Sherpur barta

Sherpur barta this page contain all bangla news from bogra sherpur. শেরপুর বার্তা।।

13/11/2025

আজকের লকডাউনের বিকালের ঢাকা বাংলামোটর, কারওয়ান বাজার ও বসুন্ধরা শপিং মলের রাস্তার চিত্র

18/05/2025

🫵👺মদ খাওয়ার কারনে #সান্ডা স্টাইলে সেনাবাহিনীর এ্যাকশন ভিডিও #ভাইরালভিডিওシ

11/08/2023

আমাদের বগুড়ায় বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ পানি নিষ্কাশনের ব্যবস্থা ও পরিকল্পনা কোনটাই নেই।

বিজয় দিবসে উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজিস্টাফ রিপোর্টার ঃবগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ব...
20/12/2022

বিজয় দিবসে উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার ঃ
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন নানা অব্যবস্থাপনার ও অসংগতির মধ্যে দিয়ে শেষ হয়েছে। শুধু তাই নয়, এ আয়োজনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া হয়েছে বিভিন্ন অঙ্কের চাঁদা। এসব চাঁদা আদায়ের দায়িত্বে ছিল মহান বিজয় দিবস উদযাপনের অর্থ সংগ্রহ আদায় উপ-কমিটিসহ ইউএনও অফিসের কতিপয় কর্মচারীরা। আর এসব অব্যবস্থাপনার তীর ছুঁড়ছে খোদ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার দিকে! সরকারি বরাদ্দের পাশাপাশি ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাঁদাবাজির বিষষটি নিয়ে নানা প্রশ্নের উদয় হয়েছে সচেতনমহলে। আর সবাই এতো অভিযোগের আঙ্গুল তুলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকে।
জানা যায়, ১৬ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপনের প্রস্তুতি গ্রহন করে উপজেলা প্রশাসন। মুক্তিযোদ্ধাদের সম্মাননা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক, কুচকাওয়াজ অনুষ্ঠানসহ নানা কর্মসুচীর আয়োজন করা হয়। আর এসব কর্মসুচী পালনের জন্য আর্থিক সংকুলান এড়াতে অর্থ আদায়ের জন্য নানা কৌশল হাতে নেয় উপজেলা প্রশাসন। এ প্রেক্ষিতে এ দিবসের কয়েকদিন আগে থেকেই অনুষ্ঠানের চিঠি ও অর্থ আদায়ের রশিদ দিয়ে আসে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মিল-চাতাল, ইট ভাটা, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার, এনজিও, হোটেল-রেস্টুরেন্ট, বিভিন্ন দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কাছ থাকে আদায় করা হয় লক্ষ লক্ষ টাকা এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে।

বিজয় দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের চাঁদা দাবির বিষয়ে নামপ্রকাশ না করার শর্তে শেরপুরে একাধিক প্রতিষ্ঠানের মালিকরা বলেন, উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের দাওয়াত দিয়েছেন এবং সঙ্গে ৫ হাজার টাকা অনুদান দেয়ার জন্য একটি চিঠিও দিয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অনুদানের নামে চাঁদা নেওয়া অপমানজনক। মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে এভাবে চাঁদা আদায়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার পাশাপাশি দুর্নীতির আশঙ্কা করছেন তারা।
এদিকে উপজেলা কমিশনার(ভূমি) কর্মকর্তা এস এম রেজাউল করিম প্রশিক্ষণে থাকলেও তাকে(ওই কর্মকর্তা)কে মহান বিজয় দিবসের অর্থ সংগ্রহ উপ কমিটির আহবায়ক হিসেবে রেখে ৩১ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়।
ওই কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার বলেন, এ দিবসে ‘আমার এখতিয়ার যেটুকু আমি দেখেছি’, বাকীগুলো কিভাবে সংগ্রহ করা হয়েছে তা আমার জানা নাই।
অর্থ সংগ্রহ উপ কমিটির আরেক সদস্য শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) লাল মিয়া বলেন, আমাকে যে ওই কমিটিতে রাখা হয়েছে, সেটাইতো আমার জানা নাই।
অর্থ সংগ্রহ উপ কমিটির অন্যতম সদস্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান বলেন, মহান বিজয় দিবস উদযাপন কমিটির বিভিন্ন উপ-কমিটির ৩ কমিটির আহবায়ক। সেক্ষেত্রে অর্থ সংগ্রহ উপ-কমিটির সদস্য থাকার তো কথা নয়! তাছাড়া তহবিল সংগ্রহের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই তদারকি(ডিলিক্স) করে থাকেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, কুচকাওয়াজ মাঠে সাজসজ্জায় সামনে ব্যানার থাকায় পিছনে ব্যানার দেয়ার প্রয়োজন বোধ মনে করিনি। তাছাড়া সাংবাদিক আসন সংরক্ষণের বিষয়টি আমাকে কেউ মনে করিয়ে দেয়নি, তাই কি বলবো! এছাড়াও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়ে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, কেউ কেউ অফিসের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করেছে মর্মে আমি আমার(উপজেলা প্রশাসনের) ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সর্তক করে দিয়েছি। তবে ওই রশিদের সরকারি অফিসের সিল মোহরও তাদের না বলে দাবী করেন।

