CityLife

CityLife CityLife: আপনার শহর, আপনার কণ্ঠস্বর

শহরের প্রতি মুহূর্তের স্পন্দন আর নাগরিক জীবনের সুখ-দুঃখের প্রতিচ্ছবি নিয়ে 'CityLife'।

বাংলাদেশে আজকের দিনের সাধারণ নাগরিকদের জীবনে সরাসরি প্রভাব পড়বে এমন সেবা বিষয়ক পণ্য বিদ্যুত নিয়ে আলোচিত ঘটনাগুলো এক ফটোত...
03/06/2026

বাংলাদেশে আজকের দিনের সাধারণ নাগরিকদের জীবনে সরাসরি প্রভাব পড়বে এমন সেবা বিষয়ক পণ্য বিদ্যুত নিয়ে আলোচিত ঘটনাগুলো এক ফটোতে।

CityLife

মেক্সিকোতে ফুটবলারদের মূর্তি ভেঙে শিক্ষকদের বিক্ষোভমেক্সিকো সিটিতে নিজেদের শ্রম দাবির সমর্থনে বড় ধরনের বিক্ষোভ করেছেন আন...
03/06/2026

মেক্সিকোতে ফুটবলারদের মূর্তি ভেঙে শিক্ষকদের বিক্ষোভ

মেক্সিকো সিটিতে নিজেদের শ্রম দাবির সমর্থনে বড় ধরনের বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষকেরা। এ সময় তারা শহরের বিখ্যাত 'পাসেও দে লা রেফোর্মা' অ্যাভিনিউতে থাকা বিশ্বখ্যাত ফুটবলারদের তিনটি বিশাল মূর্তি দড়ি দিয়ে টেনে নামান এবং তাতে আগুন ধরিয়ে দেন।

যা জানা গেছে:

> শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তায় পাঁচ মিটার উঁচু প্লাস্টিকের মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল।

> বিক্ষোভকারীরা মূর্তিগুলোর পোশাক খুলে ফেলে এবং সেগুলো পুড়িয়ে দেয়।

শিক্ষকদের হুঁশিয়ারি: সরকার দ্রুত তাদের দাবি না মানলে আসন্ন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

আপনার মতে, দাবি আদায়ে এ ধরনের কর্মকাণ্ড কতটা যৌক্তিক? মতামত জানান কমেন্টে।

ছবি ও তথ্যসূত্র: এএফপি।

27/05/2026

ঘরে ফেরার আকুলতায় অনিরাপদ ঈদ যাত্রা।

বগুড়া চারমাথা, ঢাকা-রংপুর মহাসড়ক।

CityLife

# #মহাসড়ক।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে  প্রথম কাজ শহরের নেকটার(জাহাঙ্গীরাবাদ ফুলতলা) থেকে  সাতমাথা পর্যম্ত   (খান্দার গোহা...
27/05/2026

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে প্রথম কাজ শহরের নেকটার(জাহাঙ্গীরাবাদ ফুলতলা) থেকে সাতমাথা পর্যম্ত (খান্দার গোহাইল রোড) সড়কটি ড্রেনসহ সংস্কারের উদ্বোধন করবেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি কর্পোরেশন এর প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন ফলক স্থাপন করা হয়েছে। আজ বুধবার(২৭শে মে) সকাল ১০টায় এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।








26/05/2026

বগুড়ায় ফুলবাড়ীতে ঈদের আমেজ। মধ্যরাত, চা আর মানুষ৷

CityLife





বিমানে ঢাকায় আসবেন সৈয়দপুরের এই ক'সা'ই'রা
23/05/2026

বিমানে ঢাকায় আসবেন সৈয়দপুরের এই ক'সা'ই'রা

পাকিস্তানকে🇵🇰 হোয়াইটওয়াশ করায় ভারতকে🇮🇳 টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে বাংলাদেশ!!  অভিনন্দন প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল ।...
20/05/2026

পাকিস্তানকে🇵🇰 হোয়াইটওয়াশ করায় ভারতকে🇮🇳 টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে বাংলাদেশ!!

অভিনন্দন প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল ।


CityLife

বগুড়ার ঐতিহাসিক সাতানি বাড়ীর একাংশ রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেট দৌরাত্ম্যে দলিল-কারসাজির মাধ্যমে নব্য জমিদারদের হাতে চলে...
17/05/2026

বগুড়ার ঐতিহাসিক সাতানি বাড়ীর একাংশ রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেট দৌরাত্ম্যে দলিল-কারসাজির মাধ্যমে নব্য জমিদারদের হাতে চলে যাচ্ছে বলে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে খ্যাতনামা সংবাদমাধ্যম আমার দেশ।

বিস্তারিত: [ https://www.dailyamardesh.com/bangladesh/rajshahi/amd0kd0v3iohp]

#বগুড়া #বাংলাদেশ #নবাববাড়ী #সাতানীবাড়ি

বাজারে উঠেছে মৌসুমি ফল লিচু।  তিনমাথা ফলের আড়ত, বগুড়া  । ছবি: সংগৃহীত
17/05/2026

বাজারে উঠেছে মৌসুমি ফল লিচু। তিনমাথা ফলের আড়ত, বগুড়া । ছবি: সংগৃহীত

খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড়টি এবার কোরবানীর হাটে, দাম ২২ লাখ---------------------------------------------------------...
17/05/2026

খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড়টি এবার কোরবানীর হাটে, দাম ২২ লাখ
------------------------------------------------------------------------------

পটুয়াখালীর মির্জাগঞ্জে এখন যেন উৎসবের আমেজ। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এক নজর বিশালাকৃতির কালো ষাঁড় “কালো মানিক”-কে দেখতে। চকচকে কালো শরীর, বিকট হাম্বা ডাক আর প্রায় ৪৪ মণ ওজনের এই গরুটির কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ বিস্ময়ে তাকিয়ে দেখছেন তার বিশাল দেহ।একসময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে উপহার দেওয়া হয়েছিল এই গরুটি। খালেদা জিয়া উপহার গ্রহণ করে কৃষক সোহাগ মিয়াকেই তার পরিবারের স্বচ্ছলতা ফেরাতে উপহার হিসেবে গরুটি দিয়ে দেন। এবার আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সেই আলোচিত “কালো মানিক” বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন গরুটির মালিক কৃষক সোহাগ মৃধা।

প্রায় ৪৪ মণ ওজনের এই বিশালদেহী ষাঁড়টি ইতোমধ্যেই জেলার অন্যতম আলোচিত কোরবানির পশুতে পরিণত হয়েছে। ফ্রিজিয়ান প্রজাতির ১২ ফুট লম্বা ও সাড়ে ৫ ফুট উচ্চতার গরুটির দাম হাঁকানো হচ্ছে ২২ লাখ টাকা।

শুধু গরুই নয়, এর সঙ্গে একটি বড় ব্ল্যাক বেঙ্গল প্রজাতির অর্ধলাখ টাকা মূল্যের ছাগল উপহার দেওয়ারও ঘোষণা দিয়েছেন সোহাগ।শুক্রবার (১৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উত্তর ঝাটিবুনিয়ায় কৃষক সোহাগ মৃধার বাড়িতে যেন ছোটখাটো মেলা বসেছে। বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন শুধুমাত্র “কালো মানিক”-কে এক নজর দেখার জন্য।

তথ্যসূত্র: [https://www.dhakapost.com/country/452790]

Address

Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when CityLife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share