Banglaedition24.com

Banglaedition24.com দেশ বিদেশ বাংলাদেশ প্রতিনিয়ত ঘটে যাওয়া খবর পেতে আমাদের পেইজ টি ফলো করতে পারেন ধন্যবাদ�

24/04/2026

রাজশাহীতে ইউনিয়ন বিএনপি নেতার সঙ্গে শিক্ষিকার হাতাহাতি

05/04/2026

নানকের বার্তা: জনমনে কী প্রভাব ফেলবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন?

03/04/2026

“গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রস্তাব—গণতন্ত্রে নতুন প্রশ্ন!” ⚖️

-এডভোকেট শিশির মোঃ মনির
সিনিয়র আইনজীবী
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
#বাংলাদেশ #রাজনীতি #আইন #অধ্যাদেশ

প্রভাবশালীদের ছত্রছায়ায় সরকারি পুকুর লুট! ক্ষেতলালে বালু-মাটি উত্তোলনে প্রশাসনের নীরবতাক্ষেতলাল প্রতিনিধি:জয়পুরহাট জেলার...
03/04/2026

প্রভাবশালীদের ছত্রছায়ায় সরকারি পুকুর লুট! ক্ষেতলালে বালু-মাটি উত্তোলনে প্রশাসনের নীরবতা

ক্ষেতলাল প্রতিনিধি:
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা উত্তর হাটশহর গ্রামে একটি সরকারি পুকুর থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়ভাবে “মাঝিনা” নামে পরিচিত পুকুরটি গত প্রায় তিন মাস ধরে প্রকাশ্যে খনন করে মাটি ও বালু বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দিনের বেলায় মাটি এবং রাতের আঁধারে বালু উত্তোলন করে তা বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
এতে একদিকে সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। পুকুরের আশপাশের জমি ভেঙে পড়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এবং তার প্রভাব বলয়ের লোকজনের মাধ্যমে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি উত্তর হাটশহর গ্রামের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মুকুল হোসেন এবং মাটি ব্যবসায়ী নুর নবীর সম্পৃক্ততার কথাও স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তারা বলেন, “আমরা জানি এটা অবৈধ, কিন্তু কিছু বললে নানা ধরনের সমস্যায় পড়তে হয়।”
স্থানীয়রা আরও জানান, এর আগে প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অবৈধ উত্তোলন কার্যক্রম আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, সরকারি সম্পদ রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক।

সংগৃহীত- Joypurhat times
#জয়পুরহাট #ক্ষেতলাল #সরকারি_পুকুর #বালু_উত্তোলন #মাটি_দুর্নীতি #পরিবেশ_ধ্বংস #স্থানীয়_সংবাদ #বাংলাদেশ

জ্বা'লানি সাশ্রয়ে নতুন সময়সূচি: অফিস ৯টা-৪টা, মার্কেট বন্ধ ৬টায়
03/04/2026

জ্বা'লানি সাশ্রয়ে নতুন সময়সূচি: অফিস ৯টা-৪টা, মার্কেট বন্ধ ৬টায়

31/03/2026

🚨 আন্দালিব পার্থর বক্তব্যের কড়া জবাব দিলেন Hasnat Abdullah —

২৫ তারিখ বদলির আদেশ, আর ২৬ তারিখ তার বক্তব্...
27/03/2026

২৫ তারিখ বদলির আদেশ, আর ২৬ তারিখ তার বক্তব্...

📣  #অফিসিয়াল_ঘোষণা #জাতীয়_ছাত্রশক্তি |  #জয়পুরহাট_জেলা_শাখা🔰 শিক্ষা, ঐক্য, মুক্তি — আমাদের অঙ্গীকারজুলাই গণঅভ্যুত্থান...
27/03/2026

📣 #অফিসিয়াল_ঘোষণা
#জাতীয়_ছাত্রশক্তি | #জয়পুরহাট_জেলা_শাখা

🔰 শিক্ষা, ঐক্য, মুক্তি — আমাদের অঙ্গীকার

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গঠিত জাতীয় ছাত্রশক্তি একটি সুষ্ঠু, আদর্শভিত্তিক ও গঠনমূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং দক্ষ ও নৈতিক নেতৃত্ব বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

📢 সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে
খুব শীঘ্রই জয়পুরহাট জেলার—
🔹 ৫টি উপজেলা কমিটি
🔹 ৫টি পৌর কমিটি
ঘোষণা করা হবে।

📌 আগ্রহী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা:
সচেতন, দায়িত্বশীল ও সংগঠনের আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের নিম্নোক্ত তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে—
🔷▪ নাম
🔷▪ শিক্ষা প্রতিষ্ঠানের নাম
🔷▪ চলমান শ্রেণি/স্তর
🔷▪ উপজেলা
🔷▪ মোবাইল নম্বর

🤝 আপনার সক্রিয় অংশগ্রহণই গড়ে তুলবে একটি আদর্শ, সুশৃঙ্খল ও শক্তিশালী ছাত্রসংগঠন।

📲 যোগাযোগ (WhatsApp): 01719-677986


📍 ধন্যবাদান্তে
জাতীয় ছাত্রশক্তি
জয়পুরহাট জেলা শাখা


🔰 স্লোগান:
শিক্ষা ✊ ঐক্য ✊ মুক্তি

#জাতীয়_ছাত্রশক্তি_জয়পুরহাট_জেলা

#জাতীয়_ছাত্রশক্তি #শিক্ষা_ঐক্য_মুক্তি #জয়পুরহাট #অফিসিয়াল_ঘোষণা #ছাত্ররাজনীতি #নতুন_বাংলাদেশ

🟥 ব্রেকিং নিউজ | সান্তাহারে ট্রেন দুর্ঘটনাবগুড়ার সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে নীলসাগর এক্সপ্রেসের ৯ট...
18/03/2026

🟥 ব্রেকিং নিউজ | সান্তাহারে ট্রেন দুর্ঘটনা
বগুড়ার সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি।
📍 আজ বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
🚫 এর ফলে ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
⚠️ দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
🛠️ উদ্ধার কাজ চলছে, দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

📍জাতীয় ছাত্রশক্তি - জয়পুরহাট জেলাসৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ইফতার মাহফিল উপস্থিত ছিলেন আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লা...
17/03/2026

📍জাতীয় ছাত্রশক্তি - জয়পুরহাট জেলা
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ইফতার মাহফিল

উপস্থিত ছিলেন আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল ও সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলামসহ নেতৃবৃন্দ।
সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

#জাতীয়_ছাত্রশক্তি #জয়পুরহাট

16/03/2026

দোয়া ও ইফতার মাহফিল
আয়োজনে অজিজুল হক কলেজ শাখা বগুড়া ছাত্রদল।

#আজিজুল #কলেজ #বগুড়া #

Address

Rajshahi
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Banglaedition24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share