কবরস্থান সংস্কারের নামে লুটপাট হাজী সাহেবেরছবিটি গতকাল শেরপুর উপজেলার হাসপাতাল রোড কবরস্থানের মূল গেটের পাশে থেকে তোলা হ...
10/10/2022

কবরস্থান সংস্কারের নামে লুটপাট হাজী সাহেবের

ছবিটি গতকাল শেরপুর উপজেলার হাসপাতাল রোড কবরস্থানের মূল গেটের পাশে থেকে তোলা হয়েছে। যেখানে মূলত হাত ধোয়ার ব্যবস্থা থাকার কথা ছিলো।
শেরপুর পৌরসভার প্রায় কোটি টাকা বাজেটের কাজটি স্বনামধন্য হাজী সাহেবের। তিনি চার পাশে ওয়াল নির্মাণ, মাটি ভরাট ও মুসল্লিদের কবর দেয়ার পর হাত ধোয়ার জন্য টিউবওয়েল স্থাপন করার কথা থাকলেও তা সঠিকভাবে পালন করেন নি। প্রতিটি স্তরে দূর্নীতি অনিয়ম এর প্রতিচ্ছবি এই ছবিটি। সেই সময় এই কাজে দূর্নীতি অনিয়ম করে বিল গুলো পাশ করতে সহায়তা করেন পৌরসভার ইন্জিনিয়ার।
পৌরসভার মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করেন আব্দুস সাত্তার।

অভিনন্দন শেরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী  নব নির্বাচিত সকল চেয়ারম্যানদের  অভিনন্দন ও শুভ...
11/11/2021

অভিনন্দন শেরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী নব নির্বাচিত সকল চেয়ারম্যানদের অভিনন্দন ও শুভেচ্ছা
..........................................................

মোঃ মনিরুজ্জামান জিন্নাহ, (সুঘাট) আওয়ামীলীগ ।
মোঃ আবুল কালাম আজাদ, (ভবানীপুর) আওয়ামী লীগ।
মোঃ আব্দুল মমিন,(খামারকান্দি) আওয়ামী লীগ ।
গৌরদাস রায় চৌধুরী (সীমাবাড়ি) আওয়ামী লীগ।
মোঃ জাকির হোসেন,খান (বিশালপুর) সতন্ত্র।
মোঃ পিয়ার হোসেন,(খানপুর) সতন্ত্র ।
মোঃ জাহিদুল ইসলাম(মির্জাপুর) সতন্ত্র ।
শাহ আলম পান্না, (কুসুম্বী) সতন্ত্র ।
কাজী আবুল কালাম আজাদ,(শাহ বন্দেগী) সতন্ত্র ।

নর্থ বেঙ্গল আইটি প্রফেশনাল'স এর কমিটি গঠন উত্তরবঙ্গের আইটি প্রফেশনালদের সংগঠন North Bengal IT Professionals এর কমিটি গঠন...
25/10/2021

নর্থ বেঙ্গল আইটি প্রফেশনাল'স এর কমিটি গঠন
উত্তরবঙ্গের আইটি প্রফেশনালদের সংগঠন North Bengal IT Professionals এর কমিটি গঠন করা হয়েছে । বিগত কমিটির মেয়াদ পুরন হওয়ায় কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয় ।
২৪ অক্টোবর সন্ধ্যা ৭ টায় শেরপুর উপজেলা রিসোর্স সেন্টারের অডিটোরিয়াম আয়োজিত কমিটি গঠন সভায় আগামী ৩ বছরের জন্যে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয় ।
নতুন কমিটির সভাপতি বুলবুল বিগবস, সিনিয়র সহসভাপতি নিয়ামুল জাহিদ, সহ-সভাপতি রায়হানুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, অর্থ-সম্পাদক লুতফর রহমান, প্রকাশনা সম্পাদক আলী হাসান, প্রচার সম্পাদক আজম, সাংস্কৃতিক সম্পাদক সাইদুজ্জামান সাগর, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ আজিম ,
কার্য্যনির্বাহী সদস্য, মামুনুর রশিদ, মাহমুদুল হাসান, আব্দুর রাজ্জাক, বেলাল হোসেন, শাহিনুজ্জামান শাহিন, মশিউর রহমান মজনু, শাকিল হোসেন, আব্দুল আজিজ এবং সিজন আহমেদ ।

বগুড়ার শেরপুরে নৌকা প্রার্থীর বিপক্ষে থাকায় যুবলীগ সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলনশেরপুর বগুড়া প্রতিনিধি:আসন্ন ইউপি নির্...
19/10/2021

বগুড়ার শেরপুরে নৌকা প্রার্থীর বিপক্ষে থাকায় যুবলীগ সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শেরপুর বগুড়া প্রতিনিধি:
আসন্ন ইউপি নির্বাচনে বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী পরিমল দত্তের বিপক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকসহ অন্যান্য পোষ্টধারী নেতারা শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান ও নৌকা প্রতিকের প্রার্থী ও নেতাকর্মীদের হুমকী-ধামকী করার প্রতিবাদে ১৯ অক্টোবর মঙ্গরবার সকালে শেরপুর উপজেলা প্রসক্লাবে সংবাদ সম্মেলন করেছে দলীয় প্রার্থী পরিমল দত্ত।
সংবাদ সম্মেলনে পরিমল দত্ত তার লিখিত বক্তব্যে বলেন, আমি শেরপুর উপজেলার আসন্ন ৪নং খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী। নৌকা প্রতিক নিয়ে আমি এলাকার বিভিন্ন মহলে গণসংযোগ কার্যক্রম চালিয়ে আসছি। এমন অবস্থায় আমার অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী(নৌকা প্রতিক চেয়ে ব্যর্থ হওয়া) শফিকুল ইসলাম রাঞ্জু’র পক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, খানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মামুনুর রশিদ সহ কতিপয়রা অবস্থান নিয়েছে এবং বিভিন্ন অপপ্রচার হুমকী-ধামকী দিয়ে আসছে। তাদের অন্যায় হুমকী-ধামকিতে আমি নিজে দলীয় প্রার্থী হয়ে ও আমার সমর্থীত নেতাকর্মীরা ভয়ে এবং আতংকে রয়েছি। যাহাতে আমার স্বাভাবিক গণ সংযোগ কার্যক্রমে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বর্তমান ক্ষমতাসীন দলের দলীয় প্রার্থী (নৌকা প্রতিক) হয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় কার্যক্রম পরিচালনা বাধা-বিপত্তি পাচ্ছি। অথচ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ও তার লোকজন অবৈধ ক্ষমতা ও প্রভাব খাটিয়ে নানা হুমকী-ধামকী দিয়ে নির্বাচনী মাঠ উত্তপ্তসহ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে আসছে। যাহা দলীয় শান্তি শৃঙ্খলা ভঙ্গের সামিল বলে মনে করি। একজন আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলা যুবলীগ সভাপতি তারিকুল ইসলাম তারেক ও স্থানীয় কতিপয় আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতারা অবস্থায় নেওয়ায় এবং দলীয় প্রার্থী(নৌকা প্রতিক) এর নেতাকর্মী ও সমর্থকদের নানা ভয়ভীতি ও হুমকী ধামকী দেয়া অব্যাহত রাখায় আমি ওই সব নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় হাই কমান্ড ও জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হক রানা, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযাদ্ধা মমতাজুর রহমান খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমূখ।

শেরপুরে সেবা নার্সিং হোমে অব্যবস্থাপনায় একজনের মৃত্যুর অভিযোগ..... বগুড়ার শেরপুরে সেবা নার্সিং হোম নামে এক বেসরকারি ক্লি...
03/08/2021

শেরপুরে সেবা নার্সিং হোমে অব্যবস্থাপনায় একজনের মৃত্যুর অভিযোগ.....

বগুড়ার শেরপুরে সেবা নার্সিং হোম নামে এক বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে অব্যবস্থাপনায় একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত চানমিয়া মণ্ডল (৬০) উপজেলার ৪ নং খানপুর ইউনিয়নের ভাণ্ডার কাফুড়া ভদ্রপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত শনিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় শেরপুর পৌর শহরের জগন্নাথ পাড়াস্থ, সেবা নার্সিং হোমে চিকিৎসার জন্য ভর্তি হন। পরে ক্লিনিকের ব্যবস্থাপক ডাঃ এস এম শাহ আলী পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীর পিত্তথলীতে পাথর হয়েছে বলে জানান। সেই দিন আনুমানিক বিকাল ৫ টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপরাশেন শেষে রোগীকে ওয়ার্ডে স্থানান্তর করলে ধিরে ধিরে তার অবস্থার অবনতি ঘটে। এর পর রাত দেড়টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে অব্যবস্থাপনার অভিযোগে স্বজনেরা হৈ চৈ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তৎক্ষণাত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে মৃতের ছেলে মঞ্জুরুল ইসলাম জানান, তার বাবার হার্টের সমস্যা জনিত রোগে ভুগছিলেন। এ কথা তারা ডাক্তারকে জানিয়েছেন। কিন্তু ডাক্তার তাদের কথা আমলে না নিয়ে, কোন সমস্যা নেই বলে অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের সময় কোন এনেস্থিয়াসিস্ট ও বিশেষজ্ঞ সার্জন ছিল না। নার্সিং হোমের মালিক ডাঃ শাহ আলী ও দুইজন নার্স মিলে অপরেশন করেন। ফলে অদক্ষতা ও অবহেলা জনিত কারেণই তার বাবার মৃত্যু হয়েছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।

এব্যাপারে সেবা নার্সিং হোমের মালিক ডাঃ এস এম শাহ আলীর সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি।

রোগীর মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে এখনও কেউ লিখিত বা মৌখিক কোন অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদ্ন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য সেবা নার্সিং হোম দীর্ঘ দিন থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায়, গত ২০১৮ সালের পরে তাদের নিবন্ধনের মেয়াদ উর্ত্তীণ হলেও, এখনও তারা নবায়ন করেননি। এছাড়াও বেসরকারী ক্লিনিক পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার, এনেস্থিয়াসিস্ট, নার্স ও চিকিৎসার সরঞ্জামাদীর অভাব রয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। তার বাইরে কেউ যদি কোন ক্লিনিক-হাসপাতাল পরিচলনা করেন তা অবশ্যই অবৈধ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

ক্লিনিক গুলোর অব্যবস্থাপনার কথা উল্লেখ করে শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর শেরপুর উপজেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, শেরপুরের অধিকাংশ ক্লিনিকগুলো সরকারি বিধি মালার তোয়াক্কা করছে না। ফলে একদিকে যেমন নাগরিকরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটছে। তারা এবিষয়ে কর্তৃপক্ষের নজরদারী বৃদ্ধি ও দোষীদের শাস্তির দাবি করেন।

17/07/2021

শেরপুরে নবদম্পতি স্বামী-স্ত্রী উভয়ের আত্মহত্যার চেষ্টা ! স্বামীর মৃত্যু !

শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের পল্লীতে স্বামী স্ত্রীর মধ‍্যে মনোমালিন‍্যের ঘটনায় স্ত্রীর উপর অভিমান করে রকি নামে সদ‍্য বিয়ে করা যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। অন‍্য দিকে নব বিবাহিত স্ত্রী স্বামীর বিষ পানের খবর শুনেই সেও আত্মহত্যার চেষ্টা করে মৃত‍্যুর দুয়ার থেকে ফিরে আসে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে।
সুত্র জানায় নাইশিমুল গ্রামের হাপিজুর রহমানের পুত্র আতিকুর রহমান রকি (২২) গত ২ মাস পুর্বে আরিফা নামে এক মেয়েকে প্রেম করে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ‍্যে শুরু হয় পারিবারিক কলহ। এর জের ধরে শুক্রবার বিকেলে তাদের মধ‍্যে মনোমালিন‍্য। রকির পারিবারিক সুত্র থেকে জানা যায় স্ত্রীর উপর অভিমান করে
১৭ জুলাই শনিবার ভোরে ঘাস মারা বিষ পান খেয়ে আত্মহত্যা করে।

এদিকে বিষ পান করা রকির শরীর থেকে পরিবারের লোকজন বিষের গন্ধ পেয়ে তাকে জিজ্ঞাসা করলে সে বিষ খাওয়ার কথা স্বীকার করে। বিষ সেবনের ঘটনায় স্বজনরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রকির অবস্থা অবনতি হলে রাতেই তাকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে অবস্থা গুরুতর হলে ভোরে ঢাকায় নেওয়ার পথিমধ‍্যে রকি মারা যায়বলে জানা গেছে। অন‍্য দিকে স্বামীর বিষ পানে আত্মহত্যার খবরে স্ত্রী আরিফা ঘরের ভিতর গিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব‍্যর্থ হয়।

এ ঘটনায় শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম গনমাধ‍্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Address

Sherpur
Puran Bogra
5840

Alerts

Be the first to know and let us send you an email when Sherpur barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share